৫৬

সূরাঃ ওয়াক্বি‘আহ (ক্বিয়ামত)

মাক্কীমোট আয়াত ৯৬ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

اِذَا وَقَعَتِ الۡوَاقِعَةُۙ

যেদিন ক্বিয়ামত সংঘটিত হবে।

لَيۡسَ لِـوَقۡعَتِهَا كَاذِبَةٌۘ

সেদিন তার সংঘটিত হওয়াকে মিথ্যা বলার কেউ থাকবে না।

خَافِضَةٌ رَّافِعَةٌۙ

যা নীচু করবে ও উঁচু করবে।

اِذَا رُجَّتِ الۡاَرۡضُ رَجًّاۙ

যেদিন পৃথিবী প্রবলভাবে কম্পিত হবে

وَّبُسَّتِ الۡجِبَالُ بَسًّاۙ

এবং পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।

فَكَانَتۡ هَبَآءً مُّنۡۢبَـثًّاۙ

অতঃপর সেগুলি উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।

وَّكُنۡـتُمۡ اَزۡوَاجًا ثَلٰـثَـةًؕ

আর সেদিন তোমরা তিন ভাগে বিভক্ত হবে।

فَاَصۡحٰبُ الۡمَيۡمَنَةِۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَيۡمَنَةِؕ

অতঃপর ডান পাশের লোকেরা। কতই না ভাগ্যবান ডান পাশের লোকেরা!

وَاَصۡحٰبُ الۡمَشۡـَٔـمَةِۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَشۡـَٔـمَةِؕ

এবং বাম পাশের লোকেরা। কতই না হতভাগা বাম পাশের লোকেরা!

وَالسّٰبِقُوۡنَ السّٰبِقُوۡنَۚۙ

আর অগ্রভাগের লোকেরা। তারা তো অগ্রবর্তীই।

اُولٰٓٮِٕكَ الۡمُقَرَّبُوۡنَۚ

তারাই হ’ল নৈকট্যশীল।

فِىۡ جَنّٰتِ النَّعِيۡمِ‏

তারা থাকবে নে‘মতপূর্ণ জান্নাত সমূহে।

ثُلَّةٌ مِّنَ الۡاَوَّلِيۡنَۙ

এক দল হবে পূর্ববর্তীদের মধ্য হ’তে

وَقَلِيۡلٌ مِّنَ الۡاٰخِرِيۡنَؕ

এবং কম সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হ’তে।

عَلٰى سُرُرٍ مَّوۡضُوۡنَةٍۙ

(তারা বসবে) স্বর্ণখচিত আসন সমূহে।

مُّتَّكِـــِٕيۡنَ عَلَيۡهَا مُتَقٰبِلِيۡنَ‏

তারা তাতে ঠেস দিয়ে বসবে পরস্পরে মুখোমুখি হয়ে।

يَطُوۡفُ عَلَيۡهِمۡ وِلۡدَانٌ مُّخَلَّدُوۡنَۙ

তাদের সেবায় চলাচল করবে চির কিশোরগণ।

بِاَكۡوَابٍ وَّاَبَارِيۡقَۙ وَكَاۡسٍ مِّنۡ مَّعِيۡنٍۙ

গ্লাস ও জগ নিয়ে এবং ঝর্ণা নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে।

لَّا يُصَدَّعُوۡنَ عَنۡهَا وَلَا يُنۡزِفُوۡنَۙ

যা পানে তাদের শিরঃপীড়া হবেনা বা তারা মাতাল হবেনা।

وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُوۡنَۙ

(কিশোররা থাকবে) ফলমূল নিয়ে যা তারা পসন্দ করবে।

وَلَحۡمِ طَيۡرٍ مِّمَّا يَشۡتَهُوۡنَؕ

এবং পাখির গোশত নিয়ে যা তারা কামনা করবে।

وَحُوۡرٌ عِيۡنٌۙ

(আর তাদের জন্য থাকবে) আনতনয়না হূরগণ।

كَاَمۡثَالِ اللُّـؤۡلُـوٴِالۡمَكۡنُوۡنِۚ

সুরক্ষিত মুক্তা সদৃশ।

جَزَآءًۢ بِمَا كَانُوۡا يَعۡمَلُوۡنَ‏

তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ।

لَا يَسۡمَعُوۡنَ فِيۡهَا لَغۡوًا وَّلَا تَاۡثِيۡمًاۙ

সেখানে তারা শুনবেনা কোন অনর্থক কথা বা কোন পাপের কথা।

اِلَّا قِيۡلًا سَلٰمًا سَلٰمًا‏

শান্তি আর শান্তির কথা ব্যতীত।

وَاَصۡحٰبُ الۡيَمِيۡنِۙ مَاۤ اَصۡحٰبُ الۡيَمِيۡنِؕ

আর ডান পাশের দল। কতই না ভাগ্যবান ডান পাশের দল!

فِىۡ سِدۡرٍ مَّخۡضُوۡدٍۙ

(তারা থাকবে) কাঁটাবিহীন কুল বাগানে

وَّطَلۡحٍ مَّنۡضُوۡدٍۙ

এবং কাঁদি ভরা কলা বাগানে।

وَّظِلٍّ مَّمۡدُوۡدٍۙ

তারা থাকবে প্রলম্বিত ছায়াতলে।

وَّ مَآءٍ مَّسۡكُوۡبٍۙ

সদা বহমান পানির মধ্যে।

وَّفَاكِهَةٍ كَثِيۡرَةٍۙ

থাকবে প্রচুর ফলমূলের মধ্যে।

لَّا مَقۡطُوۡعَةٍ وَّلَا مَمۡنُوۡعَةٍۙ

যা শেষ হবে না, নিষিদ্ধও হবে না।

وَّ فُرُشٍ مَّرۡفُوۡعَةٍؕ

তারা থাকবে সমুচ্চ শয্যাসমূহে।

اِنَّاۤ اَنۡشَاۡنٰهُنَّ اِنۡشَآءًۙ

আমরা তাদেরকে (অর্থাৎ জান্নাতী রমনীদের) সৃষ্টি করেছি বিশেষ রূপে।

فَجَعَلۡنٰهُنَّ اَبۡكَارًاۙ

অতঃপর আমরা তাদেরকে করেছি কুমারী।

عُرُبًا اَتۡرَابًاۙ

সদা সোহাগিনী, সমবয়সী।

لِّاَصۡحٰبِ الۡيَمِيۡنِؕ

(এ সবই থাকবে) ডান পাশের লোকদের জন্য।

ثُلَّةٌ مِّنَ الۡاَوَّلِيۡنَۙ

যাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য হ’তে।

وَثُلَّةٌ مِّنَ الۡاٰخِرِيۡنَؕ ‏

আরেক দল হবে পরবর্তীদের মধ্য হ’তে।

وَاَصۡحٰبُ الشِّمَالِۙ مَاۤ اَصۡحٰبُ الشِّمَالِؕ

আর বাম পাশের দল। কতই না হতভাগ্য তারা!

فِىۡ سَمُوۡمٍ وَّحَمِيۡمٍۙ

তারা থাকবে উত্তপ্ত বায়ু ও ফুটন্ত পানির মধ্যে।

وَّظِلٍّ مِّنۡ يَّحۡمُوۡمٍۙ

থাকবে ঘোরকৃষ্ণ ধূম্রকুন্ডলীর ছায়াতলে।

لَّا بَارِدٍ وَّلَا كَرِيۡمٍ‏

যা শীতল নয় বা শান্তিদায়ক নয়।

اِنَّهُمۡ كَانُوۡا قَبۡلَ ذٰ لِكَ مُتۡرَفِيۡنَۚۖ

ইতিপূর্বে তারা ছিল ভোগ-বিলাসে মত্ত।

وَكَانُوۡا يُصِرُّوۡنَ عَلَى الۡحِنۡثِ الۡعَظِيۡمِۚ

আর তারা ঘোরতর পাপে ডুবে থাকত।

وَكَانُوۡا يَقُوۡلُوۡنَۙ اَٮِٕذَا مِتۡنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَۙ

তারা বলত, যখন আমরা মরে যাব এবং মাটি ও হাড্ডিতে পরিণত হব, তখন কি আমরা পুনরুত্থিত হব?

اَوَاٰبَآؤُنَا الۡاَوَّلُوۡنَ‏

এমনকি আমাদের পূর্ব পুরুষেরাও?

قُلۡ اِنَّ الۡاَوَّلِيۡنَ وَالۡاٰخِرِيۡنَۙ

বলে দাও! নিশ্চয়ই পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ,

لَمَجۡمُوۡعُوۡنَۙ اِلٰى مِيۡقَاتِ يَوۡمٍ مَّعۡلُوۡمٍ‏

অবশ্যই সকলে সমবেত হবে একটি নির্ধারিত দিনের সুনির্দিষ্ট সময়ে (অর্থাৎ ক্বিয়ামত দিবসে)।

ثُمَّ اِنَّكُمۡ اَيُّهَا الضَّآلُّوۡنَ الۡمُكَذِّبُوۡنَۙ

অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যারোপকারীরা!

لَاٰكِلُوۡنَ مِنۡ شَجَرٍ مِّنۡ زَقُّوۡمٍۙ

তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কূম বৃক্ষ থেকে।

فَمٰلِــُٔوۡنَ مِنۡهَا الۡبُطُوۡنَۚ

অতঃপর তা দিয়ে তোমরা উদর পূর্ণ করবে।

فَشٰرِبُوۡنَ عَلَيۡهِ مِنَ الۡحَمِيۡمِۚ

তার উপর তোমরা পান করবে ফুটন্ত পানি।

فَشٰرِبُوۡنَ شُرۡبَ الۡهِيۡمِؕ

পান করবে তোমরা তৃষ্ণার্ত উটের ন্যায়।

هٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ الدِّيۡنِؕ

ক্বিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।

نَحۡنُ خَلَقۡنٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُوۡنَ‏

আমরাই তোমাদের সৃষ্টি করেছি। অথচ কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করছ না?

اَفَرَءَيۡتُمۡ مَّا تُمۡنُوۡنَؕ

তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্পর্কে?

ءَاَنۡتُمۡ تَخۡلُقُوۡنَهٗۤ اَمۡ نَحۡنُ الۡخٰلِقُوۡنَ‏

ওটা কি তোমরা সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি?

نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ الۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوۡقِيۡنَۙ

আমরাই তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমরা মোটেই অক্ষম নই-

عَلٰٓى اَنۡ نُّبَدِّلَ اَمۡثَالَـكُمۡ وَنُـنۡشِئَكُمۡ فِىۡ مَا لَا تَعۡلَمُوۡنَ‏ 

এ ব্যাপারে যে, আমরা তোমাদের বদলে অন্যদের নিয়ে আসব এবং তোমাদের সৃষ্টি করব এমন ভাবে, যে বিষয়ে তোমরা জানো না।

وَلَـقَدۡ عَلِمۡتُمُ النَّشۡاَةَ الۡاُوۡلٰى فَلَوۡلَا تَذَكَّرُوۡنَ‏

আর তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জানো। তাহ’লে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না?

اَفَرَءَيۡتُمۡ مَّا تَحۡرُثُوۡنَؕ

তোমরা যে শস্যবীজ বপন কর, সে বিষয়ে ভেবে দেখেছ কি?

ءَاَنۡتُمۡ تَزۡرَعُوۡنَهٗۤ اَمۡ نَحۡنُ الزّٰرِعُوۡنَ‏

তোমরা কি ওটা উৎপন্ন কর, না আমরা উৎপন্ন করি?

لَوۡ نَشَآءُ لَجَـعَلۡنٰهُ حُطَامًا فَظَلۡتُمۡ تَفَكَّهُوۡنَ‏

যদি আমরা চাই তবে অবশ্যই ওটাকে খড়-কুটায় পরিণত করতে পারি। তখন তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে।

اِنَّا لَمُغۡرَمُوۡنَۙ

(তখন তোমরা বলবে) আমরা তো নিশ্চিতভাবে ধ্বংস হয়ে গেলাম।

بَلۡ نَحۡنُ مَحۡرُوۡمُوۡنَ‏

বরং আমরা তো বঞ্চিত হয়ে গেলাম।

اَفَرَءَيۡتُمُ الۡمَآءَ الَّذِىۡ تَشۡرَبُوۡنَؕ

তোমরা যে পানি পান কর, সে বিষয়ে ভেবে দেখেছ কি?

ءَاَنۡـتُمۡ اَنۡزَلۡـتُمُوۡهُ مِنَ الۡمُزۡنِ اَمۡ نَحۡنُ الۡمُنۡزِلُوۡنَ‏ 

তোমরা কি মেঘ থেকে ওটা বর্ষণ কর, না আমরা বর্ষণ করি?

لَوۡ نَشَآءُ جَعَلۡنٰهُ اُجَاجًا فَلَوۡلَا تَشۡكُرُوۡنَ‏

যদি আমরা চাইতাম, তাহ’লে ওটাকে তিক্ত বানাতে পারতাম। অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা স্বীকার কর না?

اَفَرَءَيۡتُمُ النَّارَ الَّتِىۡ تُوۡرُوۡنَؕ

তোমরা যে আগুন জ্বালাও, সে বিষয়ে ভেবেছ কি?

ءَاَنۡتُمۡ اَنۡشَاۡتُمۡ شَجَرَتَهَاۤ اَمۡ نَحۡنُ الۡمُنۡشِـُٔـوۡنَ‏

তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি?

نَحۡنُ جَعَلۡنٰهَا تَذۡكِرَةً وَّمَتَاعًا لِّلۡمُقۡوِيۡنَۚ

আমরা একে (আগুনকে) সৃষ্টি করেছি উপদেশ স্বরূপ এবং পথিকদের জন্য কল্যাণ স্বরূপ।

فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّكَ الۡعَظِيۡمِ‏

অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা বর্ণনা কর।

فَلَاۤ اُقۡسِمُ بِمَوٰقِعِ النُّجُوۡمِۙ ‏‏

অতঃপর আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচল সমূহের।

وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوۡ تَعۡلَمُوۡنَ عَظِيۡمٌۙ

অবশ্যই এটি একটি মহা শপথ, যদি তোমরা জানতে।

اِنَّهٗ لَـقُرۡاٰنٌ كَرِيۡمٌۙ

নিশ্চয়ই এটি সম্মানিত কুরআন।

فِىۡ كِتٰبٍ مَّكۡنُوۡنٍۙ

যা ছিল সুরক্ষিত কিতাবে।

لَّا يَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَؕ

পবিত্রগণ ব্যতীত কেউ একে স্পর্শ করেনি।

تَنۡزِيۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِيۡنَ‏

এটি জগত সমূহের প্রতিপালকের নিকট হ’তে অবতীর্ণ।

اَفَبِهٰذَا الۡحَـدِيۡثِ اَنۡتُمۡ مُّدۡهِنُوۡنَۙ

তবুও কি তোমরা এই বাণীর সাথে অবহেলা প্রদর্শন করবে?

وَتَجۡعَلُوۡنَ رِزۡقَكُمۡ اَنَّكُمۡ تُكَذِّبُوۡنَ‏

এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের উপজীব্য করে নিবে?

فَلَوۡلَاۤ اِذَا بَلَغَتِ الۡحُـلۡقُوۡمَۙ

বেশ তাহ’লে কেন তোমরা ফিরাতে পারো না যখন তোমাদের প্রাণ কণ্ঠাগত হয়?

وَاَنۡتُمۡ حِيۡنَٮِٕذٍ تَـنۡظُرُوۡنَۙ

আর তখন তোমরা কেবল তাকিয়ে তাকিয়ে দেখ।

وَنَحۡنُ اَقۡرَبُ اِلَيۡهِ مِنۡكُمۡ وَلٰـكِنۡ لَّا تُبۡصِرُوۡنَ‏

অথচ আমরা তোমাদের চাইতে তার অধিক নিকটবর্তী থাকি। কিন্তু তোমরা তা দেখতে পাওনা।

فَلَوۡلَاۤ اِنۡ كُنۡتُمۡ غَيۡرَ مَدِيۡنِيۡنَۙ

বেশ যদি তোমরা এগুলি মান্যকারী না হও।

تَرۡجِعُوۡنَهَاۤ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِيۡنَ‏

তাহ’লে তোমরা রূহটিকে ফিরিয়ে নাও যদি তোমরা (তোমাদের অবিশ্বাসে) সত্যবাদী হও।

فَاَمَّاۤ اِنۡ كَانَ مِنَ الۡمُقَرَّبِيۡنَۙ

এক্ষণে যদি ঐ ব্যক্তি আল্লাহ্র নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হয়।

فَرَوۡحٌ وَّ رَيۡحَانٌۙ وَّجَنَّتُ نَعِيۡمٍ‏

তাহ’লে তার জন্য রয়েছে শান্তি ও সুগন্ধি এবং নে‘মতপূর্ণ জান্নাত।

وَاَمَّاۤ اِنۡ كَانَ مِنۡ اَصۡحٰبِ الۡيَمِيۡنِۙ

আর যদি সে ডান পাশের লোকদের অন্তর্ভুক্ত হয়,

فَسَلٰمٌ لَّكَ مِنۡ اَصۡحٰبِ الۡيَمِيۡنِؕ

(তাহ’লে বলা হবে) তোমার জন্য ‘সালাম’, হে ডান পাশের লোক!

وَاَمَّاۤ اِنۡ كَانَ مِنَ الۡمُكَذِّبِيۡنَ الضَّآلِّيۡنَۙ

কিন্তু যদি সে মিথ্যারোপকারী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়,

فَنُزُلٌ مِّنۡ حَمِيۡمٍۙ

তাহ’লে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি

وَّتَصۡلِيَةُ جَحِيۡمٍ‏

এবং জাহান্নামে প্রবেশ।

اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الۡيَـقِيۡنِۚ

অবশ্যই এটি নিশ্চিতভাবে সত্য।

فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّكَ الۡعَظِيۡمِ‏

অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা বর্ণনা কর।