আসসালামু আলাইকুম

 

পড়া শুরু করুনসূরা আল-ফাতিহা

আজকের আয়াত

সূরা বাক্বারাহ :২৫৫

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الۡحَـىُّ الۡقَيُّوۡمُۚ  لَا تَاۡخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوۡمٌؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِؕ مَنۡ ذَا الَّذِىۡ يَشۡفَعُ عِنۡدَهٗۤ اِلَّا بِاِذۡنِهٖؕ يَعۡلَمُ مَا بَيۡنَ اَيۡدِيۡهِمۡ وَمَا خَلۡفَهُمۡۚ وَلَا يُحِيۡطُوۡنَ بِشَىۡءٍ مِّنۡ عِلۡمِهٖۤ اِلَّا بِمَا شَآءَۚ وَسِعَ كُرۡسِيُّهُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَۚ وَلَا يَـــُٔوۡدُهٗ حِفۡظُهُمَاۚ وَ هُوَ الۡعَلِىُّ الۡعَظِيۡمُ‏

আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক। কোনরূপ তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না। আসমান ও যমীনে যা কিছু আছে, সবই তার। তার অনুমতি ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুফারিশ করে? তাদের অগ্র-পশ্চাত সবই তিনি জানেন। তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারেনা, কেবল যতটুকু তিনি ইচ্ছা করেন। তার কুরসী নভোমন্ডল ও ভূমন্ডল পরিব্যপ্ত। আর এ দু’য়ের রক্ষণাবেক্ষণ তাকে মোটেই শ্রান্ত করেনা। তিনি সর্বোচ্চ ও মহীয়ান।

তাফসীর
পঠিত আয়াত
০ মি.পাঠের সময়
বুকমার্ক

বিষয়ভিত্তিক আয়াতসব দেখুন

নির্বাচিত উক্তিসব দেখুন

আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত কাজে বাধ্য করেন না। তার জন্য পুণ্যফল সেটাই, যা সে উপার্জন করে এবং তার উপর পাপের ফল সেটাই, যা সে অর্জন করে। (তারা বলে,) হে আমাদের প্রতিপালক! যদি আমরা ভুলে যাই বা অজ্ঞতাবশে ভুল করি, সেজন্য আমাদের পাকড়াও করোনা। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তীগণের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে, তদ্রুপ গুরুভার আমাদের উপর অর্পণ করোনা। হে আমাদের পালনকর্তা! আমাদের উপর এমন বোঝা চাপিয়ো না, যা বহনের ক্ষমতা আমাদের নেই। তুমি আমাদের পাপ মোচন কর! আমাদের ক্ষমা কর! আমাদের প্রতি দয়া কর! তুমি আমাদের অভিভাবক! অতএব তুমি আমাদেরকে অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য কর!!সূরা বাক্বারাহ :২৮৬বস্ত্তত আল্লাহ্র অনুগ্রহের কারণেই তুমি তাদের প্রতি কোমলহৃদয় হয়েছ। যদি তুমি রূঢ়ভাষী ও কঠিন হৃদয়ের হ’তে, তাহ’লে তারা তোমার পাশ থেকে সরে যেত। অতএব তুমি তাদের মার্জনা কর ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর। আর যরূরী বিষয়ে তাদের সাথে পরামর্শ কর। অতঃপর যখন তুমি সংকল্পবদ্ধ হবে, তখন আল্লাহ্র উপর ভরসা কর। নিশ্চয়ই আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালবাসেন।সূরা আলে ইমরান :১৫৯যারা আল্লাহ্র উপর বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহকে স্মরণ করলে যাদের অন্তরে প্রশান্তি আসে। মনে রেখ, আল্লাহ্র স্মরণেই কেবল হৃদয় প্রশান্ত হয়।সূরা রা‘দ ১৩:২৮আর (স্মরণ কর) যখন তোমাদের প্রতিপালক জানিয়ে দেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর, তাহ’লে আমি অবশ্যই তোমাদেরকে বেশী বেশী দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তাহ’লে (মনে রেখ) নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর।সূরা ইব্রাহীম ১৪: