সূরাঃ আলে ইমরান (ইমরান বংশীয়গণ)

মাদানীমোট আয়াত ২০০ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

الٓمّٓۚۙ

আলিফ লাম মীম।

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الۡحَىُّ الۡقَيُّوۡمُؕ

আল্লাহ। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক।

نَزَّلَ عَلَيۡكَ الۡـكِتٰبَ بِالۡحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَاَنۡزَلَ التَّوۡرٰٮةَ وَالۡاِنۡجِيۡلَۙ

তিনি তোমার প্রতি এই কিতাব পর্যায়ক্রমে নাযিল করেছেন সত্য সহকারে। যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী। আর তিনি নাযিল করেছিলেন তাওরাত ও ইনজীল-

مِنۡ قَبۡلُ هُدًى لِّلنَّاسِ وَاَنۡزَلَ الۡفُرۡقَانَؕ ​ اِنَّ الَّذِيۡنَ كَفَرُوۡا بِاٰيٰتِ اللّٰهِ لَهُمۡ عَذَابٌ شَدِيۡدٌؕ وَاللّٰهُ عَزِيۡزٌ ذُو انۡتِقَامٍؕ ‏ 

ইতিপূর্বে, লোকদের সুপথ প্রদর্শনের জন্য এবং নাযিল করেছেন ‘ফুরক্বান’ (কুরআন)। নিশ্চয় যারা আল্লাহ্র আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। বস্ত্তত আল্লাহ মহাপরাক্রান্ত ও প্রতিশোধ গ্রহণকারী।

اِنَّ اللّٰهَ لَا يَخۡفٰى عَلَيۡهِ شَىۡءٌ فِى الۡاَرۡضِ وَلَا فِى السَّمَآءِؕ ‏ 

নিশ্চয় আল্লাহ্র নিকট যমীন ও আসমানের কোন কিছুই গোপন নেই।

هُوَ الَّذِىۡ يُصَوِّرُكُمۡ فِى الۡاَرۡحَامِ كَيۡفَ يَشَآءُؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ‏

তিনিই সেই সত্তা, যিনি মায়ের গর্ভে তোমাদের আকৃতি গঠন করেন যেভাবে তিনি চান। তিনি ব্যতীত আর কোন উপাস্য নেই। তিনি মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়।

هُوَ الَّذِىۡۤ اَنۡزَلَ عَلَيۡكَ الۡكِتٰبَ مِنۡهُ اٰيٰتٌ مُّحۡكَمٰتٌ هُنَّ اُمُّ الۡكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌؕ فَاَمَّا الَّذِيۡنَ فِىۡ قُلُوۡبِهِمۡ زَيۡغٌ فَيَتَّبِعُوۡنَ مَا تَشَابَهَ مِنۡهُ ابۡتِغَآءَ الۡفِتۡنَةِ وَابۡتِغَآءَ تَاۡوِيۡلِهٖۚ وَمَا يَعۡلَمُ تَاۡوِيۡلَهٗۤ اِلَّا اللّٰهُۘ وَ الرّٰسِخُوۡنَ فِى الۡعِلۡمِ يَقُوۡلُوۡنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنۡ عِنۡدِ رَبِّنَاۚ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الۡاَلۡبَابِ‏ 

তিনিই তোমার প্রতি এই কিতাব নাযিল করেছেন। যার মধ্যে কিছু আয়াত রয়েছে ‘মুহকাম’ বা সুস্পষ্ট অর্থবোধক। আর এগুলিই হ’ল কিতাবের মূল। আর কিছু আয়াত রয়েছে অস্পষ্ট অর্থবোধক। অতঃপর যাদের হৃদয়ে বক্রতা রয়েছে, তারা অস্পষ্ট আয়াতগুলির পিছে পড়ে ফিৎনা সৃষ্টির জন্য এবং তাদের মনমত ব্যাখ্যা দেবার জন্য। অথচ এগুলির সঠিক ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর গভীর জ্ঞানীরা বলে, আমরা এগুলিতে বিশ্বাস স্থাপন করলাম। সবকিছুই আমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছে। বস্ত্তত জ্ঞানীরা ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করে না।

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَةًۚ اِنَّكَ اَنۡتَ الۡوَهَّابُ‏

(তারা বলে) হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে সুপথ প্রদর্শনের পর আমাদের হৃদয় সমূহকে বক্র করে দিয়োনা। আর তুমি আমাদেরকে তোমার পক্ষ হ’তে বিশেষ অনুগ্রহ প্রদান কর। নিশ্চয়ই তুমি সর্বাধিক দানকারী।

رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوۡمٍ لَّا رَيۡبَ فِيۡهِؕ اِنَّ اللّٰهَ لَا يُخۡلِفُ الۡمِيۡعَادَ‏

হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই তুমি সকল মানুষকে সমবেতকারী সেই দিন, যেদিনের ব্যাপারে কোন সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।

اِنَّ الَّذِيۡنَ كَفَرُوۡا لَنۡ تُغۡنِىَ عَنۡهُمۡ اَمۡوَالُهُمۡ وَلَاۤ اَوۡلَادُهُمۡ مِّنَ اللّٰهِ شَيۡـــًٔاؕ وَاُولٰٓٮِٕكَ هُمۡ وَقُوۡدُ النَّارِۙ

নিশ্চয়ই যারা অবিশ্বাস করে, তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহ্র নিকটে কোন কাজে আসবে না। আর তারাই হ’ল জাহান্নামের ইন্ধন।

كَدَاۡبِ اٰلِ فِرۡعَوۡنَۙ وَالَّذِيۡنَ مِنۡ قَبۡلِهِمۡؕ كَذَّبُوۡا بِاٰيٰتِنَاۚ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوۡبِهِمۡؕ وَاللّٰهُ شَدِيۡدُ الۡعِقَابِ‏

যেমন কওমে ফেরাঊন ও তাদের পূর্বেকার লোকদের অবস্থা; তারা আমাদের আয়াত সমূহে মিথ্যারোপ করেছিল। অতঃপর আল্লাহ তাদের পাপাচার সমূহের কারণে তাদের পাকড়াও করেন। বস্ত্তত আল্লাহ কঠোর শাস্তিদাতা।

قُلۡ لِّلَّذِيۡنَ كَفَرُوۡا سَتُغۡلَبُوۡنَ وَتُحۡشَرُوۡنَ اِلٰى جَهَنَّمَؕ وَبِئۡسَ الۡمِهَادُ‏

তুমি অবিশ্বাসীদের বলে দাও, তোমরা সত্বর পরাভূত হবে এবং জাহান্নামে সমবেত হবে। আর সেটা কতই না নিকৃষ্ট ঠিকানা।

قَدۡ كَانَ لَـكُمۡ اٰيَةٌ فِىۡ فِئَتَيۡنِ الۡتَقَتَاؕ فِئَةٌ تُقَاتِلُ فِىۡ سَبِيۡلِ اللّٰهِ وَاُخۡرٰى كَافِرَةٌ يَّرَوۡنَهُمۡ مِّثۡلَيۡهِمۡ رَاۡىَ الۡعَيۡنِؕ وَاللّٰهُ يُؤَيِّدُ بِنَصۡرِهٖ مَنۡ يَّشَآءُؕ اِنَّ فِىۡ ذٰ لِكَ لَعِبۡرَةً لِّاُولِى الۡاَبۡصَارِ‏

নিশ্চয়ই (বদরের যুদ্ধে) দু’টি দলের মুখোমুখি হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। একটি দল আল্লাহ্র রাস্তায় যুদ্ধ করছিল এবং অপরটি ছিল অবিশ্বাসী। যারা বাহ্য দৃষ্টিতে মুসলমানদেরকে তাদের দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছা নিজ সাহায্য দানে শক্তিশালী করেন। নিশ্চয়ই এর মধ্যে চক্ষুষ্মানদের জন্য শিক্ষণীয় রয়েছে।

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالۡبَـنِيۡنَ وَالۡقَنَاطِيۡرِ الۡمُقَنۡطَرَةِ مِنَ الذَّهَبِ وَالۡفِضَّةِ وَالۡخَـيۡلِ الۡمُسَوَّمَةِ وَالۡاَنۡعَامِ وَالۡحَـرۡثِؕ ذٰ لِكَ مَتَاعُ الۡحَيٰوةِ الدُّنۡيَاۚ وَاللّٰهُ عِنۡدَهٗ حُسۡنُ الۡمَاٰبِ‏

মানুষের জন্য শোভনীয় করা হয়েছে তাদের আসক্তি সমূহকে তাদের স্ত্রী ও সন্তানদের প্রতি, স্বর্ণ ও রৌপ্যের রাশিকৃত সঞ্চয় সমূহের প্রতি, চিহ্নিত অশ্বরাজি, গবাদিপশু ও শস্যক্ষেত সমূহের প্রতি। এসবই পার্থিব জীবনের ভোগ্যবস্ত্ত মাত্র। আর আল্লাহ্র নিকটেই রয়েছে সুন্দরতম ঠিকানা।

قُلۡ اَؤُنَبِّئُكُمۡ بِخَيۡرٍ مِّنۡ ذٰ لِكُمۡؕ لِلَّذِيۡنَ اتَّقَوۡا عِنۡدَ رَبِّهِمۡ جَنّٰتٌ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ خٰلِدِيۡنَ فِيۡهَا وَاَزۡوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضۡوَانٌ مِّنَ اللّٰهِؕ وَاللّٰهُ بَصِيۡرٌۢ بِالۡعِبَادِۚ

তুমি বল, আমি কি তোমাদেরকে এসবের চাইতে উত্তম বস্ত্তর খবর দিব? (আর তা হ’ল) যারা আল্লাহভীরুতা অবলম্বন করে, তাদের জন্য তাদের পালনকর্তার নিকট রয়েছে জান্নাত। যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। সেখানে তারা থাকবে অনন্তকাল এবং থাকবে পবিত্রা স্ত্রীগণ ও আল্লাহ্র সন্তুষ্টি। আর আল্লাহ তার বান্দাদের প্রতি সার্বক্ষণিক দ্রষ্টা।

اَلَّذِيۡنَ يَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَقِنَا عَذَابَ النَّارِۚ

যারা বলে, হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই আমরা ঈমান এনেছি। অতএব তুমি আমাদের গোনাহসমূহ মাফ কর এবং আমাদেরকে জাহান্নামের আযাব হ’তে রক্ষা কর!

اَلصّٰــبِرِيۡنَ وَالصّٰدِقِــيۡنَ وَالۡقٰنِتِــيۡنَ وَالۡمُنۡفِقِيۡنَ وَالۡمُسۡتَغۡفِرِيۡنَ بِالۡاَسۡحَارِ‏

যারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, আল্লাহ্র রাস্তায় ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী।

شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالۡمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الۡعِلۡمِ قَآٮِٕمًا ۢ بِالۡقِسۡطِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُؕ ‏ 

আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। আর ফেরেশতামন্ডলী ও ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দেন যে, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি মহা পরাক্রান্ত ও প্রজ্ঞাময়।

اِنَّ الدِّيۡنَ عِنۡدَ اللّٰهِ الۡاِسۡلَامُ وَمَا اخۡتَلَفَ الَّذِيۡنَ اُوۡتُوا الۡكِتٰبَ اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَهُمُ الۡعِلۡمُ بَغۡيًا ۢ بَيۡنَهُمۡؕ وَمَنۡ يَّكۡفُرۡ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيۡعُ الۡحِسَابِ‏

নিশ্চয়ই আল্লাহ্র নিকট মনোনীত একমাত্র দ্বীন হ’ল ইসলাম। আর আহলে কিতাবগণ (শেষনবীর উপর ঈমান আনার ব্যাপারে) মতভেদ করেছে তাদের নিকট ইল্ম এসে যাবার পরেও কেবল পরস্পরে হঠকারিতাবশে। বস্ত্তত যারা আল্লাহ্র আয়াতসমূহকে অস্বীকার করে (তারা জানুক যে,) অবশ্যই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।

فَاِنۡ حَآجُّوۡكَ فَقُلۡ اَسۡلَمۡتُ وَجۡهِىَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِؕ وَقُل لِّلَّذِيۡنَ اُوۡتُوا الۡكِتٰبَ وَالۡاُمِّيّٖنَ ءَاَسۡلَمۡتُمۡؕ فَاِنۡ اَسۡلَمُوۡا فَقَدِ اهۡتَدَوْاۚ وَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا عَلَيۡكَ الۡبَلٰغُؕ وَاللّٰهُ بَصِيۡرٌۢ بِالۡعِبَادِ‏

অতঃপর যদি তারা তোমার সাথে বিতন্ডা করে, তাহ’লে তুমি বলে দাও যে, আমি আমার চেহারাকে সমর্পণ করে দিয়েছি আল্লাহ্র জন্য এবং আমাকে যারা অনুসরণ করে তারাও। আর তুমি আহলে কিতাব ও (মুশরিক) উম্মীদের বল, তোমরা কি ইসলাম কবুল করলে? যদি করে, তবে তারা সরল পথ প্রাপ্ত হ’ল। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তাহ’লে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া। বস্ত্তত আল্লাহ তাঁর বান্দাদের প্রতি সার্বক্ষণিক দ্রষ্টা।

اِنَّ الَّذِيۡنَ يَكۡفُرُوۡنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقۡتُلُوۡنَ النَّبِيّٖنَ بِغَيۡرِ حَقٍّۙ وَّيَقۡتُلُوۡنَ الَّذِيۡنَ يَاۡمُرُوۡنَ بِالۡقِسۡطِ مِنَ النَّاسِۙ فَبَشِّرۡهُمۡ بِعَذَابٍ اَ لِيۡمٍ‏

নিশ্চয় যারা আল্লাহ্র আয়াতসমূহকে অস্বীকার করে ও অন্যায়ভাবে নবীগণকে হত্যা করে এবং লোকদের মধ্যে যারা ন্যায়ের আদেশ দেয় তাদেরকে হত্যা করে, তুমি তাদের মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও।

اُولٰٓٮِٕكَ الَّذِيۡنَ حَبِطَتۡ اَعۡمَالُهُمۡ فِى الدُّنۡيَا وَالۡاٰخِرَةِ وَمَا لَهُمۡ مِّنۡ نّٰصِرِيۡنَ‏

এরাই হ’ল তারা যাদের দুনিয়া ও আখেরাতের সকল আমল বরবাদ হয়ে গেছে। আর তাদের কোন সাহায্যকারী নেই।

اَلَمۡ تَرَ اِلَى الَّذِيۡنَ اُوۡتُوۡا نَصِيۡبًا مِّنَ الۡكِتٰبِ يُدۡعَوۡنَ اِلٰى كِتٰبِ اللّٰهِ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ ثُمَّ يَتَوَلّٰى فَرِيۡقٌ مِّنۡهُمۡ وَهُمۡ مُّعۡرِضُوۡنَ‏

তুমি কি তাদের দেখোনি, যারা কিতাবের কিছু অংশ (তাওরাত) পেয়েছে? যখন তাদেরকে আল্লাহ্র (উক্ত) কিতাবের দিকে আহবান করা হয় তাদের মধ্যে ফায়ছালার জন্য, তখন তাদের একটি দল মুখ ফিরিয়ে নেয় এবং তারা হয় অমান্যকারী।

ذٰ لِكَ بِاَنَّهُمۡ قَالُوۡا لَنۡ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَيَّامًا مَّعۡدُوۡدٰتٍ​ وَغَرَّهُمۡ فِىۡ دِيۡنِهِمۡ مَّا كَانُوۡا يَفۡتَرُوۡنَ‏

এটা এজন্য যে, তারা বলে, জাহান্নামের আগুন আমাদের স্পর্শ করবে না গণিত কয়েকটা দিন ব্যতীত। আর তাদেরকে ধোঁকায় ফেলেছে দ্বীনের ব্যাপারে তাদের মনগড়া ব্যাখ্যা সমূহ।

فَكَيۡفَ اِذَا جَمَعۡنٰهُمۡ لِيَوۡمٍ لَّا رَيۡبَ فِيۡهِ وَوُفِّيَتۡ كُلُّ نَفۡسٍ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُوۡنَ‏

অতঃপর সেদিন কেমন হবে যেদিন আমরা তাদের একত্রিত করব, যেদিনের ব্যাপারে কোন সন্দেহ নেই? অতঃপর প্রত্যেকে তাদের কর্মফল পুরাপুরি পাবে যা তারা অর্জন করেছে এবং তারা কোনরূপ অত্যাচারিত হবে না।

قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الۡمُلۡكِ تُؤۡتِى الۡمُلۡكَ مَنۡ تَشَآءُ وَتَنۡزِعُ الۡمُلۡكَ مِمَّنۡ تَشَآءُ وَتُعِزُّ مَنۡ تَشَآءُ وَتُذِلُّ مَنۡ تَشَآءُؕ بِيَدِكَ الۡخَيۡرُؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ‏

তুমি বল, হে আল্লাহ! তুমি রাজাধিরাজ। তুমি যাকে খুশী রাজত্ব দান কর ও যার কাছ থেকে খুশী রাজত্ব ছিনিয়ে নাও। তুমি যাকে খুশী সম্মানিত কর ও যাকে খুশী লাঞ্ছিত কর। তোমার হাতেই যাবতীয় কল্যাণ। নিশ্চয় তুমি সকল কিছুর উপরে সর্বশক্তিমান।

تُوۡلِجُ الَّيۡلَ فِى النَّهَارِ وَتُوۡلِجُ النَّهَارَ فِى الَّيۡلِ​ وَتُخۡرِجُ الۡحَـىَّ مِنَ الۡمَيِّتِ وَتُخۡرِجُ الۡمَيِّتَ مِنَ الۡحَـىِّ​ وَتَرۡزُقُ مَنۡ تَشَآءُ بِغَيۡرِ حِسَابٍ‏

তুমি রাত্রিকে দিবসের মধ্যে প্রবেশ করাও এবং দিবসকে রাত্রির মধ্যে প্রবেশ করাও। তুমি জীবিতকে মৃত থেকে বের কর এবং মৃতকে জীবিত থেকে বের কর। আর তুমি যাকে খুশী বেহিসাব রিযিক দান করে থাক।

لَا يَتَّخِذِ الۡمُؤۡمِنُوۡنَ الۡكٰفِرِيۡنَ اَوۡلِيَآءَ مِنۡ دُوۡنِ الۡمُؤۡمِنِيۡنَۚ وَمَنۡ يَّفۡعَلۡ ذٰ لِكَ فَلَيۡسَ مِنَ اللّٰهِ فِىۡ شَىۡءٍ اِلَّاۤ اَنۡ تَتَّقُوۡا مِنۡهُمۡ تُقٰٮةًؕ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفۡسَهٗؕ وَاِلَى اللّٰهِ الۡمَصِيۡرُ‏ 

মুমিনগণ যেন মুমিনদের ছেড়ে কাফেরদের বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে, আল্লাহ্র সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের থেকে কোন অনিষ্টের আশংকা কর (সেটি স্বতন্ত্র কথা)। আল্লাহ তোমাদেরকে তাঁর (প্রতিশোধ গ্রহণ) সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন। আর আল্লাহ্র কাছেই সকলের প্রত্যাবর্তনস্থল।

قُلۡ اِنۡ تُخۡفُوۡا مَا فِىۡ صُدُوۡرِكُمۡ اَوۡ تُبۡدُوۡهُ يَعۡلَمۡهُ اللّٰهُؕ وَيَعۡلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِؕ ​ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ‏

তুমি বল, তোমরা তোমাদের মনের কথা গোপন কর বা প্রকাশ কর, সবই আল্লাহ জানেন এবং তিনি জানেন আসমান ও যমীনে যা কিছু আছে সবকিছু। বস্ত্তত আল্লাহ সকল কিছুর উপরে সর্বশক্তিমান।

يَوۡمَ تَجِدُ كُلُّ نَفۡسٍ مَّا عَمِلَتۡ مِنۡ خَيۡرٍ مُّحۡضَرًاۖۚۛ وَّمَا عَمِلَتۡ مِنۡ سُوۡٓءٍۚۛ  تَوَدُّ لَوۡ اَنَّ بَيۡنَهَا وَبَيۡنَهٗۤ اَمَدًاۢ بَعِيۡدًاؕ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفۡسَهٗؕ وَاللّٰهُ رَءُوۡفٌۢ بِالۡعِبَادِ ‏

(স্মরণ কর) যেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যা কিছু সৎকর্ম সে করেছিল এবং যা কিছু মন্দকর্ম সে করেছিল। সে চাইবে যদি তার ও তার মন্দ কর্মের মধ্যে বহু দূরের ব্যবধান সৃষ্টি হ’ত! বস্ত্তত আল্লাহ তোমাদেরকে তাঁর (প্রতিশোধ গ্রহণ) সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন। বস্ত্তত আল্লাহ স্বীয় বান্দাদের প্রতি বড়ই স্নেহশীল।

قُلۡ اِنۡ كُنۡتُمۡ تُحِبُّوۡنَ اللّٰهَ فَاتَّبِعُوۡنِىۡ يُحۡبِبۡكُمُ اللّٰهُ وَيَغۡفِرۡ لَـكُمۡ ذُنُوۡبَكُمۡؕ ​ وَاللّٰهُ غَفُوۡرٌ رَّحِيۡمٌ‏

তুমি বল, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তবে আমার অনুসরণ কর। তাহ’লে আল্লাহ তোমাদের ভালবাসবেন ও তোমাদের গোনাহসমূহ মাফ করে দিবেন। বস্ত্তত আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান।

قُلۡ اَطِيۡعُوا اللّٰهَ وَالرَّسُوۡلَۚ فَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الۡكٰفِرِيۡنَ‏

তুমি বল, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর। কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহ’লে (তারা জেনে রাখুক যে) আল্লাহ কাফেরদের ভালবাসেন না।

اِنَّ اللّٰهَ اصۡطَفٰۤى اٰدَمَ وَنُوۡحًا وَّاٰلَ اِبۡرٰهِيۡمَ وَاٰلَ عِمۡرٰنَ عَلَى الۡعٰلَمِيۡنَۙ

নিশ্চয় আল্লাহ আদম, নূহ, ইব্রাহীমের বংশধর ও ইমরানের বংশধরগণকে জগদ্বাসীর উপরে মনোনীত করেছেন।

ذُرِّيَّةًۢ بَعۡضُهَا مِنۡۢ بَعۡضٍؕ وَاللّٰهُ سَمِيۡعٌ عَلِيۡمٌۚ

তারা সকলে পরস্পরের বংশধর। আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

اِذۡ قَالَتِ امۡرَاَتُ عِمۡرٰنَ رَبِّ اِنِّىۡ نَذَرۡتُ لَـكَ مَا فِىۡ بَطۡنِىۡ مُحَرَّرًا فَتَقَبَّلۡ مِنِّىۡۚ اِنَّكَ اَنۡتَ السَّمِيۡعُ الۡعَلِيۡمُ​‏

(স্মরণ কর) যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রতিপালক! আমার গর্ভে যে সন্তান রয়েছে, তাকে আমি সংসারমুক্ত ভাবে তোমার (ইবাদতের) জন্য মানত করলাম। অতএব তুমি একে আমার পক্ষ হ’তে কবুল কর! নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

فَلَمَّا وَضَعَتۡهَا قَالَتۡ رَبِّ اِنِّىۡ وَضَعۡتُهَاۤ اُنۡثٰىؕ وَاللّٰهُ اَعۡلَمُ بِمَا وَضَعَتۡؕ وَ لَيۡسَ الذَّكَرُ كَالۡاُنۡثٰىۚ وَاِنِّىۡ سَمَّيۡتُهَا مَرۡيَمَ وَاِنِّىۡۤ اُعِيۡذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيۡطٰنِ الرَّجِيۡمِ‏ 

অতঃপর যখন সে তাকে প্রসব করল, তখন বলল, হে আমার প্রতিপালক! আমি তো একটি কন্যা সন্তান প্রসব করেছি!! অথচ আল্লাহ ভালভাবেই জানেন কী সে প্রসব করেছে। আর পুত্র তো কন্যার সমতুল্য নয়। (ইমরান-পত্নী বলল) আমি তার নাম রাখলাম ‘মারিয়াম’। আমি তাকে ও তার সন্তানকে বিতাড়িত শয়তান হ’তে তোমার আশ্রয়ে সমর্পণ করলাম।

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوۡلٍ حَسَنٍ وَّاَنۡۢبَتَهَا نَبَاتًا حَسَنًاۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّاؕ كُلَّمَا دَخَلَ عَلَيۡهَا زَكَرِيَّا الۡمِحۡرَابَۙ وَجَدَ عِنۡدَهَا رِزۡقًاۚ ​ قَالَ يٰمَرۡيَمُ اَنّٰى لَـكِ هٰذَاؕ ​ قَالَتۡ هُوَ مِنۡ عِنۡدِ اللّٰهِؕ اِنَّ اللّٰهَ يَرۡزُقُ مَنۡ يَّشَآءُ بِغَيۡرِ حِسَابٍ‏

অতঃপর তার প্রতিপালক (ইমরান-পত্নীর) মানতী কন্যাকে উত্তমভাবে গ্রহণ করলেন ও উত্তমভাবে লালন-পালন করলেন এবং যাকারিয়াকে তার অভিভাবক নিযুক্ত করলেন। যখনই যাকারিয়া মারিয়ামের কক্ষে প্রবেশ করত, তখনই তার নিকটে খাদ্য সম্ভার দেখতে পেত; আর বলত, হে মারিয়াম! তোমার কাছে এসব কোত্থেকে এল? সে বলত, এগুলি আল্লাহ্র নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিযিক দান করে থাকেন।

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗۚ قَالَ رَبِّ هَبۡ لِىۡ مِنۡ لَّدُنۡكَ ذُرِّيَّةً طَيِّبَةًۚ اِنَّكَ سَمِيۡعُ الدُّعَآءِ‏

তখন সেখানেই যাকারিয়া তার পালনকর্তার নিকট প্রার্থনা করল এবং বলল, হে আমার প্রতিপালক! তুমি আমাকে তোমার পক্ষ হ’তে একটি পূত-চরিত্র সন্তান দান কর। নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী।

فَنَادَتۡهُ الۡمَلٰٓٮِٕكَةُ وَهُوَ قَآٮِٕمٌ يُّصَلِّىۡ فِى الۡمِحۡرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحۡيٰى مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوۡرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيۡنَ‏

স্বীয় ইবাদত কক্ষে দাঁড়িয়ে প্রার্থনারত অবস্থায় ফেরেশতারা তাকে সম্বোধন করে বলল, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ইয়াহইয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। যিনি হবেন আল্লাহ্র কালেমা (ঈসা)-র সত্যায়নকারী ও নেতা, কলুষমুক্ত এবং সৎকর্মশীল নবীগণের অন্তর্ভুক্ত।

قَالَ رَبِّ اَنّٰى يَكُوۡنُ لِىۡ غُلٰمٌ وَّقَدۡ بَلَغَنِىَ الۡكِبَرُ وَامۡرَاَتِىۡ عَاقِرٌؕ قَالَ كَذٰلِكَ اللّٰهُ يَفۡعَلُ مَا يَشَآءُ‏

যাকারিয়া বলল, হে আমার প্রতিপালক! কিভাবে আমার সন্তান হবে। অথচ আমি বার্ধক্যে উপনীত হয়েছি এবং আমার স্ত্রী বন্ধ্যা। তিনি বললেন, এভাবেই হবে। আল্লাহ যা চান তাই করে থাকেন।

قَالَ رَبِّ اجۡعَلۡ لِّىۡۤ اٰيَةًؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَيَّامٍ اِلَّا رَمۡزًاؕ ​ وَاذۡكُرْ رَّبَّكَ كَثِيۡرًا وَّسَبِّحۡ بِالۡعَشِىِّ وَالۡاِبۡكَارِ‏

সে বলল, হে আমার প্রতিপালক! আমাকে একটা নিদর্শন দাও। আল্লাহ বললেন, তোমার জন্য নিদর্শন এই যে, তুমি তিনদিন কারু সাথে কথা বলবে না ইশারা ব্যতীত। আর তোমার প্রতিপালককে বেশী বেশী স্মরণ কর এবং সন্ধ্যায় ও সকালে তাঁর তাসবীহ পাঠে রত থাক।

وَاِذۡ قَالَتِ الۡمَلٰٓٮِٕكَةُ يٰمَرۡيَمُ اِنَّ اللّٰهَ اصۡطَفٰٮكِ وَطَهَّرَكِ وَاصۡطَفٰٮكِ عَلٰى نِسَآءِ الۡعٰلَمِيۡنَ‏

আর (স্মরণ কর) যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম! নিশ্চয়ই আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে বিশ্ব নারী সমাজের উপরে মনোনীত করেছেন।

يٰمَرۡيَمُ اقۡنُتِىۡ لِرَبِّكِ وَاسۡجُدِىۡ وَارۡكَعِىۡ مَعَ الرّٰكِعِيۡنَ‏ 

হে মারিয়াম! তোমার প্রতিপালকের প্রতি বিনীত হও এবং সিজদা কর ও রুকূকারীদের সাথে রুকূ কর।

ذٰ لِكَ مِنۡ اَنۡۢـبَآءِ الۡغَيۡبِ نُوۡحِيۡهِ اِلَيۡكَؕ وَمَا كُنۡتَ لَدَيۡهِمۡ اِذۡ يُلۡقُوۡنَ اَقۡلَامَهُمۡ اَيُّهُمۡ يَكۡفُلُ مَرۡيَمَ وَمَا كُنۡتَ لَدَيۡهِمۡ اِذۡ يَخۡتَصِمُوۡنَ‏

এগুলি হ’ল অদৃশ্য বিষয়সমূহের কিছু খবর। যা আমরা তোমার নিকট প্রত্যাদেশ করছি। আর তুমি তাদের কাছে ছিলেনা, যখন তারা তাদের লটারীর কলম সমূহ নিক্ষেপ করছিল এজন্য যে, কে মারিয়ামের লালন-পালনের দায়িত্ব নেবে এবং তুমি তাদের কাছে ছিলেনা, যখন তারা এ নিয়ে আপোষে ঝগড়া করছিল।

اِذۡ قَالَتِ الۡمَلٰٓٮِٕكَةُ يٰمَرۡيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنۡهُۖ  اسۡمُهُ الۡمَسِيۡحُ عِيۡسَى ابۡنُ مَرۡيَمَ وَجِيۡهًا فِى الدُّنۡيَا وَالۡاٰخِرَةِ وَمِنَ الۡمُقَرَّبِيۡنَۙ

(স্মরণ কর) যেদিন ফেরেশতারা মারিয়ামকে বলেছিল, হে মারিয়াম! নিশ্চয়ই আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন তাঁর পক্ষ হ’তে একটি কালেমার। যার নাম ‘মারিয়াম-পুত্র মসীহ ঈসা’। যে হবে দুনিয়া ও আখেরাতে মহা সম্মানিত এবং আল্লাহ্র নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত।

وَيُكَلِّمُ النَّاسَ فِى الۡمَهۡدِ وَكَهۡلًا وَّمِنَ الصّٰلِحِيۡنَ‏

আর সে মানুষের সাথে কথা বলবে মাতৃক্রোড়ে ও পরিণত বয়সে এবং সে হবে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।

قَالَتۡ رَبِّ اَنّٰى يَكُوۡنُ لِىۡ وَلَدٌ وَّلَمۡ يَمۡسَسۡنِىۡ بَشَرٌؕ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخۡلُقُ مَا يَشَآءُؕ اِذَا قَضٰٓى اَمۡرًا فَاِنَّمَا يَقُوۡلُ لَهٗ كُنۡ فَيَكُوۡنُ‏

মারিয়াম বলল, হে আমার প্রতিপালক! কিভাবে আমার সন্তান হবে, অথচ কোন মানুষ আমাকে স্পর্শ করেনি। তিনি বললেন, এভাবেই হবে; আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। যখন তিনি কোন কাজ করার সিদ্ধান্ত নেন, তখন কেবল বলেন ‘হও’। অতঃপর তা হয়ে যায়।

وَيُعَلِّمُهُ الۡكِتٰبَ وَالۡحِكۡمَةَ وَالتَّوۡرٰٮةَ وَالۡاِنۡجِيۡلَۚ

আর তিনি তাকে শিক্ষা দিবেন লেখনী, প্রজ্ঞা এবং তাওরাত ও ইনজীল।

وَرَسُوۡلًا اِلٰى بَنِىۡۤ اِسۡرٰٓءِيۡلَ ۙ اَنِّىۡ قَدۡ جِئۡتُكُمۡ بِاٰيَةٍ مِّنۡ رَّبِّكُمۡۙۚ اَنِّىۡۤ  اَخۡلُقُ لَـكُمۡ مِّنَ الطِّيۡنِ كَهَیْـــَٔةِ الطَّيۡرِ فَاَنۡفُخُ فِيۡهِ فَيَكُوۡنُ طَيۡرًاۢ بِاِذۡنِ اللّٰهِۚ وَاُبۡرِئُ الۡاَكۡمَهَ وَالۡاَبۡرَصَ وَاُحۡىِ الۡمَوۡتٰى بِاِذۡنِ اللّٰهِۚ وَ اُنَبِّئُكُمۡ بِمَا تَاۡكُلُوۡنَ وَمَا تَدَّخِرُوۡنَۙ فِىۡ بُيُوۡتِكُمۡؕ اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاٰيَةً لَّـكُمۡ اِنۡ كُنۡتُمۡ مُّؤۡمِنِيۡنَۚ

আর তিনি তাকে ইস্রাঈল বংশীয়দের জন্য ‘রাসূল’ করবেন। (সে তার কওমকে বলবে,) আমি তোমাদের নিকট আগমন করেছি তোমাদের পালনকর্তার পক্ষ হ’তে নিদর্শন নিয়ে। (যেমন,) আমি তোমাদের জন্য মাটি থেকে পাখির আকৃতি গঠন করব, তারপর তাতে ফুঁক দেব। অতঃপর আল্লাহ্র হুকুমে সেটা জীবন্ত পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করব। আমি আল্লাহ্র হুকুমে মৃতকে জীবিত করব এবং তোমরা যা খাও ও যা গৃহে সঞ্চয় করো, সে বিষয়ে বলে দেব। নিশ্চয়ই এসবের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও।

وَمُصَدِّقًا لِّمَا بَيۡنَ يَدَىَّ مِنَ التَّوۡرٰٮةِ وَلِاُحِلَّ لَـكُمۡ بَعۡضَ الَّذِىۡ حُرِّمَ عَلَيۡكُمۡ​وَجِئۡتُكُمۡ بِاٰيَةٍ مِّنۡ رَّبِّكُمۡ فَاتَّقُوۡا اللّٰهَ وَاَطِيۡعُوۡنِ‏

আর আমার পূর্বের তাওরাত কিতাবের আমি সত্যায়নকারী হব এবং আমি তোমাদের জন্য হালাল করব কিছু বস্ত্ত, যা তোমাদের উপর হারাম ছিল। বস্ত্তত আমি তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ হ’তে নিদর্শন নিয়ে এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

اِنَّ اللّٰهَ رَبِّىۡ وَرَبُّكُمۡ فَاعۡبُدُوۡهُؕ هٰذَا صِرَاطٌ مُّسۡتَقِيۡمٌ‏ 

নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমাদের পালনকর্তা। অতএব তোমরা তাঁর ইবাদত কর। এটাই হ’ল সরল পথ।

فَلَمَّاۤ اَحَسَّ عِيۡسٰى مِنۡهُمُ الۡكُفۡرَ قَالَ مَنۡ اَنۡصَارِىۡۤ اِلَى اللّٰهِؕ قَالَ الۡحَـوَارِيُّوۡنَ نَحۡنُ اَنۡصَارُ اللّٰهِۚ اٰمَنَّا بِاللّٰهِۚ وَاشۡهَدۡ بِاَنَّا مُسۡلِمُوۡنَ‏

অতঃপর যখন ঈসা তার কওমের মধ্যে কুফরী অনুভব করল, তখন সে বলল, আল্লাহ্র পথে আমার সাহায্যকারী কে হবে? তখন হাওয়ারীরা বলল, আমরাই আল্লাহ্র পথে সাহায্যকারী। আমরা আল্লাহ্র উপর ঈমান এনেছি এবং আপনি সাক্ষী থাকুন যে, আমরা আপনার আজ্ঞাবহ।

رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنۡزَلۡتَ وَاتَّبَعۡنَا الرَّسُوۡلَ فَاكۡتُبۡنَا مَعَ الشّٰهِدِيۡنَ‏

হে আমাদের প্রতিপালক! তুমি যা নাযিল করেছ আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা তোমার রাসূলের অনুসারী হয়েছি। অতএব তুমি আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত কর।

وَمَكَرُوۡا وَمَكَرَاللّٰهُؕ وَاللّٰهُ خَيۡرُ الۡمَاكِرِيۡنَ‏

তখন অবিশ্বাসীরা ষড়যন্ত্র করল এবং আল্লাহও কৌশল করলেন। আর আল্লাহ হ’লেন শ্রেষ্ঠ কৌশলী।

اِذۡ قَالَ اللّٰهُ يٰعِيۡسٰۤى اِنِّىۡ مُتَوَفِّيۡكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيۡنَ كَفَرُوۡا وَجَاعِلُ الَّذِيۡنَ اتَّبَعُوۡكَ فَوۡقَ الَّذِيۡنَ كَفَرُوۡۤا اِلٰى يَوۡمِ الۡقِيٰمَةِۚ ثُمَّ اِلَىَّ مَرۡجِعُكُمۡ فَاَحۡكُمُ بَيۡنَكُمۡ فِيۡمَا كُنۡتُمۡ فِيۡهِ تَخۡتَلِفُوۡنَ‏

(স্মরণ কর) যেদিন আল্লাহ বললেন, হে ঈসা! আমি তোমাকে ওফাত দেব এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নেব। আর অবিশ্বাসীদের হাত থেকে তোমাকে মুক্ত করব। তাছাড়া তোমার অনুসারীদেরকে আমি ক্বিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপর বিজয়ী করব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। তখন তোমাদের মধ্যকার সকল বিবাদীয় বিষয়ের আমি সমাধান করব।

فَاَمَّا الَّذِيۡنَ كَفَرُوۡا فَاُعَذِّبُهُمۡ عَذَابًا شَدِيۡدًا فِى الدُّنۡيَا وَالۡاٰخِرَةِ وَمَا لَهُمۡ مِّنۡ نّٰصِرِيۡنَ‏

অতঃপর যারা অবিশ্বাসী হয়েছে, তাদেরকে আমি কঠিন শাস্তি দেব দুনিয়াতে এবং আখেরাতে। আর তাদের কোন সাহায্যকারী থাকবে না।

وَاَمَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيۡهِمۡ اُجُوۡرَهُمۡؕ وَ اللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيۡنَ‏

পক্ষান্তরে যারা বিশ্বাসী হয়েছে ও সৎকর্ম সমূহ সম্পাদন করেছে, তিনি তাদের প্রাপ্য পূর্ণভাবে প্রদান করবেন। বস্ত্তত আল্লাহ সীমালংঘনকারীদের ভালবাসেন না।

ذٰ لِكَ نَـتۡلُوۡهُ عَلَيۡكَ مِنَ الۡاٰيٰتِ وَ الذِّكۡرِ الۡحَكِيۡمِ‏

ঐসব বিষয় যা আমরা তোমার নিকট বর্ণনা করেছি, সবই আমাদের নিদর্শন সমূহের ও প্রজ্ঞাপূর্ণ বাণী সমূহের অন্তর্ভুক্ত।

اِنَّ مَثَلَ عِيۡسٰى عِنۡدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَؕ خَلَقَهٗ مِنۡ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنۡ فَيَكُوۡنُ‏

নিশ্চয়ই আল্লাহ্র নিকট ঈসার দৃষ্টান্ত আদমের অনুরূপ। তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন। অতঃপর তাকে বলেন, হও! ফলে তা হয়ে যায়।

اَلۡحَـقُّ مِنۡ رَّبِّكَ فَلَا تَكُنۡ مِّنَ الۡمُمۡتَرِيۡنَ‏

সত্য সেটাই যা তোমার পালনকর্তার নিকট থেকে আসে। অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়ো না।

فَمَنۡ حَآجَّكَ فِيۡهِ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ الۡعِلۡمِ فَقُلۡ تَعَالَوۡا نَدۡعُ اَبۡنَآءَنَا وَاَبۡنَآءَكُمۡ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمۡ وَاَنۡفُسَنَا وَاَنۡفُسَكُمۡ ثُمَّ نَبۡتَهِلۡ فَنَجۡعَل لَّعۡنَتَ اللّٰهِ عَلَى الۡكٰذِبِيۡنَ‏ 

অতঃপর যে ব্যক্তি তোমার সাথে এ বিষয়ে বিতর্ক করে তোমার নিকট নিশ্চিত জ্ঞান এসে যাওয়ার পরেও তাকে তুমি বল, এসো আমরা ডাকি আমাদের ও তোমাদের সন্তানদের ও স্ত্রীদের এবং আমাদের ও তোমাদের সবাইকে। অতঃপর আমরা আল্লাহ্র নিকট বিনীতভাবে প্রার্থনা করি যেন মিথ্যুকদের উপর আল্লাহ্র লা‘নত বর্ষিত হয়।

اِنَّ هٰذَا لَهُوَ الۡقَصَصُ الۡحَـقُّۚ وَمَا مِنۡ اِلٰهٍ اِلَّا اللّٰهُؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ‏

নিশ্চয় এটিই হ’ল যথার্থ বিবরণ। বস্ত্তত আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। আর নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রান্ত ও প্রজ্ঞাময়।

فَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّ اللّٰهَ عَلِيۡمٌۢ بِالۡمُفۡسِدِيۡنَ‏

এরপরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আল্লাহ তো বিশৃংখলা সৃষ্টিকারীদের সম্পর্কে সম্যক অবগত।

قُلۡ يٰۤـاَهۡلَ الۡكِتٰبِ تَعَالَوۡا اِلٰى كَلِمَةٍ سَوَآءٍۢ بَيۡنَـنَا وَبَيۡنَكُمۡ اَلَّا نَـعۡبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشۡرِكَ بِهٖ شَيۡـــًٔا وَّلَا يَتَّخِذَ بَعۡضُنَا بَعۡضًا اَرۡبَابًا مِّنۡ دُوۡنِ اللّٰهِؕ فَاِنۡ تَوَلَّوۡا فَقُوۡلُوا اشۡهَدُوۡا بِاَنَّا مُسۡلِمُوۡنَ‏

তুমি বল, হে আহলে কিতাবগণ! এসো! একটি কথায় আমরা একমত হই, যা আমাদের ও তোমাদের মাঝে সমান। আর তা এই যে, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারু ইবাদত করব না এবং তাঁর সাথে অন্য কাউকে শরীক করব না। আর আমরা আল্লাহকে ছেড়ে কেউ কাউকে প্রতিপালক হিসাবে গ্রহণ করব না। এরপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তোমরা বল, তোমরা সাক্ষী থাক যে, আমরা কেবল আল্লাহতে সমর্পিত ‘মুসলিম’।

يٰۤـاَهۡلَ الۡكِتٰبِ لِمَ تُحَآجُّوۡنَ فِىۡۤ اِبۡرٰهِيۡمَ وَمَاۤ اُنۡزِلَتِ التَّوۡرٰٮةُ وَالۡاِنۡجِيۡلُ اِلَّا مِنۡۢ بَعۡدِهٖؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ‏

হে আহলে কিতাবগণ! তোমরা কেন ইব্রাহীমকে নিয়ে বিতর্ক কর? অথচ তাওরাত ও ইনজীল তার পরে ব্যতীত নাযিল হয়নি। তোমরা কি বুঝ না?

هٰۤاَنۡـتُمۡ هٰٓؤُلَآءِ حٰجَجۡتُمۡ فِيۡمَا لَـكُمۡ بِهٖ عِلۡمٌ فَلِمَ تُحَآجُّوۡنَ فِيۡمَا لَـيۡسَ لَـكُمۡ بِهٖ عِلۡمٌؕ وَاللّٰهُ يَعۡلَمُ وَاَنۡـتُمۡ لَا تَعۡلَمُوۡنَ‏ 

হ্যাঁ, তোমরা তো তারাই যারা ইতিপূর্বে বিতর্ক করেছিলে যে বিষয়ে তোমাদের কিছু জানা ছিল (অর্থাৎ মুহাম্মাদ বিষয়ে)। অথচ যে বিষয়ে তোমাদের কিছুই জানা নেই (অর্থাৎ ইব্রাহীম-এর বিষয়ে), সেটা নিয়ে তোমরা কেন বিতর্ক করো? বস্ত্তত আল্লাহ সবকিছু জানেন, আর তোমরা কিছুই জানো না।

مَا كَانَ اِبۡرٰهِيۡمُ يَهُوۡدِيًّا وَّلَا نَصۡرَانِيًّا وَّ لٰكِنۡ كَانَ حَنِيۡفًا مُّسۡلِمًاؕ وَمَا كَانَ مِنَ الۡمُشۡرِكِيۡنَ‏

ইব্রাহীম ইহূদী ছিল না, নাছারাও ছিল না। বরং সে ছিল একজন একনিষ্ঠ একত্ববাদী। আর সে কখনই অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না।

اِنَّ اَوۡلَى النَّاسِ بِاِبۡرٰهِيۡمَ لَـلَّذِيۡنَ اتَّبَعُوۡهُ وَهٰذَا النَّبِىُّ وَالَّذِيۡنَ اٰمَنُوۡاؕ وَاللّٰهُ وَلِىُّ الۡمُؤۡمِنِيۡنَ‏

নিশ্চয়ই লোকদের মধ্যে ইব্রাহীমের নিকটতম ব্যক্তি তারাই, যারা তার অনুসারী হয়েছে এবং এই নবী (মুহাম্মাদ) ও যারা তার উপরে বিশ্বাস স্থাপন করেছে। আর আল্লাহ হ’লেন বিশ্বাসীদের অভিভাবক।

وَدَّتۡ طَّآٮِٕفَةٌ مِّنۡ اَهۡلِ الۡكِتٰبِ لَوۡ يُضِلُّوۡنَكُمؕ ۡ وَمَا يُضِلُّوۡنَ اِلَّاۤ اَنۡفُسَهُمۡ وَمَا يَشۡعُرُوۡنَ‏

আহলে কিতাবদের একটি দল চায় তোমাদের পথভ্রষ্ট করতে। কিন্তু তারা নিজেদের ব্যতীত অন্য কাউকে পথভ্রষ্ট করে না। অথচ তারা তা বুঝতে পারে না।

يٰۤـاَهۡلَ الۡكِتٰبِ لِمَ تَكۡفُرُوۡنَ بِاٰيٰتِ اللّٰهِ وَاَنۡـتُمۡ تَشۡهَدُوۡنَ‏ 

হে আহলে কিতাবগণ! তোমরা কেন আল্লাহ্র আয়াতসমূহে অবিশ্বাস করছ? অথচ তোমরাই তো এর সাক্ষী (কেননা তোমরাও কিতাবধারী)।

يٰۤـاَهۡلَ الۡكِتٰبِ لِمَ تَلۡبِسُوۡنَ الۡحَـقَّ بِالۡبَاطِلِ وَتَكۡتُمُوۡنَ الۡحَـقَّ وَاَنۡـتُمۡ تَعۡلَمُوۡنَ‏

হে আহলে কিতাবগণ! তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলছ? এবং জেনে-শুনে সত্যকে গোপন করছ?

وَقَالَتۡ طَّآٮِٕفَةٌ مِّنۡ اَهۡلِ الۡكِتٰبِ اٰمِنُوۡا بِالَّذِىۡۤ اُنۡزِلَ عَلَى الَّذِيۡنَ اٰمَنُوۡا وَجۡهَ النَّهَارِ وَاكۡفُرُوۡۤا اٰخِرَهٗ لَعَلَّهُمۡ يَرۡجِعُوۡنَۚ ۖ

আহলে কিতাবদের একটি দল বলে, মুসলমানদের উপর যা নাযিল হয় (অর্থাৎ কুরআন), তা তোমরা দিনের প্রথমভাগে মেনে নাও এবং শেষভাগে অস্বীকার কর। তাহ’লে হয়ত তারা ইসলাম থেকে ফিরে আসবে।

وَلَا تُؤۡمِنُوۡۤا اِلَّا لِمَنۡ تَبِعَ دِيۡنَكُمۡؕ قُلۡ اِنَّ الۡهُدٰى هُدَى اللّٰهِۙ اَنۡ يُّؤۡتٰٓى اَحَدٌ مِّثۡلَ مَاۤ اُوۡتِيۡتُمۡ اَوۡ يُحَآجُّوۡكُمۡ عِنۡدَ رَبِّكُمۡؕ قُلۡ اِنَّ الۡفَضۡلَ بِيَدِ اللّٰهِۚ يُؤۡتِيۡهِ مَنۡ يَّشَآءُؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيۡمٌۚۙ

আর তোমরা তোমাদের ধর্মের অনুসারী ব্যতীত অন্যদের বিশ্বাস করো না। (হে নবী তুমি) বল, নিশ্চয় আল্লাহ্র হেদায়াতই সঠিক হেদায়াত। যা অন্যকেও দেওয়া হ’তে পারে, যেমন তোমাদের দেওয়া হয়েছিল। (ইহূদীরা তাদের লোকদের বলল,) তোমরা ঈমান এনো না তাতে তারা (অর্থাৎ মুসলমানরা) তোমাদের পালনকর্তার নিকট তোমাদেরকে বিচারে পরাস্ত করতে পারে। তুমি বল, অনুগ্রহ কেবল আল্লাহ্র হাতে। তিনি যাকে ইচ্ছা সেটা দান করেন। বস্ত্তত আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ।

يَّخۡتَصُّ بِرَحۡمَتِهٖ مَنۡ يَّشَآءُؕ وَاللّٰهُ ذُو الۡفَضۡلِ الۡعَظِيۡمِ‏ 

তিনি যাকে চান স্বীয় অনুগ্রহের জন্য খাছ করে নেন। বস্ত্তত আল্লাহ মহা অনুগ্রহশীল।

وَمِنۡ اَهۡلِ الۡكِتٰبِ مَنۡ اِنۡ تَاۡمَنۡهُ بِقِنۡطَارٍ يُّؤَدِّهٖۤ اِلَيۡكَۚ وَمِنۡهُمۡ مَّنۡ اِنۡ تَاۡمَنۡهُ بِدِيۡنَارٍ لَّا يُؤَدِّهٖۤ اِلَيۡكَ اِلَّا مَا دُمۡتَ عَلَيۡهِ قَآٮِٕمًاؕ ذٰ لِكَ بِاَنَّهُمۡ قَالُوۡا لَيۡسَ عَلَيۡنَا فِىۡ الۡاُمِّيّٖنَ سَبِيۡلٌۚ وَيَقُوۡلُوۡنَ عَلَى اللّٰهِ الۡكَذِبَ وَ هُمۡ يَعۡلَمُوۡنَ‏ 

আহলে কিতাবদের মধ্যে এমন লোকও আছে, যার কাছে তুমি বিপুল ধন-সম্পদ আমানত রাখলেও সে তোমাকে তা ফেরৎ দিবে। পক্ষান্তরে তাদের মধ্যে এমন লোকও আছে, যার কাছে একটা দীনার রাখলেও সে তা তোমাকে ফেরৎ দিবে না, যদি না তুমি তার পিছনে লেগে থাক। কেননা তারা বলে, আমাদের উপর উম্মীদের কোন দায়িত্ব নেই। এভাবে তারা জেনে-শুনে আল্লাহ্র উপর মিথ্যারোপ করে।

بَلٰى مَنۡ اَوۡفٰى بِعَهۡدِهٖ وَاتَّقٰى فَاِنَّ اللّٰهَ يُحِبُّ الۡمُتَّقِيۡنَ‏ 

হ্যাঁ, যে ব্যক্তি তার অঙ্গীকার পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে, সে অবস্থায় আল্লাহ অবশ্যই মুত্তাক্বীদের ভালবাসেন।

اِنَّ الَّذِيۡنَ يَشۡتَرُوۡنَ بِعَهۡدِ اللّٰهِ وَاَيۡمَانِهِمۡ ثَمَنًا قَلِيۡلًا اُولٰٓٮِٕكَ لَا خَلَاقَ لَهُمۡ فِى الۡاٰخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا يَنۡظُرُ اِلَيۡهِمۡ يَوۡمَ الۡقِيٰمَةِ وَلَا يُزَكِّيۡهِمۡ وَلَهُمۡ عَذَابٌ اَ لِيۡمٌ‏

নিশ্চয়ই যারা আল্লাহ্র নামে কৃত অঙ্গীকার ও নিজেদের শপথ সমূহকে স্বল্পমূল্যে বিক্রয় করে, আখেরাতে তাদের কোন অংশ নেই। ক্বিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকিয়েও দেখবেন না ও তাদের পরিশুদ্ধ করবেন না। আর তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি।

وَاِنَّ مِنۡهُمۡ لَـفَرِيۡقًا يَّلۡوٗنَ اَلۡسِنَتَهُمۡ بِالۡكِتٰبِ لِتَحۡسَبُوۡهُ مِنَ الۡكِتٰبِ​ وَمَا هُوَ مِنَ الۡكِتٰبِۚ وَيَقُوۡلُوۡنَ هُوَ مِنۡ عِنۡدِ اللّٰهِ وَمَا هُوَ مِنۡ عِنۡدِ اللّٰهِۚ وَيَقُوۡلُوۡنَ عَلَى اللّٰهِ الۡكَذِبَ وَ هُمۡ يَعۡلَمُوۡنَ‏

আর তাদের মধ্যে অবশ্যই এমন এক দল লোক রয়েছে, যারা তাদের জিহবা বাঁকিয়ে (বিকৃত উচ্চারণে) কিতাব পাঠ করে। যাতে তোমরা মনে কর যে, ওটা (আল্লাহ্র) কিতাবের অংশ। অথচ তা কিতাবের অংশ নয়। আর তারা বলে যে, এটা আল্লাহ্র পক্ষ থেকে এসেছে, অথচ তা আল্লাহ্র পক্ষ থেকে আসেনি। আর (এভাবে) তারা জেনে-শুনে আল্লাহ্র উপর মিথ্যারোপ করে।

مَا كَانَ لِبَشَرٍ اَنۡ يُّؤۡتِيَهُ اللّٰهُ الۡكِتٰبَ وَالۡحُكۡمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُوۡلَ لِلنَّاسِ كُوۡنُوۡا عِبَادًا لِّىۡ مِنۡ دُوۡنِ اللّٰهِ وَلٰـكِنۡ كُوۡنُوۡا رَبَّانِيّٖنَ بِمَا كُنۡتُمۡ تُعَلِّمُوۡنَ الۡكِتٰبَ وَبِمَا كُنۡتُمۡ تَدۡرُسُوۡنَۙ

কোন মানুষের জন্য এটা সমীচীন নয় যে, তাকে আল্লাহ কিতাব, প্রজ্ঞা ও নবুঅত দান করেন। অতঃপর সে লোকদের বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে আমার গোলাম হয়ে যাও। বরং সে বলবে, তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও। যেমন তোমরা (হে খ্রিষ্টান নেতাগণ!) মানুষকে আল্লাহ্র কিতাব শিক্ষা দিয়ে থাক এবং তোমরা নিজেরা তা পাঠ করে থাক (অথচ সেখানে এমন কথা নেই)।

وَلَا يَاۡمُرَكُمۡ اَنۡ تَتَّخِذُوا الۡمَلٰٓٮِٕكَةَ وَالنَّبِيّٖنَ اَرۡبَابًاؕ اَيَاۡمُرُكُمۡ بِالۡكُفۡرِ بَعۡدَ اِذۡ اَنۡـتُمۡ مُّسۡلِمُوۡنَ‏

আর সে তোমাদের প্রতি এ আদেশও দিতে পারেনা যে, তোমরা ফেরেশতা ও নবীগণকে ‘রব’ হিসাবে গ্রহণ কর। তাহ’লে কি তোমরা ‘মুসলিম’ হওয়ার পরেও সে তোমাদের কাফের হওয়ার আদেশ দিবে?

وَاِذۡ اَخَذَ اللّٰهُ مِيۡثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيۡتُكُمۡ مِّنۡ كِتٰبٍ وَّحِكۡمَةٍ ثُمَّ جَآءَكُمۡ رَسُوۡلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمۡ لَـتُؤۡمِنُنَّ بِهٖ وَلَـتَـنۡصُرُنَّهٗؕ قَالَ ءَاَقۡرَرۡتُمۡ وَاَخَذۡتُمۡ عَلٰى ذٰ لِكُمۡ اِصۡرِىۡؕ قَالُوۡۤا اَقۡرَرۡنَاؕ قَالَ فَاشۡهَدُوۡا وَاَنَا مَعَكُمۡ مِّنَ الشّٰهِدِيۡنَ‏ 

আর (স্মরণ কর) যখন আল্লাহ নবীগণের নিকট থেকে অঙ্গীকার নিলেন যে, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দান করেছি, এর পরে যখন তোমাদের নিকট সেই রাসূল আসবেন, যিনি তোমাদেরকে প্রদত্ত কিতাবের সত্যায়ন করবেন, তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি এতে স্বীকৃতি দিচ্ছ এবং তোমাদের স্বীকৃতির উপর আমার অঙ্গীকার নিচ্ছ? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তাহ’লে তোমরা সাক্ষী থাক এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম।

فَمَنۡ تَوَلّٰى بَعۡدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الۡفٰسِقُوۡنَ‏

অতঃপর যারা উক্ত অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা হ’ল নাফরমান।

اَفَغَيۡرَ دِيۡنِ اللّٰهِ يَبۡغُوۡنَ وَلَهٗۤ اَسۡلَمَ مَنۡ فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ طَوۡعًا وَّكَرۡهًا وَّاِلَيۡهِ يُرۡجَعُوۡنَ‏

তবে কি তারা আল্লাহ্র দ্বীন বাদ দিয়ে অন্য দ্বীন তালাশ করছে? অথচ আসমান ও যমীনে যা কিছু আছে, সবই স্বেচ্ছায় বা অনিচ্ছায় তাঁর নিকটে আত্মসমর্পণ করেছে এবং তারা তাঁর নিকটেই প্রত্যাবর্তিত হবে।

قُلۡ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنۡزِلَ عَلَيۡنَا وَمَاۤ اُنۡزِلَ عَلٰٓى اِبۡرٰهِيۡمَ وَ اِسۡمٰعِيۡلَ وَاِسۡحٰقَ وَيَعۡقُوۡبَ وَالۡاَسۡبَاطِ وَمَاۤ اُوۡتِىَ مُوۡسٰى وَ عِيۡسٰى وَالنَّبِيُّوۡنَ مِنۡ رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ اَحَدٍ مِّنۡهُمۡ وَنَحۡنُ لَهٗ مُسۡلِمُوۡنَ‏

তুমি বল, আমরা ঈমান এনেছি আল্লাহ্র উপরে এবং যা নাযিল হয়েছে আমাদের উপর এবং যা নাযিল হয়েছে ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাদের সন্তানদের উপর এবং যা প্রাপ্ত হয়েছেন মূসা, ঈসা ও অন্যান্য নবীগণ তাদের প্রতিপালকের পক্ষ হ’তে। আমরা তাদের কাউকে পার্থক্য করি না। আর আমরা সকলে তাঁরই প্রতি সমর্পিত।

وَمَنۡ يَّبۡتَغِ غَيۡرَ الۡاِسۡلَامِ دِيۡنًا فَلَنۡ يُّقۡبَلَ مِنۡهُۚ وَهُوَ فِى الۡاٰخِرَةِ مِنَ الۡخٰسِرِيۡنَ‏

আর যে ব্যক্তি ‘ইসলাম’ ব্যতীত অন্য কোন দ্বীন তালাশ করে, তার নিকট থেকে তা কখনোই কবুল করা হবে না এবং ঐ ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।

كَيۡفَ يَهۡدِى اللّٰهُ قَوۡمًا كَفَرُوۡا بَعۡدَ اِيۡمَانِهِمۡ وَشَهِدُوۡۤا اَنَّ الرَّسُوۡلَ حَقٌّ وَّجَآءَهُمُ الۡبَيِّنٰتُؕ وَاللّٰهُ لَا يَهۡدِى الۡقَوۡمَ الظّٰلِمِيۡنَ‏

কিভাবে আল্লাহ ঐ জাতিকে সুপথ প্রদর্শন করবেন, যারা ঈমান আনার পরেও কাফের হয়েছে? অথচ তারা সাক্ষ্য দিয়েছিল যে, এই রাসূল সত্য। আর তাদের নিকট স্পষ্ট নিদর্শনাবলী এসেছিল। বস্ত্তত আল্লাহ কোন সীমালংঘনকারী সম্প্রদায়কে সরল পথ প্রদর্শন করেন না।

اُولٰٓٮِٕكَ جَزَآؤُهُمۡ اَنَّ عَلَيۡهِمۡ لَعۡنَةَ اللّٰهِ وَالۡمَلٰٓٮِٕكَةِ وَالنَّاسِ اَجۡمَعِيۡنَۙ

ঐসব লোকের প্রাপ্য এই যে, তাদের উপর আল্লাহ, ফেরেশতাকুল ও মানবজাতির সকলের অভিসম্পাৎ!

خٰلِدِيۡنَ فِيۡهَاۚ لَا يُخَفَّفُ عَنۡهُمُ الۡعَذَابُ وَلَا هُمۡ يُنۡظَرُوۡنَۙ ‏ 

তারা ঐ অভিসম্পাতের মধ্যেই চিরকাল থাকবে। তাদের উপর শাস্তি এতটুকুও হালকা করা হবে না এবং তাদের কোনই অবকাশ দেওয়া হবে না।

اِلَّا الَّذِيۡنَ تَابُوۡا مِنۡۢ بَعۡدِ ذٰ لِكَ وَاَصۡلَحُوۡا  فَاِنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِيۡمٌ‏

তবে যারা (মুরতাদ হওয়ার পরে) তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে, তাদের প্রতি আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান।

اِنَّ الَّذِيۡنَ كَفَرُوۡا بَعۡدَ اِيۡمَانِهِمۡ ثُمَّ ازۡدَادُوۡا كُفۡرًا لَّنۡ تُقۡبَلَ تَوۡبَتُهُمۡۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الضَّآ لُّوۡنَ‏

যারা ঈমান আনার পর কাফের হয়েছে। অতঃপর তাদের কুফরী আরো বৃদ্ধি পেয়েছে, তাদের তওবা কখনোই কবুল করা হবে না। আর তারাই হ’ল পথভ্রষ্ট।

اِنَّ الَّذِيۡنَ كَفَرُوۡا وَمَاتُوۡا وَهُمۡ كُفَّارٌ فَلَنۡ يُّقۡبَلَ مِنۡ اَحَدِهِمۡ مِّلۡءُ الۡاَرۡضِ ذَهَبًا وَّلَوِ افۡتَدٰى بِهٖؕ اُولٰٓٮِٕكَ لَـهُمۡ عَذَابٌ اَلِـيۡمٌۙ وَّمَا لَـهُمۡ مِّــنۡ نّٰصِــرِيۡنَ‏

নিশ্চয় যারা অবিশ্বাসী হয়েছে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের কারু কাছ থেকে যমীন ভর্তি স্বর্ণও গ্রহণ করা হবে না, যদি তারা জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে তা দিতে চায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাদের কোন সাহায্যকারী নেই।

لَنۡ تَنَالُوا الۡبِرَّ حَتّٰى تُنۡفِقُوۡا مِمَّا تُحِبُّوۡنَ ؕ  وَمَا تُنۡفِقُوۡا مِنۡ شَىۡءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيۡمٌ‏

তোমরা কখনোই কল্যাণ লাভ করবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্ত্ত থেকে দান করবে। আর তোমরা যা কিছু ব্যয় কর, আল্লাহ তা সবই জানেন।

كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِىۡۤ اِسۡرَآءِيۡلَ اِلَّا مَا حَرَّمَ اِسۡرَآءِيۡلُ عَلٰى نَفۡسِهٖ مِنۡ قَبۡلِ اَنۡ تُنَزَّلَ التَّوۡرٰٮةُؕ قُلۡ فَاۡتُوۡا بِالتَّوۡرٰٮةِ فَاتۡلُوۡهَاۤ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِيۡنَ‏

ইস্রাঈল (ইয়াকূব) নিজের জন্য যা হারাম করেছিল তা ব্যতীত তওরাত নাযিলের পূর্ব পর্যন্ত সকল খাদ্য বনু ইস্রাঈলের জন্য হালাল ছিল। তুমি বল, নইলে তোমরা তাওরাত নিয়ে এসো। অতঃপর তা পাঠ কর, যদি তোমরা সত্যবাদী হও।

فَمَنِ افۡتَرٰى عَلَى اللّٰهِ الۡكَذِبَ مِنۡۢ بَعۡدِ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوۡنَ‏

এরপরেও যদি কেউ আল্লাহ্র উপর মিথ্যারোপ করে, তবে তারাই হ’ল যালেম।

قُلۡ صَدَقَ اللّٰهُ​ فَاتَّبِعُوۡا مِلَّةَ اِبۡرٰهِيۡمَ حَنِيۡفًاؕ وَمَا كَانَ مِنَ الۡمُشۡرِكِيۡنَ‏

তুমি বল, আল্লাহ সত্য বলেছেন। অতএব তোমরা ইব্রাহীমী ধর্মের অনুসরণ কর। যিনি ছিলেন আল্লাহ্র প্রতি একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।

اِنَّ اَوَّلَ بَيۡتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىۡ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلۡعٰلَمِيۡنَۚ

নিশ্চয়ই প্রথম ইবাদতগৃহ, যা মানবজাতির জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, তা অবশ্যই মক্কায়। যা বরকতমন্ডিত এবং বিশ্ববাসীর জন্য পথ নির্দেশক।

فِيۡهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبۡرٰهِيۡمَۚ  وَمَنۡ دَخَلَهٗ كَانَ اٰمِنًاؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الۡبَيۡتِ مَنِ اسۡتَطَاعَ اِلَيۡهِ سَبِيۡلًاؕ وَمَنۡ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الۡعٰلَمِيۡنَ‏

যার মধ্যে রয়েছে প্রকাশ্য নিদর্শনসমূহ। যার অন্যতম হ’ল ‘মাক্বামে ইব্রাহীম’। যে ব্যক্তি এই গৃহে প্রবেশ করবে, সে নিরাপদ হয়ে যাবে। আর আল্লাহ্র উদ্দেশ্যে এ গৃহের হজ্জ ফরয করা হ’ল ঐ লোকদের উপর, যাদের এখানে আসার সামর্থ্য রয়েছে। আর যে ব্যক্তি তা অস্বীকার করে (সে জেনে রাখুক যে,) আল্লাহ জগদ্বাসী থেকে অমুখাপেক্ষী।

قُلۡ يٰۤـاَهۡلَ الۡكِتٰبِ لِمَ تَكۡفُرُوۡنَ بِاٰيٰتِ اللّٰهِۖ  وَاللّٰهُ شَهِيۡدٌ عَلٰى مَا تَعۡمَلُوۡنَ‏

তুমি বল, হে আহলে কিতাবগণ! তোমরা কেন আল্লাহ্র আয়াতসমূহকে অস্বীকার করছ? অথচ তোমরা যা কিছু কর, আল্লাহ তাতে সাক্ষী রয়েছেন।

قُلۡ يٰۤـاَهۡلَ الۡكِتٰبِ لِمَ تَصُدُّوۡنَ عَنۡ سَبِيۡلِ اللّٰهِ مَنۡ اٰمَنَ تَبۡغُوۡنَهَا عِوَجًا وَّاَنۡتُمۡ شُهَدَآءُؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ‏ 

তুমি বল, হে আহলে কিতাবগণ! তোমরা কেন আল্লাহ্র পথ (ইসলাম) থেকে ঈমানদারগণকে বাধা দিচ্ছ? তোমরা এ পথকে বক্র প্রমাণ করতে চাও; অথচ তোমরাই (এ পথের সত্যতার) বড় সাক্ষী। আর তোমাদের কার্যকলাপের বিষয়ে আল্লাহ আদৌ উদাসীন নন।

يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تُطِيۡعُوۡا فَرِيۡقًا مِّنَ الَّذِيۡنَ اُوۡتُوا الۡكِتٰبَ يَرُدُّوۡكُمۡ بَعۡدَ اِيۡمَانِكُمۡ كٰفِرِيۡنَ‏

হে মুমিনগণ! যদি তোমরা আহলে কিতাবদের কোন একটি দলের কথা মেনে চলো, তাহ’লে ওরা তোমাদেরকে ঈমান আনার পর পুনরায় কাফের বানিয়ে ফেলবে।

وَكَيۡفَ تَكۡفُرُوۡنَ وَاَنۡـتُمۡ تُتۡلٰى عَلَيۡكُمۡ اٰيٰتُ اللّٰهِ وَفِيۡكُمۡ رَسُوۡلُهٗؕ وَمَنۡ يَّعۡتَصِمۡ بِاللّٰهِ فَقَدۡ هُدِىَ اِلٰى صِرَاطٍ مُّسۡتَقِيۡمٍ‏ 

আর কিভাবে তোমরা কাফের হ’তে পার, অথচ তোমাদের উপর আল্লাহ্র আয়াতসমূহ পাঠ করা হচ্ছে। আর তোমাদের মধ্যে তাঁর রাসূল অবস্থান করছেন। বস্ত্তত যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে, সে ব্যক্তি অবশ্যই সরল পথে পরিচালিত হবে।

يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوۡتُنَّ اِلَّا وَاَنۡـتُمۡ مُّسۡلِمُوۡنَ‏

হে মুমিনগণ! তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় কর এবং তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না।

وَاعۡتَصِمُوۡا بِحَبۡلِ اللّٰهِ جَمِيۡعًا وَّلَا تَفَرَّقُوۡا​ وَاذۡكُرُوۡا نِعۡمَتَ اللّٰهِ عَلَيۡكُمۡ اِذۡ كُنۡتُمۡ اَعۡدَآءً فَاَ لَّفَ بَيۡنَ قُلُوۡبِكُمۡ فَاَصۡبَحۡتُمۡ بِنِعۡمَتِهٖۤ اِخۡوَانًاۚ وَكُنۡتُمۡ عَلٰى شَفَا حُفۡرَةٍ مِّنَ النَّارِ فَاَنۡقَذَكُمۡ مِّنۡهَاؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمۡ اٰيٰتِهٖ لَعَلَّكُمۡ تَهۡتَدُوۡنَ‏

আর তোমরা সমবেতভাবে আল্লাহ্র রজ্জুকে ধারণ কর এবং (দ্বীনের ব্যাপারে) পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহ্র সেই অনুগ্রহের কথা স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের অন্তর সমূহে ভালোবাসা সৃষ্টি করে দিলেন। অতঃপর তোমরা তার অনুগ্রহে পরস্পরে ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা অগ্নি গহবরের কিনারায় ছিলে। অতঃপর তিনি তোমাদেরকে সেখান থেকে রক্ষা করলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা সুপথপ্রাপ্ত হ’তে পার।

وَلۡتَكُنۡ مِّنۡكُمۡ اُمَّةٌ يَّدۡعُوۡنَ اِلَى الۡخَيۡرِ وَيَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَيَنۡهَوۡنَ عَنِ الۡمُنۡكَرِؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ‏

আর তোমাদের মধ্যে একটা দল থাকা আবশ্যক, যারা কল্যাণের দিকে আহবান জানাবে এবং সৎকাজের আদেশ দিবে ও অসৎ কাজে নিষেধ করবে। বস্ত্তত তারাই হ’ল সফলকাম।

وَلَا تَكُوۡنُوۡا كَالَّذِيۡنَ تَفَرَّقُوۡا وَاخۡتَلَفُوۡا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَهُمُ الۡبَيِّنٰتُؕ وَاُولٰٓٮِٕكَ لَهُمۡ عَذَابٌ عَظِيۡمٌۙ

আর তোমরা তাদের মত হয়ো না, যারা পরস্পরে বিচ্ছিন্ন হয়েছে এবং স্পষ্ট প্রমাণাদি এসে যাওয়ার পরেও তাতে মতভেদ করেছে। তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।

يَّوۡمَ تَبۡيَضُّ وُجُوۡهٌ وَّتَسۡوَدُّ وُجُوۡهٌؕ فَاَمَّا الَّذِيۡنَ اسۡوَدَّتۡ وُجُوۡهُهُمۡ اَكَفَرۡتُمۡ بَعۡدَ اِيۡمَانِكُمۡ فَذُوۡقُوا الۡعَذَابَ بِمَا كُنۡتُمۡ تَكۡفُرُوۡنَ‏

যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু চেহারা বিবর্ণ হবে। অতঃপর যাদের চেহারা বিবর্ণ হবে, তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়েছিলে? অতএব তোমরা এখন অবিশ্বাসের শাস্তি ভোগ কর।

وَاَمَّا الَّذِيۡنَ ابۡيَـضَّتۡ وُجُوۡهُهُمۡ فَفِىۡ رَحۡمَةِ اللّٰهِؕ هُمۡ فِيۡهَا خٰلِدُوۡنَ‏

আর যাদের চেহারা উজ্জ্বল হবে, তারা আল্লাহ্র রহমতের মধ্যে থাকবে এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে।

تِلۡكَ اٰيٰتُ اللّٰهِ نَـتۡلُوۡهَا عَلَيۡكَ بِالۡحَـقِّؕ وَمَا اللّٰهُ يُرِيۡدُ ظُلۡمًا لِّلۡعٰلَمِيۡنَ‏

এগুলি আল্লাহ্র আয়াত, যা আমরা তোমার উপর পাঠ করছি সত্য সহকারে। আর আল্লাহ কখনো জগদ্বাসীর উপর যুলুম করার ইচ্ছা করেন না।

وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِؕ وَاِلَى اللّٰهِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ‏

আর আল্লাহ্র জন্যই সবকিছু, যা আছে আসমানে ও যমীনে। আর আল্লাহ্র দিকেই প্রত্যাবর্তিত হবে সবকিছু।

كُنۡتُمۡ خَيۡرَ اُمَّةٍ اُخۡرِجَتۡ لِلنَّاسِ تَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَتَنۡهَوۡنَ عَنِ الۡمُنۡكَرِ وَتُؤۡمِنُوۡنَ بِاللّٰهِؕ وَلَوۡ اٰمَنَ اَهۡلُ الۡكِتٰبِ لَڪَانَ خَيۡرًا لَّهُمۡؕ مِنۡهُمُ الۡمُؤۡمِنُوۡنَ وَاَكۡثَرُهُمُ الۡفٰسِقُوۡنَ‏ 

তোমরাই শ্রেষ্ঠ জাতি। যাদের উদ্ভব ঘটানো হয়েছে মানবজাতির কল্যাণের জন্য। তোমরা সৎকাজের আদেশ দিবে ও অসৎকাজে নিষেধ করবে এবং আল্লাহ্র উপর বিশ্বাস রাখবে। যদি আহলে কিতাবগণ ঈমান আনত, তাহ’লে সেটা তাদের জন্য কল্যাণকর হ’ত। তাদের কিছু লোক মুমিন ও অধিকাংশ ফাসেক।

لَنۡ يَّضُرُّوۡكُمۡ اِلَّاۤ اَذًىؕ وَاِنۡ يُّقَاتِلُوۡكُمۡ يُوَلُّوۡكُمُ الۡاَدۡبَارَ ثُمَّ لَا يُنۡصَرُوۡنَ‏

তারা তোমাদের কোনই ক্ষতি করতে পারবে না কিছু কষ্ট দেওয়া ব্যতীত। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, তবে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে। অতঃপর তারা (কোনরূপ) সাহায্যপ্রাপ্ত হবে না।

ضُرِبَتۡ عَلَيۡهِمُ الذِّلَّةُ اَيۡنَ مَا ثُقِفُوۡۤا اِلَّا بِحَبۡلٍ مِّنَ اللّٰهِ وَحَبۡلٍ مِّنَ النَّاسِ وَبَآءُوۡ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ الۡمَسۡكَنَةُؕ ذٰ لِكَ بِاَنَّهُمۡ كَانُوۡا يَكۡفُرُوۡنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقۡتُلُوۡنَ الۡاَنۡۢبِيَآءَ بِغَيۡرِ حَقٍّؕ ذٰ لِكَ بِمَا عَصَوۡا وَّكَانُوۡا يَعۡتَدُوۡنَ‏ 

তাদের উপর লাঞ্ছনা অবধারিত করা হয়েছে যেখানেই তারা থাকুক না কেন, কেবলমাত্র আল্লাহ্র অঙ্গীকার ও মানুষের অঙ্গীকার ব্যতীত। আর তারা নিজেদের উপর আল্লাহ্র ক্রোধকে ফিরিয়ে নিয়েছে এবং তাদের উপর পরমুখাপেক্ষিতা অবধারিত হয়েছে। এটা এজন্য যে, তারা আল্লাহ্র আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে। কেননা ওরা অবাধ্য হয়েছিল এবং সীমালংঘন করত।

لَـيۡسُوۡا سَوَآءًؕ مِنۡ اَهۡلِ الۡكِتٰبِ اُمَّةٌ قَآٮِٕمَةٌ يَّتۡلُوۡنَ اٰيٰتِ اللّٰهِ اٰنَآءَ الَّيۡلِ وَ هُمۡ يَسۡجُدُوۡنَ‏

তারা সকলে সমান নয়। তাদের মধ্যে একটি দল রয়েছে, যারা আল্লাহ্র আদেশের উপর দন্ডায়মান। যারা রাত্রিতে আল্লাহ্র আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তারা সিজদা করে (অর্থাৎ ছালাতে রত থাকে)।

يُؤۡمِنُوۡنَ بِاللّٰهِ وَالۡيَوۡمِ الۡاٰخِرِ وَ يَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَيَنۡهَوۡنَ عَنِ الۡمُنۡكَرِ وَيُسَارِعُوۡنَ فِىۡ الۡخَيۡرٰتِؕ وَاُولٰٓٮِٕكَ مِنَ الصّٰلِحِيۡنَ‏

তারা আল্লাহ ও ক্বিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে। তারা সৎকাজের আদেশ দেয় ও অসৎকাজে নিষেধ করে এবং সৎকর্ম সমূহের প্রতি দ্রুত ধাবিত হয়। আর তারাই হ’ল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।

وَمَا يَفۡعَلُوۡا مِنۡ خَيۡرٍ فَلَنۡ يُّكۡفَرُوۡهُؕ وَاللّٰهُ عَلِيۡمٌۢ بِالۡمُتَّقِيۡنَ‏

আর তারা যেসব সৎকর্ম করবে, তা কখনোই অস্বীকার করা হবে না। বস্ত্তত আল্লাহ তাক্বওয়াশীলদের সম্পর্কে সম্যক অবহিত।

اِنَّ الَّذِيۡنَ كَفَرُوۡا لَنۡ تُغۡنِىَ عَنۡهُمۡ اَمۡوَالُهُمۡ وَلَاۤ اَوۡلَادُهُمۡ مِّنَ اللّٰهِ شَيۡـــًٔاؕ وَاُولٰٓٮِٕكَ اَصۡحٰبُ النَّارِۚ هُمۡ فِيۡهَا خٰلِدُوۡنَ‏ 

নিশ্চয়ই যারা অবিশ্বাসী হয়েছে, তাদের মাল-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহ্র নিকটে কোন কাজে আসবে না। আর তারা হবে জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে।

مَثَلُ مَا يُنۡفِقُوۡنَ فِىۡ هٰذِهِ الۡحَيٰوةِ الدُّنۡيَا كَمَثَلِ رِيۡحٍ فِيۡهَا صِرٌّ اَصَابَتۡ حَرۡثَ قَوۡمٍ ظَلَمُوۡۤا اَنۡفُسَهُمۡ فَاَهۡلَكَتۡهُؕ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰـكِنۡ اَنۡفُسَهُمۡ يَظۡلِمُوۡنَ‏

তারা দুনিয়াবী জীবনে যা কিছু ব্যয় করে, তার তুলনা হ’ল ঐ হিমশীতল ঝঞ্ঝাবায়ুর মত, যা ঐসব লোকদের শস্যক্ষেতে আঘাত করে, যারা নিজেদের উপর যুলুম করেছে। অতঃপর তা ঐ শস্যক্ষেতকে ধ্বংস করে দেয়। বস্ত্তত আল্লাহ তাদের উপর যুলুম করেননি; বরং তারাই নিজেদের উপর যুলুম করেছে।

يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡا بِطَانَةً مِّنۡ دُوۡنِكُمۡ لَا يَاۡلُوۡنَكُمۡ خَبَالًاؕ وَدُّوۡا مَا عَنِتُّمۡۚ قَدۡ بَدَتِ الۡبَغۡضَآءُ مِنۡ اَفۡوَاهِهِمۡۖۚ وَمَا تُخۡفِىۡ صُدُوۡرُهُمۡ اَكۡبَرُؕ قَدۡ بَيَّنَّا لَـكُمُ الۡاٰيٰتِ​ اِنۡ كُنۡتُمۡ تَعۡقِلُوۡنَ‏

হে বিশ্বাসীগণ! তোমরা তোমাদের ব্যতীত অন্যদের অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। যারা তোমাদের ক্ষতি করতে আদৌ ত্রুটি করবে না। তারা চায় তোমরা কষ্টে পতিত হও। বিদ্বেষ তাদের যবান দিয়েই বেরিয়ে আসে। আর যা তাদের বুকের মধ্যে লুকিয়ে আছে, তা আরও মারাত্মক। আমরা তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, যদি তোমরা বুঝ।

هٰۤاَنۡتُمۡ اُولَاۤءِ تُحِبُّوۡنَهُمۡ وَلَا يُحِبُّوۡنَكُمۡ وَتُؤۡمِنُوۡنَ بِالۡكِتٰبِ كُلِّهٖۚ وَاِذَا لَقُوۡكُمۡ قَالُوۡۤا اٰمَنَّاۖۚ  وَاِذَا خَلَوۡا عَضُّوۡا عَلَيۡكُمُ الۡاَنَامِلَ مِنَ الۡغَيۡظِؕ قُلۡ مُوۡتُوۡا بِغَيۡظِكُمۡؕ ​ اِنَّ اللّٰهَ عَلِيۡمٌ ۢ بِذَاتِ الصُّدُوۡرِ‏

দেখ, তোমরা ওদের ভালবাস। কিন্তু ওরা তোমাদের ভালবাসে না। অথচ তোমরা আল্লাহ্র সকল কিতাবে বিশ্বাস রাখো (কিন্তু ওরা কুরআনে বিশ্বাস করে না)। যখন ওরা তোমাদের সাথে মিলিত হয়, তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন পৃথক হয়, তখন তোমাদের উপর ক্রোধে আঙ্গুল কামড়ায়। তুমি বল! তোমরা তোমাদের ক্রোধে জ্বলে-পুড়ে মরো। নিশ্চয়ই আল্লাহ মানুষের হৃদয়ের খবর ভালভাবে জানেন।

اِنۡ تَمۡسَسۡكُمۡ حَسَنَةٌ تَسُؤۡهُمۡ وَاِنۡ تُصِبۡكُمۡ سَيِّئَةٌ يَّفۡرَحُوۡا بِهَاۚ وَاِنۡ تَصۡبِرُوۡا وَتَتَّقُوۡا لَا يَضُرُّكُمۡ كَيۡدُهُمۡ شَيۡـــًٔاؕ اِنَّ اللّٰهَ بِمَا يَعۡمَلُوۡنَ مُحِيۡطٌ‏

তোমাদের কোন কল্যাণ স্পর্শ করলে তারা নাখোশ হয়। আর তোমাদের কোন অকল্যাণ হ’লে তারা খুশী হয়। কিন্তু যদি তোমরা ধৈর্যধারণ কর ও আল্লাহভীরু হও, তাহ’লে ওদের চক্রান্ত তোমাদের কোনই ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে, সবকিছুকে আল্লাহ বেষ্টন করে আছেন।

وَاِذۡ غَدَوۡتَ مِنۡ اَهۡلِكَ تُبَوِّئُ الۡمُؤۡمِنِيۡنَ مَقَاعِدَ لِلۡقِتَالِؕ وَاللّٰهُ سَمِيۡعٌ عَلِيۡمٌۙ

আর (স্মরণ কর ওহোদের দিনের কথা), যেদিন প্রত্যুষে তুমি স্বীয় পরিবার থেকে বের হয়েছিলে মুমিনদেরকে যুদ্ধের ঘাঁটিতে সন্নিবেশ করার জন্য। বস্ত্তত আল্লাহ সবকিছু শোনেন ও জানেন।

اِذۡ هَمَّتۡ طَّآٮِٕفَتٰنِ مِنۡكُمۡ اَنۡ تَفۡشَلَاۙ وَاللّٰهُ وَلِيُّهُمَاؕ وَعَلَى اللّٰهِ فَلۡيَتَوَكَّلِ الۡمُؤۡمِنُوۡنَ‏

যখন তোমাদের দু’টি দল ভীরুতা প্রকাশের সংকল্প করছিল। অথচ আল্লাহ তাদের অভিভাবক ছিলেন। আর আল্লাহ্র উপরেই মুমিনদের ভরসা করা উচিত।

وَلَقَدۡ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدۡرٍ وَّاَنۡـتُمۡ اَذِلَّةٌۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمۡ تَشۡكُرُوۡنَ‏

আর (ইতিপূর্বে) আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন বদরের যুদ্ধে। যেদিন তোমরা দুর্বল ছিলে। অতএব তোমরা আল্লাহকে ভয় কর, যাতে তোমরা কৃতজ্ঞ হ’তে পার।

اِذۡ تَقُوۡلُ لِلۡمُؤۡمِنِيۡنَ اَلَنۡ يَّكۡفِيَكُمۡ اَنۡ يُّمِدَّكُمۡ رَبُّكُمۡ بِثَلٰثَةِ اٰلَافٍ مِّنَ الۡمَلٰٓٮِٕكَةِ مُنۡزَلِيۡنَؕ

যখন তুমি মুমিনদের বলছিলে, তোমাদের জন্য কি এটাই যথেষ্ট নয় যে, তোমাদের পালনকর্তা তিন হাযার ফেরেশতা নাযিল করে তোমাদের সাহায্য করবেন?

بَلٰٓىۙ اِنۡ تَصۡبِرُوۡا وَتَتَّقُوۡا وَيَاۡتُوۡكُمۡ مِّنۡ فَوۡرِهِمۡ هٰذَا يُمۡدِدۡكُمۡ رَبُّكُمۡ بِخَمۡسَةِ اٰلَافٍ مِّنَ الۡمَلٰٓٮِٕكَةِ مُسَوِّمِيۡنَ‏

হ্যাঁ, যদি তোমরা ধৈর্যধারণ কর ও আল্লাহভীরু হও এবং প্রতিপক্ষ তোমাদের উপর হঠাৎ আপতিত হয়, তাহ’লে তোমাদের পালনকর্তা পাঁচ হাযার চিহ্নিত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন।

وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشۡرٰى لَـكُمۡ وَلِتَطۡمَٮِٕنَّ قُلُوۡبُكُمۡ بِهٖؕ وَمَا النَّصۡرُ اِلَّا مِنۡ عِنۡدِ اللّٰهِ الۡعَزِيۡزِ الۡحَكِيۡمِۙ

আর এটি আল্লাহ করেছেন কেবল তোমাদের সুসংবাদ দেওয়ার জন্য এবং তোমাদের হৃদয়কে প্রশান্ত করার জন্য। বস্ত্তত সাহায্য কেবল আল্লাহ্র পক্ষ থেকেই আসে। যিনি মহা পরাক্রান্ত ও প্রজ্ঞাময়।

لِيَقۡطَعَ طَرَفًا مِّنَ الَّذِيۡنَ كَفَرُوۡۤا اَوۡ يَكۡبِتَهُمۡ فَيَنۡقَلِبُوۡا خَآٮِٕبِيۡنَ‏

যাতে তিনি অবিশ্বাসীদের একাংশকে কর্তন (অর্থাৎ ধ্বংস) করে দেন অথবা তাদের লাঞ্ছিত করেন। অতঃপর তারা নিরাশ হয়ে ফিরে যায়।

لَيۡسَ لَكَ مِنَ الۡاَمۡرِ شَىۡءٌ اَوۡ يَتُوۡبَ عَلَيۡهِمۡ اَوۡ يُعَذِّبَهُمۡ فَاِنَّهُمۡ ظٰلِمُوۡنَ‏

এ কাজে তোমার কোন হাত নেই যে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না শাস্তি দিবেন। কেননা ওরা যালেম।

وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِؕ يَغۡفِرُ لِمَنۡ يَّشَآءُ وَ يُعَذِّبُ مَنۡ يَّشَآءُؕ وَاللّٰهُ غَفُوۡرٌ رَّحِيۡمٌ‏

আর আল্লাহ্র জন্যই সবকিছু, যা আছে আসমানে ও যমীনে। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন ও যাকে ইচ্ছা শাস্তি দেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়।

يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لَا تَاۡكُلُوا الرِّبٰٓوا اَضۡعَافًا مُّضٰعَفَةً ​ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُوۡنَۚ

হে বিশ্বাসীগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সূদ খেয়ো না। তোমরা আল্লাহকে ভয় কর। যাতে তোমরা সফলকাম হ’তে পার।

وَاتَّقُوا النَّارَ الَّتِىۡۤ اُعِدَّتۡ لِلۡكٰفِرِيۡنَۚ

আর তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যা অবিশ্বাসীদের জন্য প্রস্ত্তত করা হয়েছে।

وَاَطِيۡعُوا اللّٰهَ وَالرَّسُوۡلَ لَعَلَّكُمۡ تُرۡحَمُوۡنَۚ

তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য কর। যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হ’তে পার।

وَسَارِعُوۡۤا اِلٰى مَغۡفِرَةٍ مِّنۡ رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا السَّمٰوٰتُ وَالۡاَرۡضُۙ اُعِدَّتۡ لِلۡمُتَّقِيۡنَۙ

আর তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও। যার প্রশস্ততা আসমান ও যমীন পরিব্যপ্ত। যা প্রস্ত্তত করা হয়েছে আল্লাহভীরুদের জন্য।

الَّذِيۡنَ يُنۡفِقُوۡنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالۡكٰظِمِيۡنَ الۡغَيۡظَ وَالۡعَافِيۡنَ عَنِ النَّاسِؕ وَاللّٰهُ يُحِبُّ الۡمُحۡسِنِيۡنَۚ

যারা সচ্ছল ও অসচ্ছল সর্বাবস্থায় (আল্লাহ্র রাস্তায়) ব্যয় করে, যারা ক্রোধ দমন করে ও মানুষকে ক্ষমা করে। বস্ত্তত আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।

وَالَّذِيۡنَ اِذَا فَعَلُوۡا فَاحِشَةً اَوۡ ظَلَمُوۡۤا اَنۡفُسَهُمۡ ذَكَرُوا اللّٰهَ فَاسۡتَغۡفَرُوۡا لِذُنُوۡبِهِمۡ وَمَنۡ يَّغۡفِرُ الذُّنُوۡبَ اِلَّا اللّٰهُ  وَلَمۡ يُصِرُّوۡا عَلٰى مَا فَعَلُوۡا وَهُمۡ يَعۡلَمُوۡنَ‏

যারা কখনো কোন অশ্লীল কাজ করলে কিংবা নিজেদের উপর যুলুম করলে আল্লাহকে স্মরণ করে। অতঃপর তাদের পাপসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে। বস্ত্তত আল্লাহ ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কে আছে? আর যারা জেনে-শুনে স্বীয় কৃতকর্মের উপর হঠকারিতা করেনা।

اُولٰٓٮِٕكَ جَزَآؤُهُمۡ مَّغۡفِرَةٌ مِّنۡ رَّبِّهِمۡ وَ جَنّٰتٌ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ خٰلِدِيۡنَ فِيۡهَاؕ وَنِعۡمَ اَجۡرُ الۡعٰمِلِيۡنَؕ ‏ 

ঐসব লোকদের জন্য প্রতিদান হ’ল তাদের পালনকর্তার পক্ষ হ’তে ক্ষমা ও জান্নাত। যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। বস্ত্তত সৎকর্মশীলদের জন্য কতইনা সুন্দর প্রতিদান!

قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِكُمۡ سُنَنٌۙ فَسِيۡرُوۡا فِى الۡاَرۡضِ فَانۡظُرُوۡا كَيۡفَ كَانَ عَاقِبَةُ الۡمُكَذِّبِيۡنَ‏

তোমাদের পূর্বে এরূপ বহু দৃষ্টান্ত গত হয়েছে। অতএব তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ মিথ্যারোপকারীদের পরিণতি কেমন হয়েছে।

هٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَّمَوۡعِظَةٌ لِّلۡمُتَّقِيۡنَ‏

এই কিতাব (কুরআন) মানবজাতির জন্য স্পষ্ট বর্ণনা এবং আল্লাহভীরুদের জন্য পথের দিশারী ও উপদেশবাণী।

وَلَا تَهِنُوۡا وَ لَا تَحۡزَنُوۡا وَاَنۡتُمُ الۡاَعۡلَوۡنَ اِنۡ كُنۡتُمۡ مُّؤۡمِنِيۡنَ‏

আর তোমরা হীনবল হয়ো না, চিন্তান্বিত হয়ো না। তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও।

اِنۡ يَّمۡسَسۡكُمۡ قَرۡحٌ فَقَدۡ مَسَّ الۡقَوۡمَ قَرۡحٌ مِّثۡلُهٗؕ وَتِلۡكَ الۡاَيَّامُ نُدَاوِلُهَا بَيۡنَ النَّاسِۚ وَلِيَـعۡلَمَ اللّٰهُ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَيَتَّخِذَ مِنۡكُمۡ شُهَدَآءَؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيۡنَۙ

যদি তোমাদের আঘাত লেগে থাকে, তবে তাদেরও অনুরূপ আঘাত লেগেছিল। এরূপ দিনগুলিকে আমরা লোকদের মধ্যে আবর্তন ঘটিয়ে থাকি। যাতে আল্লাহ জেনে নিতে পারেন ঈমানদারগণকে এবং গ্রহণ করে নিতে পারেন তোমাদের মধ্য থেকে শহীদগণকে। বস্ত্তত আল্লাহ যালেমদের ভালবাসেন না।

وَلِيُمَحِّصَ اللّٰهُ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَيَمۡحَقَ الۡكٰفِرِيۡنَ‏

আর যাতে তিনি (গোনাহ থেকে) পরিশুদ্ধ করে নিতে পারেন ঈমানদারগণকে ও ধ্বংস করে দিতে পারেন অবিশ্বাসীদেরকে।

اَمۡ حَسِبۡتُمۡ اَنۡ تَدۡخُلُوا الۡجَـنَّةَ وَلَمَّا يَعۡلَمِ اللّٰهُ الَّذِيۡنَ جَاهَدُوۡا مِنۡكُمۡ وَيَعۡلَمَ الصّٰبِرِيۡنَ‏

তোমরা কি ভেবেছ জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনো (প্রমাণসহ) জেনে নেননি কারা তোমাদের মধ্যে জিহাদ করেছে এবং কারা তোমাদের মধ্যে ধৈর্যশীল?

وَلَقَدۡ كُنۡتُمۡ تَمَنَّوۡنَ الۡمَوۡتَ مِنۡ قَبۡلِ اَنۡ تَلۡقَوۡهُ فَقَدۡ رَاَيۡتُمُوۡهُ وَاَنۡتُمۡ تَنۡظُرُوۡنَ‏

আর তোমরা তো (হে মুসলমানেরা) মৃত্যু আসার আগে ওটার কামনা করতে (অর্থাৎ শহীদ হ’তে চাইতে)। আর এখন তো ওটা (ওহোদের ময়দানে) চাক্ষুষ দেখতে পাচ্ছ (অতএব তোমরা দৃঢ় থাক)।

وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوۡلٌۚ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِهِ الرُّسُلُؕ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوۡ قُتِلَ انْقَلَبۡتُمۡ عَلٰٓى اَعۡقَابِكُمۡؕ وَمَنۡ يَّنۡقَلِبۡ عَلٰى عَقِبَيۡهِ فَلَنۡ يَّضُرَّ اللّٰهَ شَيۡـــًٔاؕ وَسَيَجۡزِى اللّٰهُ الشّٰكِرِيۡنَ‏ 

আর মুহাম্মাদ একজন রাসূল ব্যতীত নন। তাঁর পূর্বে বহু রাসূল গত হয়ে গেছেন। এক্ষণে যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তাহ’লে কি তোমরা পশ্চাদপসরণ করবে? বস্ত্তত যদি কেউ পশ্চাদপসরণ করে, সে আল্লাহ্র কোনই ক্ষতি করতে পারে না। আর আল্লাহ নিশ্চয়ই তার কৃতজ্ঞ বান্দাদের পুরস্কৃত করবেন।

وَمَا كَانَ لِنَفۡسٍ اَنۡ تَمُوۡتَ اِلَّا بِاِذۡنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًاؕ وَ مَنۡ يُّرِدۡ ثَوَابَ الدُّنۡيَا نُؤۡتِهٖ مِنۡهَاۚ وَمَنۡ يُّرِدۡ ثَوَابَ الۡاٰخِرَةِ نُؤۡتِهٖ مِنۡهَاؕ وَسَنَجۡزِى الشّٰكِرِيۡنَ‏

আল্লাহ্র হুকুম ছাড়া কেউ মৃত্যুবরণ করে না। সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে। বস্ত্তত যে ব্যক্তি দুনিয়াতেই প্রতিদান কামনা করবে, আমরা তাকে সেখানেই তা দিয়ে দেব। আর যে ব্যক্তি আখেরাতে প্রতিদান চাইবে, আমরা তাকে সেখানেই তা দান করব। বস্ত্তত আমরা কৃতজ্ঞ বান্দাদের অবশ্যই পুরস্কৃত করব।

وَكَاَيِّنۡ مِّنۡ نَّبِىٍّ قٰتَلَۙ مَعَهٗ رِبِّيُّوۡنَ كَثِيۡرٌۚ فَمَا وَهَنُوۡا لِمَاۤ اَصَابَهُمۡ فِىۡ سَبِيۡلِ اللّٰهِ وَمَا ضَعُفُوۡا وَمَا اسۡتَكَانُوۡاؕ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيۡنَ‏

এমন বহু নবী ছিলেন, যাদের সাথী হয়ে যুদ্ধ করেছে বহু আল্লাহপ্রাণ অনুসারী। আল্লাহ্র রাস্তায় তারা যে বিপদগ্রস্ত হয়েছিল, তাতে তারা ভেঙ্গে পড়েনি, দুর্বল হয়নি বা দমে যায়নি। বস্ত্তত আল্লাহ ধৈর্যশীলদের ভালবাসেন।

وَمَا كَانَ قَوۡلَهُمۡ اِلَّاۤ اَنۡ قَالُوۡا رَبَّنَا اغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَاِسۡرَافَنَا فِىۡۤ اَمۡرِنَا وَ ثَبِّتۡ اَقۡدَامَنَا وَانۡصُرۡنَا عَلَى الۡقَوۡمِ الۡكٰفِرِيۡنَ‏

আর এছাড়া তাদের অন্য কোন কথা ছিল না যে, হে আমাদের প্রতিপালক! আমাদের গোনাহসমূহ এবং আমাদের কর্মে বাড়াবাড়ি সমূহ ক্ষমা কর। তুমি আমাদের পদযুগল দৃঢ় রাখ এবং অবিশ্বাসী সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য কর।

فَاٰتٰٮهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنۡيَا وَحُسۡنَ ثَوَابِ الۡاٰخِرَةِؕ وَاللّٰهُ يُحِبُّ الۡمُحۡسِنِيۡنَ‏

অতঃপর আল্লাহ তাদেরকে দুনিয়ায় পুরস্কার দিলেন ও সেই সাথে রয়েছে আখেরাতের সুন্দর পুরস্কার। বস্ত্তত আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।

يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تُطِيۡعُوا الَّذِيۡنَ كَفَرُوۡا يَرُدُّوۡكُمۡ عَلٰٓى اَعۡقَابِكُمۡ فَتَـنۡقَلِبُوۡا خٰسِرِيۡنَ‏

হে মুমিনগণ! যদি তোমরা কাফেরদের আনুগত্য কর, তাহ’লে ওরা তোমাদের বিপরীত দিকে ফিরিয়ে দেবে। তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে।

بَلِ اللّٰهُ مَوۡلٰٮكُمۡۚ وَهُوَ خَيۡرُ النّٰصِرِيۡنَ‏

বরং আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী।

سَنُلۡقِىۡ فِىۡ قُلُوۡبِ الَّذِيۡنَ كَفَرُوا الرُّعۡبَ بِمَاۤ اَشۡرَكُوۡا بِاللّٰهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهٖ سُلۡطٰنًاۚ وَمَاۡوٰٮهُمُ النَّارُؕ وَ بِئۡسَ مَثۡوَى الظّٰلِمِيۡنَ‏

অবশ্যই আমরা অবিশ্বাসীদের অন্তরে ভীতির সঞ্চার করে দেব এজন্য যে, তারা আল্লাহ্র সাথে শরীক সাব্যস্ত করেছে, যে বিষয়ে তিনি কোন প্রমাণ নাযিল করেননি। ওদের ঠিকানা হ’ল জাহান্নাম। আর যালেমদের ঠিকানা কতই না নিকৃষ্ট!

وَلَقَدۡ صَدَقَكُمُ اللّٰهُ وَعۡدَهٗۤ اِذۡ تَحُسُّوۡنَهُمۡ بِاِذۡنِهٖۚ حَتّٰۤی اِذَا فَشِلۡتُمۡ وَتَـنَازَعۡتُمۡ فِى الۡاَمۡرِ وَعَصَيۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ مَاۤ اَرٰٮكُمۡ مَّا تُحِبُّوۡنَؕ مِنۡكُمۡ مَّنۡ يُّرِيۡدُ الدُّنۡيَا وَمِنۡكُمۡ مَّنۡ يُّرِيۡدُ الۡاٰخِرَةَۚ ثُمَّ صَرَفَكُمۡ عَنۡهُمۡ لِيَبۡتَلِيَكُمۡۚ وَلَقَدۡ عَفَا عَنۡكُمۡؕ وَ اللّٰهُ ذُوۡ فَضۡلٍ عَلَى الۡمُؤۡمِنِيۡنَ‏

আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের নিকট দেওয়া (ওহোদ যুদ্ধে বিজয়ের) ওয়াদা সত্যে পরিণত করেছেন, যখন তোমরা (দিনের প্রথম ভাগে) ওদের কচুকাটা করছিলে তাঁর অনুমতিক্রমে। অবশেষে (দিনের শেষভাগে) যখন তোমরা হতোদ্যম হয়ে পড়লে ও কর্তব্য নির্ধারণে বিতন্ডায় লিপ্ত হ’লে (যেটা তীরন্দাযরা করেছিল) আমি তোমাদেরকে (বিজয়) দেখানোর পর যা তোমরা চেয়েছিলে; তখন তোমাদের মধ্যে কেউ দুনিয়া (গণীমত) কামনা করছিলে এবং কেউ আখেরাত কামনা করছিলে (অর্থাৎ দৃঢ় ছিলে)। অতঃপর তিনি তোমাদেরকে তাদের (উপর বিজয়ী হওয়া) থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদের পরীক্ষা নিতে পারেন। অবশ্য আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন। বস্ত্তত আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল।

اِذۡ تُصۡعِدُوۡنَ وَلَا تَلۡوٗنَ عَلٰٓى اَحَدٍ وَّالرَّسُوۡلُ يَدۡعُوۡكُمۡ فِىۡۤ اُخۡرٰٮكُمۡ فَاَثَابَكُمۡ غَمًّا ۢ بِغَمٍّ لِّـكَيۡلَا تَحۡزَنُوۡا عَلٰى مَا فَاتَكُمۡ وَلَا مَاۤ اَصَابَكُمۡؕ وَاللّٰهُ خَبِيۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ‏

যখন তোমরা (পাহাড়ে) উঠে যাচ্ছিলে এবং (ভয়ে) কারু প্রতি তাকিয়েও দেখছিলে না, এমতাবস্থায় রাসূল তোমাদেরকে পিছন থেকে ডাকছিলেন। অতঃপর আল্লাহ তোমাদেরকে দিলেন বিপদের পর বিপদ। যাতে যে বিজয় তোমরা হারিয়েছ এবং যে পরাজয় তোমরা লাভ করেছ, তাতে দুঃখে ভেঙ্গে না পড়। আর আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত।

ثُمَّ اَنۡزَلَ عَلَيۡكُمۡ مِّنۡۢ بَعۡدِ الۡغَمِّ اَمَنَةً نُّعَاسًا يَّغۡشٰى طَآٮِٕفَةً مِّنۡكُمۡۙ وَطَآٮِٕفَةٌ قَدۡ اَهَمَّتۡهُمۡ اَنۡفُسُهُمۡ يَظُنُّوۡنَ بِاللّٰهِ غَيۡرَ الۡحَـقِّ ظَنَّ الۡجَـاهِلِيَّةِؕ يَقُوۡلُوۡنَ هَلۡ لَّنَا مِنَ الۡاَمۡرِ مِنۡ شَىۡءٍؕ قُلۡ اِنَّ الۡاَمۡرَ كُلَّهٗ لِلّٰهِؕ يُخۡفُوۡنَ فِىۡۤ اَنۡفُسِهِمۡ مَّا لَا يُبۡدُوۡنَ لَكَؕ يَقُوۡلُوۡنَ لَوۡ كَانَ لَنَا مِنَ الۡاَمۡرِ شَىۡءٌ مَّا قُتِلۡنَا هٰهُنَاؕ قُلۡ لَّوۡ كُنۡتُمۡ فِىۡ بُيُوۡتِكُمۡ لَبَرَزَ الَّذِيۡنَ كُتِبَ عَلَيۡهِمُ الۡقَتۡلُ اِلٰى مَضَاجِعِهِمۡۚ وَلِيَبۡتَلِىَ اللّٰهُ مَا فِىۡ صُدُوۡرِكُمۡ وَلِيُمَحِّصَ مَا فِىۡ قُلُوۡبِكُمۡؕ وَاللّٰهُ عَلِيۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ‏

অতঃপর আল্লাহ তোমাদের উপর বিপদের পর তন্দ্রার শান্তি নাযিল করলেন, যা তোমাদের একদলকে (দৃঢ়চেতাগণকে) আচ্ছন্ন করেছিল। আরেকদল (দুর্বলচেতাগণ) নিজেদের প্রাণ নিয়ে ভাবছিল। তারা আল্লাহ সম্পর্কে মূর্খদের মতো অন্যায় ধারণা পোষণ করছিল। তারা বলছিল, এ বিষয়ে কি আমাদের কিছুই করার নেই? তুমি বল, কর্তৃত্ব সবই আল্লাহ্র। বস্ত্তত ওরা বুকের মধ্যে লুকিয়ে রাখে, যা ওরা তোমার নিকট প্রকাশ করে না। ওরা বলে, যদি আমাদের কোন কর্তৃত্ব থাকত, তাহ’লে এখানে আমরা নিহত হ’তাম না। তুমি বল, যদি তোমরা তোমাদের বাড়ীতে থাকতে, তবুও যাদের উপর হত্যা নির্ধারিত হয়ে গেছে, তারা অবশ্যই তাদের বধ্যভূমিতে উপস্থিত হয়ে যেত। আর আল্লাহ এটা করেছেন, তোমাদের বুকের মধ্যে যা (কপটতা) লুকানো আছে তা পরীক্ষা করার জন্য এবং অন্তরে যা আছে, তা (তওবার মাধ্যমে) পরিশুদ্ধ করার জন্য। বস্ত্তত আল্লাহ তোমাদের মনের কথা ভালভাবে জানেন।

اِنَّ الَّذِيۡنَ تَوَلَّوۡا مِنۡكُمۡ يَوۡمَ الۡتَقَى الۡجَمۡعٰنِۙ اِنَّمَا اسۡتَزَلَّهُمُ الشَّيۡطٰنُ بِبَعۡضِ مَا كَسَبُوۡاۚ وَلَقَدۡ عَفَا اللّٰهُ عَنۡهُمۡؕ اِنَّ اللّٰهَ غَفُوۡرٌ حَلِيۡمٌ‏

নিশ্চয়ই যারা (ওহোদের যুদ্ধে) দু’দলের মুখোমুখি হবার দিন তোমাদের থেকে ফিরে গিয়েছিল; শয়তান তাদের পদস্খলিত করেছিল তাদের কিছু কৃতকর্মের জন্য। আল্লাহ তাদের ক্ষমা করেছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল।

يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لَا تَكُوۡنُوۡا كَالَّذِيۡنَ كَفَرُوۡا وَقَالُوۡا لِاِخۡوَانِهِمۡ اِذَا ضَرَبُوۡا فِى الۡاَرۡضِ اَوۡ كَانُوۡا غُزًّى لَّوۡ كَانُوۡا عِنۡدَنَا مَا مَاتُوۡا وَمَا قُتِلُوۡاۚ لِيَجۡعَلَ اللّٰهُ ذٰ لِكَ حَسۡرَةً فِىۡ قُلُوۡبِهِمۡؕ وَاللّٰهُ يُحۡىٖ وَيُمِيۡتُؕ وَ اللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِيۡرٌ‏ 

হে মুমিনগণ! তোমরা কাফেরদের (মুনাফিকদের) মতো হয়ো না, যারা তাদের (ঈমানদার) ভাইদের উদ্দেশ্যে বলে যখন তারা সফরে বের হয় কিংবা যুদ্ধে লিপ্ত হয়, যদি ওরা আমাদের সঙ্গে (মদীনায়) থাকত, তাহ’লে ওরা মরত না বা নিহত হ’ত না। এরূপ ধারণাকে আল্লাহ ওদের মনস্তাপের কারণে পরিণত করে দেন। বস্ত্তত আল্লাহ জীবন ও মৃত্যু দান করে থাকেন। আর আল্লাহ তোমরা যা কর সবই দেখেন।

وَلَٮِٕنۡ قُتِلۡتُمۡ فِىۡ سَبِيۡلِ اللّٰهِ اَوۡ مُتُّمۡ لَمَغۡفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرَحۡمَةٌ خَيۡرٌ مِّمَّا يَجۡمَعُوۡنَ‏

অতএব যদি তোমরা আল্লাহ্র রাস্তায় নিহত হও বা মৃত্যুবরণ কর, তবে (মনে রেখ) তারা যা কিছু সঞ্চয় করে, সবকিছুর চাইতে আল্লাহ্র ক্ষমা ও করুণা অবশ্যই উত্তম।

وَلَٮِٕنۡ مُّتُّمۡ اَوۡ قُتِلۡتُمۡ لَا اِلَى اللّٰهِ تُحۡشَرُوۡنَ‏

আর তোমরা যারা মৃত্যুবরণ কর বা নিহত হও, সকলকে অবশ্যই আল্লাহ্র নিকটে একত্রিত করা হবে (অতঃপর স্ব স্ব কর্মফল প্রাপ্ত হবে)।

فَبِمَا رَحۡمَةٍ مِّنَ اللّٰهِ لِنۡتَ لَهُمۡۚ وَلَوۡ كُنۡتَ فَظًّا غَلِيۡظَ الۡقَلۡبِ لَانْفَضُّوۡا مِنۡ حَوۡلِكَ​ فَاعۡفُ عَنۡهُمۡ وَاسۡتَغۡفِرۡ لَهُمۡ وَشَاوِرۡهُمۡ فِى الۡاَمۡرِۚ فَاِذَا عَزَمۡتَ فَتَوَكَّلۡ عَلَى اللّٰهِؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الۡمُتَوَكِّلِيۡنَ‏

বস্ত্তত আল্লাহ্র অনুগ্রহের কারণেই তুমি তাদের প্রতি কোমলহৃদয় হয়েছ। যদি তুমি রূঢ়ভাষী ও কঠিন হৃদয়ের হ’তে, তাহ’লে তারা তোমার পাশ থেকে সরে যেত। অতএব তুমি তাদের মার্জনা কর ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর। আর যরূরী বিষয়ে তাদের সাথে পরামর্শ কর। অতঃপর যখন তুমি সংকল্পবদ্ধ হবে, তখন আল্লাহ্র উপর ভরসা কর। নিশ্চয়ই আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালবাসেন।

اِنۡ يَّنۡصُرۡكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَـكُمۡۚ وَاِنۡ يَّخۡذُلۡكُمۡ فَمَنۡ ذَا الَّذِىۡ يَنۡصُرُكُمۡ مِّنۡۢ بَعۡدِهٖؕ وَعَلَى اللّٰهِ فَلۡيَتَوَكَّلِ الۡمُؤۡمِنُوۡنَ‏ 

যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে তোমাদের উপর কেউই বিজয়ী হবে না। আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন, তবে তার পরে আর কে আছে যে তোমাদের সাহায্য করবে? অতএব মুমিনদের কর্তব্য হ’ল আল্লাহ্র উপরেই ভরসা করা।

وَمَا كَانَ لِنَبِىٍّ اَنۡ يَّغُلَّؕ وَمَنۡ يَّغۡلُلۡ يَاۡتِ بِمَا غَلَّ يَوۡمَ الۡقِيٰمَةِۚ ثُمَّ تُوَفّٰى كُلُّ نَفۡسٍ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُوۡنَ‏ 

কোন নবীর জন্য সমীচীন নয় খেয়ানত করা। যে ব্যক্তি যা খেয়ানত করে, তা নিয়ে সে ক্বিয়ামতের দিন উপস্থিত হবে। অতঃপর প্রত্যেকে স্ব স্ব কর্মফল পুরোপুরি পাবে এবং তারা অত্যাচারিত হবে না।

اَفَمَنِ اتَّبَعَ رِضۡوَانَ اللّٰهِ كَمَنۡۢ بَآءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَاۡوٰٮهُ جَهَنَّمُؕ وَ بِئۡسَ الۡمَصِيۡرُ‏

যে ব্যক্তি আল্লাহ্র সন্তুষ্টির (অর্থাৎ তাঁর বিধানের) অনুসরণ করেছে, সে কি ঐ ব্যক্তির মত হ’তে পারে, যে তার ক্রোধ অর্জন করেছে? তার ঠিকানা হ’ল জাহান্নাম। আর তা কতই না মন্দ ঠিকানা!

هُمۡ دَرَجٰتٌ عِنۡدَ اللّٰهِؕ وَاللّٰهُ بَصِيۡرٌۢ بِمَا يَعۡمَلُوۡنَ‏

তাদের জন্য আল্লাহ্র নিকট মর্যাদার স্তরসমূহ রয়েছে। আর আল্লাহ সবই দেখেন যা তারা করে।

لَقَدۡ مَنَّ اللّٰهُ عَلَى الۡمُؤۡمِنِيۡنَ اِذۡ بَعَثَ فِيۡهِمۡ رَسُوۡلًا مِّنۡ اَنۡفُسِهِمۡ يَتۡلُوۡا عَلَيۡهِمۡ اٰيٰتِهٖ وَيُزَكِّيۡهِمۡ وَيُعَلِّمُهُمُ الۡكِتٰبَ وَالۡحِكۡمَةَۚ وَاِنۡ كَانُوۡا مِنۡ قَبۡلُ لَفِىۡ ضَلٰلٍ مُّبِيۡنٍ‏ 

বিশ্বাসীদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের নিকট তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। যিনি তাদের নিকট তাঁর আয়াতসমূহ পাঠ করেন ও তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত (কুরআন ও সুন্নাহ) শিক্ষা দেন। যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তির মধ্যে ছিল।

اَوَلَمَّاۤ اَصَابَتۡكُمۡ مُّصِيۡبَةٌ قَدۡ اَصَبۡتُمۡ مِّثۡلَيۡهَاۙ قُلۡتُمۡ اَنّٰى هٰذَاؕ قُلۡ هُوَ مِنۡ عِنۡدِ اَنۡفُسِكُمۡؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ‏

যদি (ওহোদের দিন) তোমাদের উপর বিপদ এসে থাকে, তবে তোমরাও (বদরের দিন তাদের উপর) দ্বিগুণ বিপদ চাপিয়েছিলে। তোমরা বললে, কোত্থেকে এ বিপদ এলো? তুমি বল, এটা তোমাদের পক্ষ থেকেই এসেছে (তীরন্দাযদের অবাধ্যতার কারণে)। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাশালী।

وَمَاۤ اَصَابَكُمۡ يَوۡمَ الۡتَقَى الۡجَمۡعٰنِ فَبِاِذۡنِ اللّٰهِ وَلِيَعۡلَمَ الۡمُؤۡمِنِيۡنَۙ

দুই দলের মুখোমুখি হওয়ার দিন (ওহোদের দিন) তোমাদের উপর যা কিছু (বিপদ) আপতিত হয়েছে, তা আল্লাহ্র অনুমতিক্রমেই হয়েছে। আর এটা এজন্য, যাতে তিনি (পরীক্ষার মাধ্যমে) মুমিনদের জেনে নেন।

​وَلِيَعۡلَمَ الَّذِيۡنَ نَافَقُوۡاۖۚ وَقِيۡلَ لَهُمۡ تَعَالَوۡا قَاتِلُوۡا فِىۡ سَبِيۡلِ اللّٰهِ اَوِ ادۡفَعُوۡاۚ قَالُوۡا لَوۡ نَعۡلَمُ قِتَالًا لَّا تَّبَعۡنٰكُمۡؕ هُمۡ لِلۡكُفۡرِ يَوۡمَٮِٕذٍ اَقۡرَبُ مِنۡهُمۡ لِلۡاِيۡمَانِۚ يَقُوۡلُوۡنَ بِاَفۡوَاهِهِمۡ مَّا لَيۡسَ فِىۡ قُلُوۡبِهِمۡؕ وَاللّٰهُ اَعۡلَمُ بِمَا يَكۡتُمُوۡنَۚ

এবং জেনে নেন মুনাফিকদের। যখন তাদের বলা হ’ল, এসো আল্লাহ্র রাস্তায় যুদ্ধ কর অথবা প্রতিরোধ কর। তারা বলেছিল, যদি জানতাম যে যুদ্ধ হবে, তাহ’লে আমরা অবশ্যই তোমাদের অনুগামী হ’তাম। ঐদিন তারা ঈমানের চাইতে কুফরীর অধিকতর নিকটবর্তী ছিল। তারা মুখে বলে যা তাদের অন্তরে ছিলনা। আর আল্লাহ ভালভাবেই জানেন যেসব বিষয় তারা গোপন করে।

اَلَّذِيۡنَ قَالُوۡا لِاِخۡوَانِهِمۡ وَقَعَدُوۡا لَوۡ اَطَاعُوۡنَا مَا قُتِلُوۡاؕ قُلۡ فَادۡرَءُوۡا عَنۡ اَنۡفُسِكُمُ الۡمَوۡتَ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِيۡنَ‏

যারা ঘরে বসে তাদের ভাইদের সম্বন্ধে বলছিল, যদি তারা আমাদের কথা শুনত, তাহ’লে নিহত হ’ত না। তুমি বল, বেশ তাহ’লে তোমরা তোমাদের মৃত্যুকে প্রতিরোধ কর, যদি তোমরা সত্যবাদী হও।

وَلَا تَحۡسَبَنَّ الَّذِيۡنَ قُتِلُوۡا فِىۡ سَبِيۡلِ اللّٰهِ اَمۡوَاتًاؕ بَلۡ اَحۡيَآءٌ عِنۡدَ رَبِّهِمۡ يُرۡزَقُوۡنَۙ

যারা আল্লাহ্র রাস্তায় নিহত হয়, তাদেরকে মৃত ভেবো না। বরং তারা জীবিত। তারা তাদের প্রতিপালকের নিকট হ’তে জীবিকাপ্রাপ্ত হয়।

فَرِحِيۡنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنۡ فَضۡلِهٖۙ وَيَسۡتَبۡشِرُوۡنَ بِالَّذِيۡنَ لَمۡ يَلۡحَقُوۡا بِهِمۡ مِّنۡ خَلۡفِهِمۡۙ اَ لَّا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُوۡنَۘ ‏ 

আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহ হ’তে যা দিয়েছেন, তাতেই তারা উৎফুল্ল। আর তারা আনন্দ প্রকাশ করে তাদের পিছনে রেখে আসা মুজাহিদগণের জন্য, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। তারা বলে যে, তাদের কোন ভয় নেই এবং তাদের কোন চিন্তার কারণ নেই।

يَسۡتَبۡشِرُوۡنَ بِنِعۡمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضۡلٍۙ وَّاَنَّ اللّٰهَ لَا يُضِيۡعُ اَجۡرَ الۡمُؤۡمِنِيۡنَۛۚ ‏

তারা আনন্দ প্রকাশ করে আল্লাহ্র নিকট থেকে অনুগ্রহ ও কল্যাণ লাভের কারণে। আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পুরস্কার বিনষ্ট করেন না।

اَلَّذِيۡنَ اسۡتَجَابُوۡا لِلّٰهِ وَالرَّسُوۡلِ مِنۡۢ بَعۡدِ مَاۤ اَصَابَهُمُ الۡقَرۡحُۛؕ لِلَّذِيۡنَ اَحۡسَنُوۡا مِنۡهُمۡ وَاتَّقَوۡا اَجۡرٌ عَظِيۡمٌۚ

যারা নিজেরা আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়েছিল, তাদের মধ্যে যারা সৎকর্ম করেছে ও আল্লাহভীরুতা অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার।

اَلَّذِيۡنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدۡ جَمَعُوۡا لَـكُمۡ فَاخۡشَوۡهُمۡ فَزَادَهُمۡ اِيۡمَانًاۖ  وَّقَالُوۡا حَسۡبُنَا اللّٰهُ وَنِعۡمَ الۡوَكِيۡلُ‏

যাদেরকে লোকেরা বলেছিল, নিশ্চয়ই তারা (কুরায়েশ বাহিনী) তোমাদের বিরুদ্ধে পুনরায় সমবেত হয়েছে। অতএব তোমরা তাদের থেকে ভীত হও। একথা শুনে তাদের ঈমান আরও বৃদ্ধি পায় এবং বলে ওঠে ‘আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক’!

فَانْقَلَبُوۡا بِنِعۡمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضۡلٍ لَّمۡ يَمۡسَسۡهُمۡ سُوۡٓءٌۙ وَّاتَّبَعُوۡا رِضۡوَانَ اللّٰهِؕ وَاللّٰهُ ذُوۡ فَضۡلٍ عَظِيۡمٍ‏

অতঃপর তারা আল্লাহ্র অনুগ্রহ ও কল্যাণ সহ ফিরে এল। কোনরূপ অনিষ্ট তাদের স্পর্শ করেনি। তারা কেবল আল্লাহ্র সন্তুষ্টির অনুসরণ করেছিল। আর আল্লাহ মহা অনুগ্রহশীল।

اِنَّمَا ذٰلِكُمُ الشَّيۡطٰنُ يُخَوِّفُ اَوۡلِيَآءَهٗ فَلَا تَخَافُوۡهُمۡ وَخَافُوۡنِ اِنۡ كُنۡتُمۡ مُّؤۡمِنِيۡنَ‏

এরা (মুনাফিকরা) হ’ল শয়তান! যারা তাদের বন্ধুদের থেকে তোমাদের ভয় দেখায়। তোমরা ওদের ভয় করো না। বরং আমাকে ভয় কর, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাক।

وَلَا يَحۡزُنۡكَ الَّذِيۡنَ يُسَارِعُوۡنَ فِى الۡكُفۡرِۚ اِنَّهُمۡ لَنۡ يَّضُرُّوا اللّٰهَ شَيۡـــًٔاؕ يُرِيۡدُ اللّٰهُ اَلَّا يَجۡعَلَ لَهُمۡ حَظًّا فِىۡ الۡاٰخِرَةِۚ وَلَهُمۡ عَذَابٌ عَظِيۡمٌ‏

আর তারা যেন তোমাকে চিন্তান্বিত না করে, যারা দ্রুতবেগে কুফরীর দিকে ধাবিত হচ্ছে। তারা কখনোই আল্লাহ্র কোনরূপ ক্ষতি করতে পারে না। আল্লাহ তাদের জন্য আখেরাতে কোনই কল্যাণ রাখতে চান না। আর তাদের জন্য রয়েছে ভয়ংকর শাস্তি।

اِنَّ الَّذِيۡنَ اشۡتَرَوُا الۡكُفۡرَ بِالۡاِيۡمَانِ لَنۡ يَّضُرُّوا اللّٰهَ شَيۡـــًٔاۚ وَلَهُمۡ عَذَابٌ اَ لِيۡمٌ‏

নিশ্চয়ই যারা ঈমানের বদলে কুফরকে খরীদ করেছে, তারা আল্লাহ্র কোন ক্ষতি করতে পারে না। আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।

وَلَا يَحۡسَبَنَّ الَّذِيۡنَ كَفَرُوۡۤا اَنَّمَا نُمۡلِىۡ لَهُمۡ خَيۡرٌ لِّاَنۡفُسِهِمۡؕ اِنَّمَا نُمۡلِىۡ لَهُمۡ لِيَزۡدَادُوۡۤا اِثۡمًاۚ وَلَهُمۡ عَذَابٌ مُّهِيۡنٌ‏ 

অবিশ্বাসীরা যেন মনে না করে যে, আমরা তাদেরকে যে অবকাশ দিয়েছি, তা তাদের জন্য কল্যাণকর। বরং আমরা তাদের অবকাশ দিয়েছি, যাতে তারা তাদের পাপ বৃদ্ধি করতে পারে। আর তাদের জন্য রয়েছে হীনকর শাস্তি।

مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الۡمُؤۡمِنِيۡنَ عَلٰى مَاۤ اَنۡـتُمۡ عَلَيۡهِ حَتّٰى يَمِيۡزَ الۡخَبِيۡثَ مِنَ الطَّيِّبِؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُطۡلِعَكُمۡ عَلَى الۡغَيۡبِ وَ لٰكِنَّ اللّٰهَ يَجۡتَبِىۡ مِنۡ رُّسُلِهٖ مَنۡ يَّشَآءُ​ فَاٰمِنُوۡا بِاللّٰهِ وَرُسُلِهٖۚ وَاِنۡ تُؤۡمِنُوۡا وَتَتَّقُوۡا فَلَـكُمۡ اَجۡرٌ عَظِيۡمٌ‏ 

আল্লাহ এমন নন যে, তোমরা যে অবস্থায় রয়েছ সে অবস্থায় মুমিনদের ছেড়ে দিবেন, যতক্ষণ না তিনি অসৎকে সৎ হ’তে পৃথক করে দেন। আর আল্লাহ এরূপ নন যে, তোমাদেরকে গায়েবের খবর জানাবেন। তবে আল্লাহ তাঁর রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নেন। অতএব তোমরা আল্লাহ ও তাঁর রাসূলগণের উপর বিশ্বাসী হও। যদি তোমরা বিশ্বাস স্থাপন কর ও আল্লাহভীরুতা অবলম্বন কর, তাহ’লে তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার।

وَلَا يَحۡسَبَنَّ الَّذِيۡنَ يَبۡخَلُوۡنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنۡ فَضۡلِهٖ هُوَ خَيۡـرًا لَّهُمۡؕ بَلۡ هُوَ شَرٌّ لَّهُمۡؕ سَيُطَوَّقُوۡنَ مَا بَخِلُوۡا بِهٖ يَوۡمَ الۡقِيٰمَةِؕ وَ لِلّٰهِ مِيۡرَاثُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ وَاللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِيۡرٌ‏

আল্লাহ যাদেরকে স্বীয় অনুগ্রহ থেকে কিছু দান করেছেন, তাতে যারা কার্পণ্য করে, তারা যেন এটাকে তাদের জন্য কল্যাণকর মনে না করে। বরং এটা তাদের জন্য ক্ষতিকর। যেসব সম্পদে তারা কার্পণ্য করে, সেগুলিকে ক্বিয়ামতের দিন তাদের গলায় বেড়ীবদ্ধ করা হবে। বস্ত্তত আল্লাহ্র জন্যই হ’ল আসমান ও যমীনের মালিকানা। আর (গোপনে ও প্রকাশ্যে) তোমরা যা কিছু কর, সবই আল্লাহ খবর রাখেন।

لَقَدۡ سَمِعَ اللّٰهُ قَوۡلَ الَّذِيۡنَ قَالُوۡۤا اِنَّ اللّٰهَ فَقِيۡرٌ وَّنَحۡنُ اَغۡنِيَآءُۘ سَنَكۡتُبُ مَا قَالُوۡا وَقَتۡلَهُمُ الۡاَنۡۢبِيَآءَ بِغَيۡرِ حَقٍّۙۚ وَّنَقُوۡلُ ذُوۡقُوۡا عَذَابَ الۡحَرِيۡقِ‏

আল্লাহ অবশ্যই তাদের কথা শুনেছেন, যারা বলে আল্লাহ ফকীর ও আমরা ধনী। তারা যা বলে এবং তারা যে অন্যায়ভাবে নবীদের হত্যা করেছিল, সবই আমরা অবশ্যই লিখে রাখব এবং তাদেরকে (ক্বিয়ামতের দিন) বলব, প্রজ্বলিত আগুনের স্বাদ গ্রহণ কর।

ذٰ لِكَ بِمَا قَدَّمَتۡ اَيۡدِيۡكُمۡ وَاَنَّ اللّٰهَ لَيۡسَ بِظَلَّامٍ لِّلۡعَبِيۡدِۚ ‏ 

আর এটা হ’ল সেসবের প্রতিফল, যেসব কৃতকর্ম তোমরা অগ্রিম প্রেরণ করেছ। আর নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যাচারী নন।

اَلَّذِيۡنَ قَالُوۡۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيۡنَاۤ اَلَّا نُؤۡمِنَ لِرَسُوۡلٍ حَتّٰى يَاۡتِيَنَا بِقُرۡبَانٍ تَاۡكُلُهُ النَّارُؕ قُلۡ قَدۡ جَآءَكُمۡ رُسُلٌ مِّنۡ قَبۡلِىۡ بِالۡبَيِّنٰتِ وَبِالَّذِىۡ قُلۡتُمۡ فَلِمَ قَتَلۡتُمُوۡهُمۡ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِيۡنَ‏

যেসব লোক বলে যে, আল্লাহ আমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছেন যে, আমরা কোন রাসূলের উপর ঈমান আনব না, যতক্ষণ না তিনি আমাদের নিকট এমন কুরবানী নিয়ে আসবেন, যা (আল্লাহ্র পক্ষ হ’তে) আগুন এসে খেয়ে নিবে। তুমি বল, তোমাদের নিকট আমার পূর্বে বহু রাসূল এসেছেন স্পষ্ট প্রমাণাদি নিয়ে এবং যে বিষয়ে তোমরা বলছ, তা নিয়ে। তাহ’লে কেন তোমরা তাদের হত্যা করেছিলে, যদি তোমরা (তোমাদের দাবীতে) সত্যবাদী হয়ে থাক?

فَاِنۡ كَذَّبُوۡكَ فَقَدۡ كُذِّبَ رُسُلٌ مِّنۡ قَبۡلِكَ جَآءُوۡ بِالۡبَيِّنٰتِ وَالزُّبُرِ وَالۡكِتٰبِ الۡمُنِيۡرِ‏

অতঃপর যদি তারা তোমার প্রতি মিথ্যারোপ করে, তবে তোমার পূর্বে বহু নবীর উপর মিথ্যারোপ করা হয়েছিল। যারা এসেছিল স্পষ্ট নিদর্শনসমূহ ও লিখিত ছহীফা সমূহ নিয়ে এবং উজ্জ্বল কিতাব নিয়ে।

كُلُّ نَفۡسٍ ذَآٮِٕقَةُ الۡمَوۡتِؕ وَاِنَّمَا تُوَفَّوۡنَ اُجُوۡرَكُمۡ يَوۡمَ الۡقِيٰمَةِؕ فَمَنۡ زُحۡزِحَ عَنِ النَّارِ وَاُدۡخِلَ الۡجَـنَّةَ فَقَدۡ فَازَؕ وَمَا الۡحَيٰوةُ الدُّنۡيَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ‏

প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ক্বিয়ামতের দিন তোমরা পূর্ণ বদলা প্রাপ্ত হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ও জান্নাতে প্রবেশ করানো হবে, সেই-ই হবে সফলকাম। বস্ত্তত পার্থিব জীবন ধোঁকার উপকরণ ছাড়া কিছুই নয়।

لَـتُبۡلَوُنَّ فِىۡۤ اَمۡوَالِكُمۡ وَاَنۡفُسِكُمۡ وَلَـتَسۡمَعُنَّ مِنَ الَّذِيۡنَ اُوۡتُوا الۡكِتٰبَ مِنۡ قَبۡلِكُمۡ وَمِنَ الَّذِيۡنَ اَشۡرَكُوۡۤا اَذًى كَثِيۡـرًاؕ وَاِنۡ تَصۡبِرُوۡا وَتَتَّقُوۡا فَاِنَّ ذٰلِكَ مِنۡ عَزۡمِ الۡاُمُوۡرِ‏

তোমরা অবশ্যই পরীক্ষায় পতিত হবে তোমাদের ধন-সম্পদে ও তোমাদের নিজেদের জীবনে। আর তোমরা অবশ্যই শুনবে তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব ও মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা। যদি তোমরা তাতে ধৈর্যধারণ কর ও আল্লাহভীরুতা অবলম্বন কর, তবে সেটাই হবে দৃঢ় সংকল্পের কাজ।

وَاِذۡ اَخَذَ اللّٰهُ مِيۡثَاقَ الَّذِيۡنَ اُوۡتُوۡا الۡكِتٰبَ لَتُبَيِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكۡتُمُوۡنَهٗ فَنَبَذُوۡهُ وَرَآءَ ظُهُوۡرِهِمۡ وَ اشۡتَرَوۡا بِهٖ ثَمَنًا قَلِيۡلًاؕ فَبِئۡسَ مَا يَشۡتَرُوۡنَ‏

আর আল্লাহ যখন আহলে কিতাবদের নিকট থেকে অঙ্গীকার নিলেন যে, তোমরা অবশ্যই (শেষনবী মুহাম্মাদের আগমন ও তার উপর ঈমান আনার বিষয়টি) লোকদের নিকট বর্ণনা করবে এবং তা গোপন করবে না। অতঃপর তারা তা পশ্চাতে নিক্ষেপ করল এবং গোপন করার বিনিময়ে তারা স্বল্পমূল্য অর্জন করল। অতঃপর কতই না নিকৃষ্ট যা তারা অর্জন করে!

لَا تَحۡسَبَنَّ الَّذِيۡنَ يَفۡرَحُوۡنَ بِمَاۤ اَتَوْا وَّيُحِبُّوۡنَ اَنۡ يُّحۡمَدُوۡا بِمَا لَمۡ يَفۡعَلُوۡا فَلَا تَحۡسَبَنَّهُمۡ بِمَفَازَةٍ مِّنَ الۡعَذَابِۚ وَلَهُمۡ عَذَابٌ اَ لِيۡمٌ‏

যেসব লোকেরা তাদের কৃতকর্মে খুশী হয় এবং তারা যা করেনি, এমন কাজে প্রশংসা পেতে চায়, তুমি ভেব না যে, তারা শাস্তি থেকে বেঁচে যাবে। বস্ত্তত তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব।

وَلِلّٰهِ مُلۡكُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ‏ 

বস্ত্তত আল্লাহ্র জন্যই আসমান ও যমীনের রাজত্ব। আর আল্লাহ সকল বিষয়ের উপর সর্বশক্তিমান।

اِنَّ فِىۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاخۡتِلَافِ الَّيۡلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الۡاَلۡبَابِۚۖ

নিশ্চয়ই আসমান ও যমীনের সৃষ্টিতে এবং রাত্রি ও দিবসের আগমন-নির্গমনে জ্ঞানীদের জন্য (আল্লাহ্র) নিদর্শন সমূহ রয়েছে।

الَّذِيۡنَ يَذۡكُرُوۡنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوۡدًا وَّعَلٰى جُنُوۡبِهِمۡ وَيَتَفَكَّرُوۡنَ فِىۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِۚ رَبَّنَا مَا خَلَقۡتَ هٰذَا بَاطِلًاۚ سُبۡحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏

যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও যমীনের সৃষ্টি বিষয়ে চিন্তা-গবেষণা করে এবং বলে, হে আমাদের পালনকর্তা! তুমি এগুলিকে অনর্থক সৃষ্টি করোনি। মহা পবিত্র তুমি। অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও!

رَبَّنَاۤ اِنَّكَ مَنۡ تُدۡخِلِ النَّارَ فَقَدۡ اَخۡزَيۡتَهٗؕ وَمَا لِلظّٰلِمِيۡنَ مِنۡ اَنۡصَارٍ‏

হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই তুমি যাকে জাহান্নামে নিক্ষেপ কর, তাকে তুমি লাঞ্ছিত করে থাক। আর সীমালংঘনকারীদের জন্যে তো কোন সাহায্যকারী নেই।

رَبَّنَاۤ اِنَّنَا سَمِعۡنَا مُنَادِيًا يُّنَادِىۡ لِلۡاِيۡمَانِ اَنۡ اٰمِنُوۡا بِرَبِّكُمۡ فَاٰمَنَّاۖ  رَبَّنَا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَكَفِّرۡ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الۡاَبۡرَارِۚ

হে আমাদের পালনকর্তা! নিশ্চয়ই আমরা একজন আহবানকারীকে (মুহাম্মাদকে) শুনেছি যিনি ঈমানের প্রতি আহবান জানিয়েছেন এই বলে যে, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন কর। অতঃপর তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি। সুতরাং হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের পাপসমূহ ক্ষমা কর ও আমাদের দোষ-ত্রুটিসমূহ মার্জনা কর এবং আমাদেরকে সৎকর্মশীলদের সাথে মৃত্যুদান কর।

رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدتَّنَا عَلٰى رُسُلِكَ وَلَا تُخۡزِنَا يَوۡمَ الۡقِيٰمَةِؕ اِنَّكَ لَا تُخۡلِفُ الۡمِيۡعَادَ‏

হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে (সেই ক্ষমা) দান কর, যা তুমি তোমার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছ। আর ক্বিয়ামতের দিন তুমি আমাদেরকে লাঞ্ছিত করোনা। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করোনা।

فَاسۡتَجَابَ لَهُمۡ رَبُّهُمۡ اَنِّىۡ لَاۤ اُضِيۡعُ عَمَلَ عَامِلٍ مِّنۡكُمۡ مِّنۡ ذَكَرٍ اَوۡ اُنۡثٰىۚ بَعۡضُكُمۡ مِّنۡۢ بَعۡضٍۚ فَالَّذِيۡنَ هَاجَرُوۡا وَاُخۡرِجُوۡا مِنۡ دِيَارِهِمۡ وَاُوۡذُوۡا فِىۡ سَبِيۡلِىۡ وَقٰتَلُوۡا وَقُتِلُوۡا لَاُكَفِّرَنَّ عَنۡهُمۡ سَيِّاٰتِهِمۡ وَلَاُدۡخِلَنَّهُمۡ جَنّٰتٍ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُۚ ثَوَابًا مِّنۡ عِنۡدِ اللّٰهِؕ وَ اللّٰهُ عِنۡدَهٗ حُسۡنُ الثَّوَابِ‏

অতঃপর তাদের প্রতিপালক তাদের দো‘আ কবুল করলেন যে, পুরুষ হৌক বা নারী হৌক আমি তোমাদের কোন কর্মীর কর্মফল বিনষ্ট করবনা। তোমরা পরস্পরে (কর্মফলে) সমান। অতঃপর যারা হিজরত করেছে ও স্ব স্ব বাড়ী থেকে বহিষ্কৃত হয়েছে এবং আমার রাস্তায় নির্যাতিত হয়েছে। যারা যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, আমি অবশ্যই তাদের ত্রুটিসমূহ মার্জনা করব এবং অবশ্যই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। এটি আল্লাহ্র নিকট হ’তে প্রতিদান। বস্ত্তত আল্লাহ্র নিকটেই রয়েছে সর্বোত্তম পুরস্কার।

لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِيۡنَ كَفَرُوۡا فِى الۡبِلَادِؕ

(হে রাসূল!) দেশ-বিদেশে অবিশ্বাসীদের অবাধ বিচরণ যেন তোমাকে ধোঁকায় না ফেলে।

مَتَاعٌ قَلِيۡلٌ ثُمَّ مَاۡوٰٮهُمۡ جَهَنَّمُؕ وَ بِئۡسَ الۡمِهَادُ‏

এগুলি যৎসামান্য ভোগ্যবস্ত্ত মাত্র। এরপর ওদের ঠিকানা হ’ল জাহান্নাম। আর কতই না নিকৃষ্ট সেই ঠিকানা!

لٰكِنِ الَّذِيۡنَ اتَّقَوۡا رَبَّهُمۡ لَهُمۡ جَنّٰتٌ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ خٰلِدِيۡنَ فِيۡهَا نُزُلًا مِّنۡ عِنۡدِ اللّٰهِؕ وَمَا عِنۡدَ اللّٰهِ خَيۡرٌ لِّلۡاَبۡرَارِ‏

কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নদীসমূহ। সেখানে তারা চিরকাল থাকবে। এটি হবে আল্লাহ্র পক্ষ হ’তে আপ্যায়ন। আর আল্লাহ্র নিকটে যা রয়েছে, সৎকর্মশীলদের জন্য তা অতীব উত্তম।

وَاِنَّ مِنۡ اَهۡلِ الۡكِتٰبِ لَمَنۡ يُّؤۡمِنُ بِاللّٰهِ وَمَاۤ اُنۡزِلَ اِلَيۡكُمۡ وَمَاۤ اُنۡزِلَ اِلَيۡهِمۡ خٰشِعِيۡنَ لِلّٰهِۙ لَا يَشۡتَرُوۡنَ بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيۡلًاؕ اُولٰٓٮِٕكَ لَهُمۡ اَجۡرُهُمۡ عِنۡدَ رَبِّهِمۡؕ اِنَّ اللّٰهَ سَرِيۡعُ الۡحِسَابِ‏

আর আহলে কিতাবদের মধ্যে নিশ্চয় এমন লোকও আছে, যারা ঈমান আনে আল্লাহ্র উপর এবং যা তোমাদের নিকট নাযিল হয়েছে ও যা তাদের উপর নাযিল হয়েছিল তার উপর, যারা আল্লাহ্র প্রতি বিনয়াবনত এবং যারা আল্লাহ্র আয়াতসমূহের বিনিময়ে স্বল্পমূল্য উপার্জন করেনা। তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের পালনকর্তার নিকটে। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।

يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوا اصۡبِرُوۡا وَصَابِرُوۡا وَرَابِطُوۡا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُوۡنَ‏

হে বিশ্বাসীগণ! তোমরা ধৈর্যধারণ কর ও ধৈর্যে প্রতিযোগিতা কর এবং সদা প্রস্ত্তত থাক। আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হ’তে পার।