بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পড়! তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিন্ড হ’তে।
পড়! আর তোমার পালনকর্তা বড়ই দয়ালু।
যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে।
শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানতো না।
কখনোই না! নিশ্চয়ই মানুষ অবশ্যই সীমালংঘন করে।
একারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
অবশ্যই তোমার প্রতিপালকের নিকটেই প্রত্যাবর্তনস্থল।
তুমি কি দেখেছ ঐ ব্যক্তিকে যে নিষেধ করে,
এক বান্দাকে যখন সে ছালাত আদায় করে।
তুমি কি দেখেছ যদি সে সৎপথে থাকে,
অথবা আল্লাহভীতির নির্দেশ দেয়,
তুমি কি দেখেছ যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়,
সে কি জানে না যে, আল্লাহ তার সব কিছুই দেখেন?
কখনোই না। যদি সে বিরত না হয়, তাহ’লে অবশ্যই আমরা তার মাথার সামনের কেশগুচ্ছ ধরে সজোরে টান দেব।
ঐ মিথ্যাবাদী পাপিষ্ঠের কেশগুচ্ছ ধরে।
অতএব, ডাকুক সে তার পারিষদবর্গকে।
আমরাও অচিরে ডাকবো আযাবের ফেরেশতাদেরকে।
কখনোই না। তুমি তার কথা মানবে না। তুমি সিজদা কর এবং আল্লাহ্র নৈকট্য সন্ধান কর। (সিজদা-১৫)