১০১

সূরাঃ ক্বারে‘আহ (করাঘাতকারী)

মাক্কীমোট আয়াত ১১ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

اَلۡقَارِعَةُۙ

করাঘাতকারী!

مَا الۡقَارِعَةُۚ

করাঘাতকারী কি?

وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الۡقَارِعَةُؕ

তুমি কি জানো, করাঘাতকারী কি?

يَوۡمَ يَكُوۡنُ النَّاسُ كَالۡفَرَاشِ الۡمَبۡثُوۡثِۙ

যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত

وَتَكُوۡنُ الۡجِبَالُ كَالۡعِهۡنِ الۡمَنۡفُوۡشِؕ

এবং পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মত।

فَاَمَّا مَنۡ ثَقُلَتۡ مَوَازِيۡنُهٗۙ

অতঃপর যার ওযনের পাল্লা ভারি হবে,

فَهُوَ فِىۡ عِيۡشَةٍ رَّاضِيَةٍؕ

সে (জান্নাতে) সুখী জীবন যাপন করবে।

وَاَمَّا مَنۡ خَفَّتۡ مَوَازِيۡنُهٗۙ

আর যার ওযনের পাল্লা হালকা হবে,

فَاُمُّهٗ هَاوِيَةٌؕ

তার ঠিকানা হবে ‘হাভিয়াহ’।

وَمَاۤ اَدۡرٰٮكَ مَا هِيَهۡؕ

তুমি কি জানো তা কি?

نَارٌ حَامِيَةٌ‏

প্রজ্বলিত অগ্নি।