هُوَ الَّذِىۡۤ اَخۡرَجَ الَّذِيۡنَ كَفَرُوۡا مِنۡ اَهۡلِ الۡكِتٰبِ مِنۡ دِيَارِهِمۡ لِاَوَّلِ الۡحَشۡرِؔؕ مَا ظَنَنۡـتُمۡ اَنۡ يَّخۡرُجُوۡا وَظَنُّوۡۤا اَنَّهُمۡ مَّانِعَتُهُمۡ حُصُوۡنُهُمۡ مِّنَ اللّٰهِ فَاَتٰٮهُمُ اللّٰهُ مِنۡ حَيۡثُ لَمۡ يَحۡتَسِبُوۡا وَقَذَفَ فِىۡ قُلُوۡبِهِمُ الرُّعۡبَ يُخۡرِبُوۡنَ بُيُوۡتَهُمۡ بِاَيۡدِيۡهِمۡ وَاَيۡدِى الۡمُؤۡمِنِيۡنَ فَاعۡتَبِـرُوۡا يٰۤاُولِى الۡاَبۡصَارِ
তাফসীর
সূরা হাশর
অনুবাদ
তিনিই আহলে কিতাবদের মধ্যে যারা কাফের তাদেরকে তাদের বাড়ী-ঘর থেকে প্রথমবারের মত একত্রিতভাবে বহিষ্কার করেছেন। তোমরা ধারণা করোনি যে, তারা বের হয়ে যাবে। আর তারা ভেবেছিল যে, তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহ্র কবল থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহ্র শাস্তি তাদের নিকটে এমন দিক থেকে আসলো যে, তারা কল্পনাও করেনি। আর আল্লাহ তাদের অন্তরে এমন ভীতি সঞ্চার করে দিলেন যে, তারা তাদের বাড়ী-ঘর নিজেদের হাতে ও মুসলমানদের হাতে ধ্বংস করতে লাগল। অতএব হে দূরদর্শী ব্যক্তিগণ! তোমরা উপদেশ হাছিল কর।
তাফসীর
এই আয়াতের তাফসীর এখনো যুক্ত হয়নি।