১১১

সূরা লাহাব

(স্ফুলিঙ্গ)মাক্কীমোট আয়াত ৫ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)

تَبَّتۡ يَدَاۤ اَبِىۡ لَهَبٍ وَّتَبَّؕ ‏

ধ্বংস হৌক আবু লাহাবের দু’হাত এবং ধ্বংস হৌক সে নিজে।

مَاۤ اَغۡنٰى عَنۡهُ مَالُهٗ وَمَا كَسَبَؕ ‏

তার কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা কিছু সে উপার্জন করেছে।

سَيَصۡلٰى نَارًا ذَاتَ لَهَبٍۖۚ ‏

সত্বর সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে।

وَّامۡرَاَ تُهٗؕ حَمَّالَةَ الۡحَطَبِۚ ‏

এবং তার স্ত্রীও; যে ইন্ধন বহনকারিণী।

فِىۡ جِيۡدِهَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ‏

তার গলদেশে খর্জুরপত্রের পাকানো রশি।