قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِۙ
তাফসীর
সূরা নাস
অনুবাদ
বল! আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার
তাফসীর
সূরা নাস মাক্কী সূরা। এখানে আল্লাহ তা'আলা রাসূল (ছাঃ) ও তাঁর উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে, সকল অনিষ্ট থেকে রক্ষার একমাত্র আশ্রয়স্থল মানুষের প্রতিপালক আল্লাহ। ‘রব্ব' অর্থ সৃষ্টিকর্তা, প্রতিপালক ও পরিচালক—যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনিই তাকে রক্ষা করতে সক্ষম।