بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)
اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَۙ
যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগত সমূহের প্রতিপালক।
الرَّحۡمٰنِ الرَّحِيۡمِۙ
যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু।
مٰلِكِ يَوۡمِ الدِّيۡنِؕ
যিনি বিচার দিবসের মালিক।
اِيَّاكَ نَعۡبُدُ وَاِيَّاكَ نَسۡتَعِيۡنُؕ
আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
اِهۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَۙ
তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন কর!
صِرَاطَ الَّذِيۡنَ اَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ ۙ
এমন লোকদের পথ, যাদেরকে তুমি পুরস্কৃত করেছ।
غَيۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَيۡهِمۡ وَلَا الضَّآلِّيۡنَ
তাদের পথ নয়, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে।