১০২

সূরাঃ তাকাছুর (অধিক পাওয়ার আকাংখা)

মাক্কীমোট আয়াত টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

اَلۡهٰٮكُمُ التَّكَاثُرُۙ

অধিক পাওয়ার আকাংখা তোমাদের (পরকাল থেকে) গাফেল রাখে,

حَتّٰى زُرۡتُمُ الۡمَقَابِرَؕ

যতক্ষণ না তোমরা কবরস্থানে উপনীত হও।

كَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَۙ

কখনই না। শীঘ্র তোমরা জানতে পারবে।

ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَؕ

অতঃপর কখনই না। শীঘ্র তোমরা জানতে পারবে

كَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡيَقِيۡنِؕ

কখনই না। যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে (তাহ’লে কখনো তোমরা পরকাল থেকে গাফেল হ’তে না)।

لَتَرَوُنَّ الۡجَحِيۡمَۙ

তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে।

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ الۡيَقِيۡنِۙ

অতঃপর তোমরা অবশ্যই তা দিব্য-প্রত্যয়ে দেখবে।

ثُمَّ لَـتُسۡـَٔـلُنَّ يَوۡمَٮِٕذٍ عَنِ النَّعِيۡمِ‏

অতঃপর তোমরা অবশ্যই সেদিন তোমাদেরকে দেওয়া নে‘মতরাজি সম্পর্কে জিজ্ঞাসিত হবে।