৩০

সূরাঃ রূম (রোমকগণ)

মাক্কীমোট আয়াত ৬০ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

الٓمّٓۚ

আলিফ লাম মীম।

غُلِبَتِ الرُّوۡمُۙ

রোমকরা পরাজিত হয়েছে।

فِىۡۤ اَدۡنَى الۡاَرۡضِ وَهُمۡ مِّنۡۢ بَعۡدِ غَلَبِهِمۡ سَيَغۡلِبُوۡنَۙ

নিকটবর্তী অঞ্চলে (শামে)। আর তারা তাদের এই পরাজয়ের পর সত্বর বিজয়ী হবে,

فِىۡ بِضۡعِ سِنِيۡنَؕ لِلّٰهِ الۡاَمۡرُ مِنۡ قَبۡلُ وَمِنۡۢ بَعۡدُؕ وَيَوۡمَٮِٕذٍ يَّفۡرَحُ الۡمُؤۡمِنُوۡنَۙ

কয়েক বছরের মধ্যেই। আল্লাহ্রই কাছে সিদ্ধান্ত পূর্বের ও পরের। আর সেদিন মুমিনরা খুশী হবে,

بِنَصۡرِ اللّٰهِؕ يَنۡصُرُ مَنۡ يَّشَآءُؕ وَهُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُۙ ‏ 

আল্লাহ্র সাহায্যে। তিনি যাকে চান সাহায্য করেন। আর তিনি মহাপরাক্রান্ত ও পরম দয়ালু।

وَعۡدَ اللّٰهِؕ لَا يُخۡلِفُ اللّٰهُ وَعۡدَهٗ وَلٰـكِنَّ اَكۡثَرَ النَّاسِ لَا يَعۡلَمُوۡنَ‏

এটি আল্লাহ্র ওয়াদা। আর আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।

يَعۡلَمُوۡنَ ظَاهِرًا مِّنَ الۡحَيٰوةِ الدُّنۡيَاۖۚ وَهُمۡ عَنِ الۡاٰخِرَةِ هُمۡ غٰفِلُوۡنَ‏

তারা তো পার্থিব জীবনের বাহ্যিক দিকের সামান্য কিছু জানে। আর আখেরাত বিষয়ে তারা অজ্ঞ।

اَوَلَمۡ يَتَفَكَّرُوۡا فِىۡۤ اَنۡفُسِهِمۡ مَا خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَاۤ اِلَّا بِالۡحَقِّ وَاَجَلٍ مُّسَمًّىؕ وَ اِنَّ كَثِيۡرًا مِّنَ النَّاسِ بِلِقَآئِ رَبِّهِمۡ لَـكٰفِرُوۡنَ‏

তারা কি নিজেদের অন্তরে চিন্তা করে না যে, আল্লাহ নভোমন্ডল, ভূমন্ডল ও এ দু’য়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন যথার্থভাবে এবং নির্দিষ্ট মেয়াদের জন্য? কিন্তু অনেক মানুষ তাদের পালনকর্তার সঙ্গে সাক্ষাতে অবিশ্বাসী।

اَوَلَمۡ يَسِيۡرُوۡا فِى الۡاَرۡضِ فَيَنۡظُرُوۡا كَيۡفَ كَانَ عَاقِبَةُ الَّذِيۡنَ مِنۡ قَبۡلِهِمۡؕ كَانُوۡۤا اَشَدَّ مِنۡهُمۡ قُوَّةً وَّاَثَارُوا الۡاَرۡضَ وَعَمَرُوۡهَاۤ اَكۡثَرَ مِمَّا عَمَرُوۡهَا وَجَآءَتۡهُمۡ رُسُلُهُمۡ بِالۡبَيِّنٰتِؕ فَمَا كَانَ اللّٰهُ لِيَظۡلِمَهُمۡ وَلٰـكِنۡ كَانُوۡۤا اَنۡفُسَهُمۡ يَظۡلِمُوۡنَؕ

তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, অতঃপর দেখে না যে, তাদের পূর্ববর্তীদের পরিণতি কিরূপ হয়েছে? তারা ছিল তাদের চাইতে অধিক শক্তিশালী। তারা যমীনে চাষাবাদ করত এবং তাতে আবাদ করত যা এরা আবাদ করে তার চাইতে বেশী। তাদের নিকট তাদের রাসূলগণ এসেছিল সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে। অতঃপর আল্লাহ তাদের শাস্তি দিতে চাননি। কিন্তু তারাই নিজেদের প্রতি যুলুম করেছিল।

ثُمَّ كَانَ عَاقِبَةَ الَّذِيۡنَ اَسَآءُوا السُّوۡٓآٰى اَنۡ كَذَّبُوۡا بِاٰيٰتِ اللّٰهِ وَكَانُوۡا بِهَا يَسۡتَهۡزِءُوۡنَ‏

অতঃপর যারা মন্দকর্ম করত, তাদের পরিণাম হয়েছে মন্দ। কারণ তারা আল্লাহ্র আয়াতসমূহে মিথ্যারোপ করত এবং তা নিয়ে উপহাস করত।

اَللّٰهُ يَـبۡدَؤُا الۡخَلۡقَ ثُمَّ يُعِيۡدُهٗ ثُمَّ اِلَيۡهِ تُرۡجَعُوۡنَ‏ 

আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর তিনিই এর পুনরাবৃত্তি করবেন। অতঃপর তোমরা সবাই তাঁর নিকটে প্রত্যাবর্তিত হবে।

وَيَوۡمَ تَقُوۡمُ السَّاعَةُ يُبۡلِسُ الۡمُجۡرِمُوۡنَ‏

আর যেদিন ক্বিয়ামত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা হতাশ হবে।

وَلَمۡ يَكُنۡ لَّهُمۡ مِّنۡ شُرَكَآٮِٕهِمۡ شُفَعٰٓؤُا وَكَانُوۡا بِشُرَكَآٮِٕهِمۡ كٰفِرِيۡنَ‏

তাদের শরীকদের মধ্যে কেউ তাদের জন্য সুফারিশ করবে না। বরং তারাই তাদের শরীকদের অস্বীকার করবে।

وَيَوۡمَ تَقُوۡمُ السَّاعَةُ يَوۡمَٮِٕذٍ يَّتَفَرَّقُوۡنَ‏

যেদিন ক্বিয়ামত সংঘটিত হবে, সেদিন মানুষ (মুমিন ও কাফেরে) বিভক্ত হয়ে পড়বে।

فَاَمَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُمۡ فِىۡ رَوۡضَةٍ يُّحۡبَرُوۡنَ‏

অতঃপর যারা ঈমান এনেছিল ও সৎকর্ম সমূহ সম্পাদন করেছিল, তারা জান্নাতে আনন্দে থাকবে।

وَاَمَّا الَّذِيۡنَ كَفَرُوۡا وَكَذَّبُوۡا بِاٰيٰتِنَا وَلِقَآئِ الۡاٰخِرَةِ فَاُولٰٓٮِٕكَ فِى الۡعَذَابِ مُحۡضَرُوۡنَ‏

আর যারা অবিশ্বাসী ছিল এবং আমাদের আয়াত সমূহে ও পরকালের সাক্ষাৎকারে মিথ্যারোপ করেছিল, তারা শাস্তির মধ্যে একত্রিত হবে।

فَسُبۡحٰنَ اللّٰهِ حِيۡنَ تُمۡسُوۡنَ وَحِيۡنَ تُصۡبِحُوۡنَ‏

অতএব তোমরা আল্লাহ্র পবিত্রতা বর্ণনা কর সন্ধ্যায় ও প্রভাতে।

وَلَـهُ الۡحَمۡدُ فِىۡ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَعَشِيًّا وَّحِيۡنَ تُظۡهِرُوۡنَ‏ 

আর তাঁরই জন্য সকল প্রশংসা নভোমন্ডলে ও ভূমন্ডলে এবং অপরাহ্নে (আছরে) ও যোহরে।

يُخۡرِجُ الۡحَـىَّ مِنَ الۡمَيِّتِ وَيُخۡرِجُ الۡمَيِّتَ مِنَ الۡحَـىِّ وَيُحۡىِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاؕ وَكَذٰلِكَ تُخۡرَجُوۡنَ‏

তিনি জীবিতকে মৃত থেকে ও মৃতকে জীবিত থেকে বের করেন এবং মৃত্যুর পর যমীনকে পুনর্জীবিত করেন। আর এভাবেই তোমরা পুনরুত্থিত হবে।

وَمِنۡ اٰيٰتِهٖۤ اَنۡ خَلَقَكُمۡ مِّنۡ تُرَابٍ ثُمَّ اِذَاۤ اَنۡتُمۡ بَشَرٌ تَنۡتَشِرُوۡنَ‏

তাঁর নিদর্শনাবলীর অন্যতম হ’ল, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর এখন তোমরা (জীবন্ত) মানুষ হিসাবে সর্বত্র ছড়িয়ে পড়েছ।

وَمِنۡ اٰيٰتِهٖۤ اَنۡ خَلَقَ لَكُمۡ مِّنۡ اَنۡفُسِكُمۡ اَزۡوَاجًا لِّتَسۡكُنُوۡۤا اِلَيۡهَا وَجَعَلَ بَيۡنَكُمۡ مَّوَدَّةً وَّرَحۡمَةًؕ اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوۡمٍ يَّتَفَكَّرُوۡنَ‏

তাঁর নিদর্শনাবলীর অন্যতম হ’ল, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হ’তেই সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের, যাতে তোমরা তাদের নিকট স্বস্তি লাভ করতে পার। আর তিনি তোমাদের উভয়ের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া । নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য।

وَمِنۡ اٰيٰتِهٖ خَلۡقُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاخۡتِلَافُ اَلۡسِنَتِكُمۡ وَاَلۡوَانِكُمۡؕ اِنَّ فِىۡ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّلۡعٰلِمِيۡنَ‏

তাঁর নিদর্শনাবলীর অন্যতম হ’ল, নভোমন্ডল ও ভূমন্ডল এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য সৃষ্টি। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন সমূহ রয়েছে জ্ঞানীদের জন্য।

وَمِنۡ اٰيٰتِهٖ مَنَامُكُمۡ بِالَّيۡلِ وَالنَّهَارِ وَابۡتِغَآؤُكُمۡ مِّنۡ فَضۡلِهٖؕ اِنَّ فِىۡ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوۡمٍ يَّسۡمَعُوۡنَ‏

তাঁর নিদর্শনাবলীর অন্যতম হ’ল, রাত্রিতে ও দিবসে তোমাদের নিদ্রা ও তার মধ্যে আল্লাহ্র অনুগ্রহ সন্ধান। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন সমূহ রয়েছে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য।

وَمِنۡ اٰيٰتِهٖ يُرِيۡكُمُ الۡبَرۡقَ خَوۡفًا وَّطَمَعًا وَّيُنَزِّلُ مِنَ السَّمَآءِ مَآءً فَيُحۡىٖ بِهِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاؕ اِنَّ فِىۡ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوۡمٍ يَّعۡقِلُوۡنَ‏

তাঁর নিদর্শনাবলীর অন্যতম হ’ল, তিনি তোমাদেরকে বিদ্যুতের চমক দেখান ভয় ও আকাংখারূপে। আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। অতঃপর তার মাধ্যমে যমীনকে তার মৃত্যুর পর জীবিত করেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন সমূহ রয়েছে অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য।

وَمِنۡ اٰيٰتِهٖۤ اَنۡ تَقُوۡمَ السَّمَآءُ وَالۡاَرۡضُ بِاَمۡرِهٖؕ ثُمَّ اِذَا دَعَاكُمۡ دَعۡوَةًۖ  مِّنَ الۡاَرۡضِۖ  اِذَاۤ اَنۡـتُمۡ تَخۡرُجُوۡنَ‏ 

তাঁর নিদর্শনাবলীর অন্যতম হ’ল, আকাশ ও পৃথিবী দাঁড়িয়ে আছে তাঁর নির্দেশে। অতঃপর যখন তিনি তোমাদেরকে ডাক দিবেন, তখন তোমরা মাটি থেকে বেরিয়ে আসবে।

وَلَهٗ مَنۡ فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ كُلٌّ لَّهٗ قٰنِتُوۡنَ‏

আর তারই জন্য সবকিছু, যা আছে নভোমন্ডলে ও ভূমন্ডলে। সবই তার অনুগত।

وَهُوَ الَّذِىۡ يَـبۡدَؤُا الۡخَـلۡقَ ثُمَّ يُعِيۡدُهٗ وَهُوَ اَهۡوَنُ عَلَيۡهِؕ وَلَهُ الۡمَثَلُ الۡاَعۡلٰى فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِۚ وَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ‏ 

আর তিনিই সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর তিনিই এর পুনরাবৃত্তি করবেন। আর এটি তার জন্য খুবই সহজ। বস্ত্তত আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ বিশেষণ তাঁরই। তিনি মহা পরাক্রান্ত ও প্রজ্ঞাময়।

ضَرَبَ لَكُمۡ مَّثَلًا مِّنۡ اَنۡفُسِكُمۡؕ هَلْ لَّكُمۡ مِّنۡ مَّا مَلَـكَتۡ اَيۡمَانُكُمۡ مِّنۡ شُرَكَآءَ فِىۡ مَا رَزَقۡنٰكُمۡ فَاَنۡتُمۡ فِيۡهِ سَوَآءٌ تَخَافُوۡنَهُمۡ كَخِيۡفَتِكُمۡ اَنۡفُسَكُمۡؕ كَذٰلِكَ نُفَصِّلُ الۡاٰيٰتِ لِقَوۡمٍ يَّعۡقِلُوۡنَ‏

আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই একটি দৃষ্টান্ত বর্ণনা করছেন। আমরা তোমাদেরকে যে রূযী দান করেছি, তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের কেউ কি তাতে শরীক আছে? তোমরা কি তাতে সমান? তোমরা কি তাদের ভয় কর যেরূপ তোমরা পরস্পরকে ভয় কর? এভাবেই আমরা জ্ঞানীদের জন্য নিদর্শন সমূহ ব্যাখ্যা করে থাকি।

بَلِ اتَّبَعَ الَّذِيۡنَ ظَلَمُوۡۤا اَهۡوَآءَهُمۡ بِغَيۡرِ عِلۡمٍۚ فَمَنۡ يَّهۡدِىۡ مَنۡ اَضَلَّ اللّٰهُؕ وَمَا لَهُمۡ مِّنۡ نّٰصِرِيۡنَ‏

বরং সীমালংঘনকারীরা অজ্ঞতাবশে তাদের খেয়াল-খুশীর অনুসরণ করে। সুতরাং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তাকে পথ দেখাবে কে? আর তাদের তো কোন সাহায্যকারী নেই।

فَاَقِمۡ وَجۡهَكَ لِلدِّيۡنِ حَنِيۡفًاؕ فِطۡرَتَ اللّٰهِ الَّتِىۡ فَطَرَ النَّاسَ عَلَيۡهَاؕ لَا تَبۡدِيۡلَ لِخَـلۡقِ اللّٰهِؕ ذٰ لِكَ الدِّيۡنُ الۡقَيِّمُۙ  وَلٰـكِنَّ اَكۡثَرَ النَّاسِ لَا يَعۡلَمُوۡنَۙ ‏

অতএব তুমি নিজেকে একনিষ্ঠভাবে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখ। আল্লাহ্র ধর্ম, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ্র সৃষ্টির কোন পরিবর্তন নেই। এটাই সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।

مُنِيۡبِيۡنَ اِلَيۡهِ وَاتَّقُوۡهُ وَاَقِيۡمُوا الصَّلٰوةَ وَلَا تَكُوۡنُوۡا مِنَ الۡمُشۡرِكِيۡنَۙ

আর তোমরা তাকে ভয় কর তার প্রতি বিনীত হয়ে। তোমরা ছালাত কায়েম কর এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।

مِنَ الَّذِيۡنَ فَرَّقُوۡا دِيۡنَهُمۡ وَكَانُوۡا شِيَعًاؕ كُلُّ حِزۡبٍۢ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُوۡنَ‏

যারা তাদের ধর্মে মতভেদ করেছে এবং নানা দলে বিভক্ত হয়েছে। বস্ত্তত প্রত্যেক দলই নিজ নিজ যুক্তি নিয়ে উল্লসিত।

وَاِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوۡا رَبَّهُمۡ مُّنِيۡبِيۡنَ اِلَيۡهِ ثُمَّ اِذَاۤ اَذَاقَهُمۡ مِّنۡهُ رَحۡمَةً اِذَا فَرِيۡقٌ مِّنۡهُمۡ بِرَبِّهِمۡ يُشۡرِكُوۡنَۙ ‏ 

আর মানুষকে যখন কোন কষ্ট স্পর্শ করে, তখন তারা বিশুদ্ধ চিত্তে তাদের প্রতিপালককে ডাকে। অতঃপর যখন তিনি তাঁর পক্ষ হ’তে তাদেরকে কিছু অনুগ্রহের স্বাদ আস্বাদন করান, তখন তাদের একটি দল তাদের প্রতিপালকের সাথে অন্যকে শরীক করে।

لِيَكۡفُرُوۡا بِمَاۤ اٰتَيۡنٰهُمۡؕ فَتَمَتَّعُوۡا فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ‏ 

যাতে যে অনুগ্রহ আমরা তাদের প্রদান করেছি, তারা তা অস্বীকার করে। বেশ তোমরা উপভোগ করতে থাক। সত্বর এর পরিণাম তোমরা জানতে পারবে।

اَمۡ اَنۡزَلۡنَا عَلَيۡهِمۡ سُلۡطٰنًا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُوۡا بِهٖ يُشۡرِكُوۡنَ‏

আমরা কি তাদের নিকট এমন কোন প্রমাণ নাযিল করেছি, যা তাদেরকে আমার সাথে অন্যকে শরীক করতে বলে?

وَاِذَاۤ اَذَقۡنَا النَّاسَ رَحۡمَةً فَرِحُوۡا بِهَاؕ ​ وَاِنۡ تُصِبۡهُمۡ سَيِّئَةٌ ۢ بِمَا قَدَّمَتۡ اَيۡدِيۡهِمۡ اِذَا هُمۡ يَقۡنَطُوۡنَ‏

আর যখন আমরা মানুষকে কোন অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তখন তারা তাতে উৎফুল্ল হয়। পক্ষান্তরে তাদের কৃতকর্মের দরুণ যদি তাদের কোন মন্দ স্পর্শ করে, তখন তারা হতাশ হয়ে পড়ে।

اَوَلَمۡ يَرَوۡا اَنَّ اللّٰهَ يَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ يَّشَآءُ وَيَقۡدِرُؕ اِنَّ فِىۡ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوۡمٍ يُّؤۡمِنُوۡنَ‏

তারা কি দেখে না যে, আল্লাহ যাকে চান রিযিক বাড়িয়ে দেন ও কমিয়ে দেন? নিশ্চয়ই এর মধ্যে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ্র নিদর্শন সমূহ রয়েছে।

فَاٰتِ ذَا الۡقُرۡبٰى حَقَّهٗ وَ الۡمِسۡكِيۡنَ وَابۡنَ السَّبِيۡلِؕ ذٰلِكَ خَيۡرٌ لِّلَّذِيۡنَ يُرِيۡدُوۡنَ وَجۡهَ اللّٰهِ​ وَاُولٰٓٮِٕكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ‏ 

অতএব নিকটাত্মীয়কে তার প্রাপ্য দিয়ে দাও এবং অভাবগ্রস্ত ও (দুস্থ) মুসাফিরকে। এটা তাদের জন্য উত্তম, যারা (পরকালে) আল্লাহ্র চেহারা কামনা করে। আর তারাই হ’ল সফলকাম।

وَمَاۤ اٰتَيۡتُمۡ مِّنۡ رِّبًا لِّيَرۡبُوَا۟ فِىۡۤ اَمۡوَالِ النَّاسِ فَلَا يَرۡبُوۡا عِنۡدَ اللّٰهِۚ وَمَاۤ اٰتَيۡتُمۡ مِّنۡ زَكٰوةٍ تُرِيۡدُوۡنَ وَجۡهَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الۡمُضۡعِفُوۡنَ‏

লোকদের সম্পদ বৃদ্ধি পাবে মনে করে তোমরা যে সূদ প্রদান করে থাক, আল্লাহ্র নিকটে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে আল্লাহ্র চেহারা কামনায় তোমরা যে ছাদাক্বা দিয়ে থাক, তারা তার বহুগুণ বেশী লাভ করে থাকে।

اَللّٰهُ الَّذِىۡ خَلَقَكُمۡ ثُمَّ رَزَقَكُمۡ ثُمَّ يُمِيۡتُكُمۡ ثُمَّ يُحۡيِيۡكُمۡؕ هَلۡ مِنۡ شُرَكَآٮِٕكُمۡ مَّنۡ يَّفۡعَلُ مِنۡ ذٰ لِكُمۡ مِّنۡ شَىۡءٍؕ سُبۡحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشۡرِكُوۡنَ‏

তিনিই আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদেরকে রূযী দিয়েছেন। অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। অতঃপর তোমাদের জীবিত করবেন। তোমাদের শরীকদের মধ্যে এমন কে আছে, যে এসবের কিছুই করতে পারে? বস্ত্তত তারা যাদেরকে শরীক করে, আল্লাহ তাদের থেকে পবিত্র ও বহু ঊর্ধ্বে।

ظَهَرَ الۡفَسَادُ فِى الۡبَرِّ وَالۡبَحۡرِ بِمَا كَسَبَتۡ اَيۡدِى النَّاسِ لِيُذِيۡقَهُمۡ بَعۡضَ الَّذِىۡ عَمِلُوۡا لَعَلَّهُمۡ يَرۡجِعُوۡنَ‏

মানুষের কৃতকর্মের ফলে স্থলে ও জলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে আল্লাহ তাদের কিছু কৃতকর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা (আল্লাহ্র দিকে) ফিরে আসে।

قُلۡ سِيۡرُوۡا فِى الۡاَرۡضِ فَانْظُرُوۡا كَيۡفَ كَانَ عَاقِبَةُ الَّذِيۡنَ مِنۡ قَبۡلُؕ كَانَ اَكۡثَرُهُمۡ مُّشۡرِكِيۡنَ‏

তুমি বল, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ তোমাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছিল। তাদের অধিকাংশই ছিল মুশরিক।

فَاَقِمۡ وَجۡهَكَ لِلدِّيۡنِ الۡقَيِّمِ مِنۡ قَبۡلِ اَنۡ يَّاۡتِىَ يَوۡمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ​ يَوۡمَٮِٕذٍ يَّصَّدَّعُوۡنَ‏

অতএব তুমি তোমার চেহারাকে প্রতিষ্ঠিত রাখ সরল ধর্মের উপর সেদিন আসার পূর্বে, আল্লাহ থেকে যেদিনের কোন প্রত্যাবর্তন নেই। যেদিন মানুষ (মুমিন ও কাফেরে) বিভক্ত হয়ে পড়বে।

مَنۡ كَفَرَ فَعَلَيۡهِ كُفۡرُهٗۚ وَمَنۡ عَمِلَ صَالِحاً فَلِاَنۡفُسِهِمۡ يَمۡهَدُوۡنَۙ

যে ব্যক্তি অবিশ্বাস করে, তার অবিশ্বাসের ফল তার উপরেই বর্তায়। আর যে ব্যক্তি সৎকর্ম করে, তারা তো নিজেদের জন্য (জান্নাতের) বিছানা প্রস্ত্তত করে।

لِيَجۡزِىَ الَّذِيۡنَ اٰمَنُوا وَعَمِلُوۡا الصّٰلِحٰتِ مِنۡ فَضۡلِهٖؕ اِنَّهٗ لَا يُحِبُّ الۡكٰفِرِيۡنَ‏

যাতে আল্লাহ নিজ অনুগ্রহে পুরস্কার দিতে পারেন ঐসব লোকদের, যারা ঈমান আনে ও সৎকর্ম সমূহ সম্পাদন করে। নিশ্চয়ই তিনি অবিশ্বাসীদের ভালবাসেন না।

وَمِنۡ اٰيٰتِهٖۤ اَنۡ يُّرۡسِلَ الرِّيَاحَ مُبَشِّرٰتٍ وَّلِيُذِيۡقَكُمۡ مِّنۡ رَّحۡمَتِهٖ وَلِتَجۡرِىَ الۡفُلۡكُ بِاَمۡرِهٖ وَلِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِهٖ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُوۡنَ‏

তাঁর নিদর্শন সমূহের অন্যতম হ’ল, তিনি (বৃষ্টির পূর্বে) সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন। যাতে তিনি তাঁর অনুগ্রহের কিছু স্বাদ তোমাদের আস্বাদন করাতে পারেন এবং যাতে তাঁর নির্দেশক্রমে নৌযান সমূহ চলাচল করতে পারে। যাতে তোমরা তাঁর কিছু অনুগ্রহ (জীবিকা) সন্ধান করতে পার ও তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বীকার কর।

وَ لَقَدۡ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِكَ رُسُلًا اِلٰى قَوۡمِهِمۡ فَجَآءُوۡهُمۡ بِالۡبَيِّنٰتِ فَانْتَقَمۡنَا مِنَ الَّذِيۡنَ اَجۡرَمُوۡاؕ وَكَانَ حَقًّا عَلَيۡنَا نَصۡرُ الۡمُؤۡمِنِيۡنَ‏

বস্ত্তত আমরা তোমার পূর্বে রাসূলগণকে নিজ নিজ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি। তারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সমূহ (মু‘জেযা) নিয়ে আগমন করেছিল। অতঃপর যারা পাপাচারী ছিল আমরা তাদের বদলা নিয়েছি। আর আমাদের উপর দায়িত্ব হ’ল বিশ্বাসীদের সাহায্য করা।

اَللّٰهُ الَّذِىۡ يُرۡسِلُ الرِّيٰحَ فَتُثِيۡرُ سَحَابًا فَيَبۡسُطُهٗ فِى السَّمَآءِ كَيۡفَ يَشَآءُ وَيَجۡعَلُهٗ كِسَفًا فَتَرَى الۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلٰلِهٖۚ فَاِذَاۤ اَصَابَ بِهٖ مَنۡ يَّشَآءُ مِنۡ عِبَادِهٖۤ اِذَا هُمۡ يَسۡتَبۡشِرُوۡنَۚ ‏ 

তিনিই আল্লাহ, যিনি বায়ুপ্রবাহ প্রেরণ করেন। অতঃপর তা মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর আল্লাহ তাকে আকাশে বিস্তৃত করেন যেভাবে তিনি চান। অতঃপর তাকে পুঞ্জীভূত কালো মেঘে পরিণত করেন। অতঃপর তুমি দেখতে পাও বারিধারা যা তার মধ্য থেকে নির্গত হয়। অতঃপর যখন তিনি যাকে চান তার বান্দাদের মধ্যে এটি পৌঁছে দেন, তখন তারা আনন্দে উল্লসিত হয়।

وَاِنۡ كَانُوۡا مِنۡ قَبۡلِ اَنۡ يُّنَزَّلَ عَلَيۡهِمۡ مِّنۡ قَبۡلِهٖ لَمُبۡلِسِيۡنَ‏ 

যদিও তাদের উপর বৃষ্টি বর্ষণের পূর্বে তারা ছিল হতাশাগ্রস্ত।

فَانْظُرۡ اِلٰٓى اٰثٰرِ رَحۡمَتِ اللّٰهِ كَيۡفَ يُحۡىِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاؕ اِنَّ ذٰ لِكَ لَمُحۡىِ الۡمَوۡتٰىۚ وَهُوَ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ‏

অতঃপর তুমি আল্লাহ্র রহমতের নিদর্শনাবলীর দিকে লক্ষ্য কর ও দেখ, কিভাবে তিনি মৃত যমীনকে জীবিত করেন। এভাবেই তিনি মৃতদের জীবিত করবেন। আর তিনি সকল বিষয়ের উপর সর্বশক্তিমান।

وَلَٮِٕنۡ اَرۡسَلۡنَا رِيۡحًا فَرَاَوۡهُ مُصۡفَرًّا لَّظَلُّوۡا مِنۡۢ بَعۡدِهٖ يَكۡفُرُوۡنَ‏

আর যদি আমরা এমন বায়ু প্রেরণ করি, যাতে তারা তাদের শস্যক্ষেত হলুদ হ’তে দেখে, তখন তারা খুশীতে (আল্লাহ্র অনুগ্রহকে) অস্বীকার করে।

فَاِنَّكَ لَا تُسۡمِعُ الۡمَوۡتٰى وَلَا تُسۡمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوۡا مُدۡبِرِيۡنَ‏

অতএব (হে রাসূল!) তুমি তোমার আহবান শুনাতে পারবে না মৃতদের এবং শুনাতে পারবে না বধিরকে, যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়।

وَمَاۤ اَنۡتَ بِهٰدِ الۡعُمۡىِ عَنۡ ضَلٰلَتِهِمۡؕ اِنۡ تُسۡمِعُ اِلَّا مَنۡ يُّؤۡمِنُ بِاٰيٰتِنَا فَهُمۡ مُّسۡلِمُوۡنَ‏

আর তুমি অন্ধকে তাদের পথভ্রষ্টতা হ’তে ফিরাতে পারবে না। তুমি কেবল শুনাতে পারবে তাদের, যারা আমাদের আয়াত সমূহে বিশ্বাস স্থাপন করে। অতঃপর তারা হয় আজ্ঞাবহ।

اَللّٰهُ الَّذِىۡ خَلَقَكُمۡ مِّنۡ ضُعۡفٍ ثُمَّ جَعَلَ مِنۡۢ بَعۡدِ ضُعۡفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنۡۢ بَعۡدِ قُوَّةٍ ضُعۡفًا وَّشَيۡبَةًؕ يَخۡلُقُ مَا يَشَآءُۚ وَهُوَ الۡعَلِيۡمُ الۡقَدِيۡرُ‏

তিনিই আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেন দুর্বলরূপে। অতঃপর দুর্বলতার পর শক্তি দান করেন। অতঃপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা চান তাই সৃষ্টি করেন। তিনিই সর্বজ্ঞ ও সর্বশক্তিমান।

وَيَوۡمَ تَقُوۡمُ السَّاعَةُ يُقۡسِمُ الۡمُجۡرِمُوۡنَۙ مَا لَبِثُوۡا غَيۡرَ سَاعَةٍؕ كَذٰلِكَ كَانُوۡا يُؤۡفَكُوۡنَ‏

আর যেদিন ক্বিয়ামত সংঘটিত হবে, সেদিন মুশরিকরা শপথ করে বলবে যে, তারা (দুনিয়ায়) এক মুহূর্তের বেশী ছিলনা। এভাবেই তারা সত্যবিমুখ হ’ত।

وَقَالَ الَّذِيۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ وَ الۡاِيۡمَانَ لَقَدۡ لَبِثۡـتُمۡ فِىۡ كِتٰبِ اللّٰهِ اِلٰى يَوۡمِ الۡبَـعۡثِ فَهٰذَا يَوۡمُ الۡبَـعۡثِ وَلٰـكِنَّكُمۡ كُنۡـتُمۡ لَا تَعۡلَمُوۡنَ‏

আর যাদের জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে, তারা বলবে, তোমরা তো আল্লাহ্র নির্ধারণ মতে পুনরুত্থান দিবস পর্যন্ত সেখানে অবস্থান করেছিলে। আর এটাই তো সেই পুনরুত্থান দিবস। কিন্তু তোমরা তা জানতে না (বরং অস্বীকার করতে)।

فَيَوۡمَٮِٕذٍ لَّا يَنۡفَعُ الَّذِيۡنَ ظَلَمُوۡا مَعۡذِرَتُهُمۡ وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُوۡنَ‏

অতঃপর সেদিন যালেমদের ওযর-আপত্তি কোন কাজে আসবে না এবং তারা অনুগ্রহপ্রাপ্ত হবে না।

وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِىۡ هٰذَا الۡقُرۡاٰنِ مِنۡ كُلِّ مَثَلٍؕ وَلَٮِٕنۡ جِئۡتَهُمۡ بِاٰيَةٍ لَّيَقُوۡلَنَّ الَّذِيۡنَ كَفَرُوۡۤا اِنۡ اَنۡتُمۡ اِلَّا مُبۡطِلُوۡنَ‏ 

আর আমরা মানুষের জন্য এই কুরআনে সকল প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি। এক্ষণে তুমি যদি তাদের নিকট কোন নিদর্শন নিয়ে উপস্থিত হও, তাহ’লে অবিশ্বাসীরা বলবে, তোমরা তো বাতিলপন্থী।

كَذٰلِكَ يَطۡبَعُ اللّٰهُ عَلٰى قُلُوۡبِ الَّذِيۡنَ لَا يَعۡلَمُوۡنَ‏

এমনিভাবে আল্লাহ অজ্ঞদের অন্তর সমূহে মোহর মেরে দিয়েছেন।

فَاصۡبِرۡ اِنَّ وَعۡدَ اللّٰهِ حَقٌّ​ وَّلَا يَسۡتَخِفَّنَّكَ الَّذِيۡنَ لَا يُوۡقِنُوۡنَ‏

অতএব তুমি ধৈর্যধারণ কর। নিশ্চয়ই আল্লাহ্র ওয়াদা সত্য। আর যারা (ক্বিয়ামতে) দৃঢ় বিশ্বাসী নয়, তারা যেন তোমাকে বিচলিত না করে।