১০৪

সূরাঃ হুমাযাহ (নিন্দাকারী)

মাক্কীমোট আয়াত টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

وَيۡلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِۙ

দুর্ভোগ প্রত্যেক সম্মুখে ও পিছনে নিন্দাকারীর জন্য।

اۨلَّذِىۡ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗۙ

যারা সম্পদ জমা করে ও তা গণনা করে

يَحۡسَبُ اَنَّ مَالَهٗۤ اَخۡلَدَهٗۚ

সে ধারণা করে যে, তার সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে

كَلَّا​ لَيُنۡۢبَذَنَّ فِى الۡحُطَمَةِ ۖ

কখনোই না। সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুত্বামাহ্র মধ্যে

وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الۡحُطَمَةُؕ

তুমি কি জানো ‘হুত্বামাহ’ কি?

نَارُ اللّٰهِ الۡمُوۡقَدَةُۙ

এটি আল্লাহ্র প্রজ্বলিত অগ্নি

الَّتِىۡ تَطَّلِعُ عَلَى الۡاَفۡـــِٕدَةِؕ

যা কলিজা পর্যন্ত পৌঁছে যাবে

اِنَّهَا عَلَيۡهِمۡ مُّؤۡصَدَةٌۙ

এটা তাদের উপরে বেষ্টিত থাকবে

فِىۡ عَمَدٍ مُّمَدَّدَةٍ‏

দীর্ঘ স্তম্ভ সমূহে।