৯৫

সূরাঃ তীন (ডুমুর)

মাক্কীমোট আয়াত টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

وَالتِّيۡنِ وَالزَّيۡتُوۡنِۙ

শপথ ডুমুর ও যয়তূন বৃক্ষের

وَطُوۡرِ سِيۡنِيۡنَۙ

শপথ সিনাইয়ের তূর পাহাড়ের

وَهٰذَا الۡبَلَدِ الۡاَمِيۡنِۙ

শপথ এই নিরাপদ নগরীর,

لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِىۡۤ اَحۡسَنِ تَقۡوِيۡمٍ‏

অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে।

ثُمَّ رَدَدۡنٰهُ اَسۡفَلَ سَافِلِيۡنَۙ

অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে।

اِلَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمۡ اَجۡرٌ غَيۡرُ مَمۡنُوۡنٍؕ

তবে তারা ব্যতীত, যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম সমূহ সম্পাদন করেছে, তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কার।

فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِالدِّيۡنِ‏

অতঃপর এরপরেও কোন্ বস্ত্ত তোমাকে ক্বিয়ামত দিবসে মিথ্যারোপে প্ররোচিত করছে?

اَلَيۡسَ اللّٰهُ بِاَحۡكَمِ الۡحٰكِمِيۡنَ‏

আল্লাহ কি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নন?