১০৭

সূরাঃ মা‘ঊন (নিত্যব্যবহার্য বস্ত্ত)

মাক্কীমোট আয়াত টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

اَرَءَيۡتَ الَّذِىۡ يُكَذِّبُ بِالدِّيۡنِؕ

তুমি কি দেখেছ তাকে, যে বিচার দিবসে মিথ্যারোপ করে?

فَذٰلِكَ الَّذِىۡ يَدُعُّ الۡيَتِيۡمَۙ

সে হ’ল ঐ ব্যক্তি, যে ইয়াতীমকে গলা ধাক্কা দেয়

وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الۡمِسۡكِيۡنِؕ

এবং অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করেনা

فَوَيۡلٌ لِّلۡمُصَلِّيۡنَۙ

অতঃপর দুর্ভোগ ঐসব মুছল্লীর জন্য

الَّذِيۡنَ هُمۡ عَنۡ صَلَاتِهِمۡ سَاهُوۡنَۙ

যারা তাদের ছালাত থেকে উদাসীন

الَّذِيۡنَ هُمۡ يُرَآءُوۡنَۙ

যারা লোক দেখানোর জন্য তা করে

وَيَمۡنَعُوۡنَ الۡمَاعُوۡنَ‏

এবং নিত্য ব্যবহার্য বস্ত্ত দানে বিরত থাকে।