بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
اَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِاَصۡحٰبِ الۡفِيۡلِؕ
তুমি কি শোনোনি, তোমার প্রভু হস্তীওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন?
اَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِىۡ تَضۡلِيۡلٍۙ
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
وَّاَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا اَبَابِيۡلَۙ
তিনি তাদের উপরে প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি
تَرۡمِيۡهِمۡ بِحِجَارَةٍ مِّنۡ سِجِّيۡلٍۙ
যারা তাদের উপরে নিক্ষেপ করেছিল মেটেল পাথরের কংকর
فَجَعَلَهُمۡ كَعَصۡفٍ مَّاۡكُوۡلٍ
অতঃপর তিনি তাদের করে দেন ভক্ষিত তৃণসদৃশ।