১০৬

সূরা কুরায়েশ

(কুরায়েশ বংশ)মাক্কীমোট আয়াত ৪ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)

لِاِيۡلٰفِ قُرَيۡشٍۙ ‏

কুরায়েশদের অনুরাগের কারণে

اٖلٰفِهِمۡ رِحۡلَةَ الشِّتَآءِ وَالصَّيۡفِۚ ‏

তাদের অনুরাগের কারণে শীত ও গ্রীষ্মকালীন সফরের প্রতি

فَلۡيَـعۡبُدُوۡا رَبَّ هٰذَا الۡبَيۡتِۙ ‏

অতএব তারা যেন ইবাদত করে এই গৃহের মালিকের

الَّذِىۡۤ اَطۡعَمَهُمۡ مِّنۡ جُوۡعٍ ۙ وَّاٰمَنَهُمۡ مِّنۡ خَوۡفٍ‏

যিনি তাদেরকে ক্ষুধায় অন্ন দান করেছেন এবং ভীতি হ’তে নিরাপদ করেছেন।