৯৯

সূরাঃ যিলযাল (ভূমিকম্প)

মাদানীমোট আয়াত টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَهَاۙ

যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে,

وَاَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَهَاۙ

যখন ভূগর্ভ তার বোঝাসমূহ বের করে দেবে,

وَقَالَ الۡاِنۡسَانُ مَا لَهَاۚ

এবং মানুষ বলবে, এর কি হ’ল?

يَوۡمَٮِٕذٍ تُحَدِّثُ اَخۡبَارَهَاۙ

সেদিন পৃথিবী তার সকল বৃত্তান্ত বর্ণনা করবে।

بِاَنَّ رَبَّكَ اَوۡحٰى لَهَاؕ

কেননা তোমার পালনকর্তা তাকে প্রত্যাদেশ করবেন।

يَوۡمَٮِٕذٍ يَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًاۙ لِّيُرَوۡا اَعۡمَالَهُمۡؕ ‏ 

সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম সমূহ দেখানো যায়।

فَمَنۡ يَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرًا يَّرَهٗؕ

অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলেও তা সে দেখতে পাবে।

وَمَنۡ يَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏

আর কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলেও তা সে দেখতে পাবে।