بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
وَالۡعٰدِيٰتِ ضَبۡحًاۙ
শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্ব সমূহের,
فَالۡمُوۡرِيٰتِ قَدۡحًاۙ
অতঃপর ক্ষুরাঘাতে অগ্নি বিচ্ছুরক অশ্বসমূহের,
فَالۡمُغِيۡرٰتِ صُبۡحًاۙ
অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্ব সমূহের,
فَاَثَرۡنَ بِهٖ نَقۡعًاۙ
যারা সে সময় ধূলি উৎক্ষেপণ করে,
فَوَسَطۡنَ بِهٖ جَمۡعًاۙ
অতঃপর যারা শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে।
اِنَّ الۡاِنۡسَانَ لِرَبِّهٖ لَـكَنُوۡدٌۚ
নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ
وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيۡدٌۚ
আর সে নিজেই এ বিষয়ে সাক্ষী।
وَاِنَّهٗ لِحُبِّ الۡخَيۡرِ لَشَدِيۡدٌؕ
নিশ্চয়ই সে ধন-সম্পদের মায়ায় অন্ধ।
اَفَلَا يَعۡلَمُ اِذَا بُعۡثِرَ مَا فِى الۡقُبُوۡرِۙ
সে কি জানে না, যখন কবরে যা আছে তা উত্থিত হবে?
وَحُصِّلَ مَا فِى الصُّدُوۡرِۙ
এবং বুকের মধ্যে যা লুকানো ছিল সব প্রকাশিত হবে?
اِنَّ رَبَّهُمۡ بِهِمۡ يَوۡمَٮِٕذٍ لَّخَبِيۡرٌ
নিশ্চয়ই তাদের প্রতিপালক সেদিন তাদের কি হবে সে বিষয়ে সম্যক অবগত।