৫৪

সূরাঃ ক্বামার (চন্দ্র)

মাক্কীমোট আয়াত ৫৫ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

اِقۡتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الۡقَمَرُ‏

ক্বিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে।

وَاِنۡ يَّرَوۡا اٰيَةً يُّعۡرِضُوۡا وَيَقُوۡلُوۡا سِحۡرٌ مُّسۡتَمِرٌّ‏

তারা যদি কোন নিদর্শন দেখে তাহ’লে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাচরিত জাদু।

وَكَذَّبُوۡا وَاتَّبَعُوۡۤا اَهۡوَآءَهُمۡ​ وَكُلُّ اَمۡرٍ مُّسۡتَقِرٌّ‏

তারা মিথ্যারোপ করে ও নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করে। আর প্রতিটি কর্মই স্থিরীকৃত।

وَلَقَدۡ جَآءَهُمۡ مِّنَ الۡاَنۡۢبَآءِ مَا فِيۡهِ مُزۡدَجَرٌۙ

তাদের কাছে নিশ্চিতভাবে এসে গেছে কিছু খবর। যার মধ্যে রয়েছে সতর্কবাণী,

حِكۡمَةٌ ۢ بَالِغَةٌ​ فَمَا تُغۡنِ النُّذُرُۙ

যা পরিপূর্ণ জ্ঞান। তবে এই সতর্কবাণী তাদের কোন কাজে আসেনি।

فَتَوَلَّ عَنۡهُمۡۘ يَوۡمَ يَدۡعُ الدَّاعِ اِلٰى شَىۡءٍ نُّكُرٍۙ

অতএব তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নাও। (আর অপেক্ষা কর সেদিনের) যেদিন আহবানকারী (ফেরেশতা) আহবান করবে এক ভয়ংকর বস্ত্তর দিকে।

خُشَّعًا اَبۡصَارُهُمۡ يَخۡرُجُوۡنَ مِنَ الۡاَجۡدَاثِ كَاَنَّهُمۡ جَرَادٌ مُّنۡتَشِرٌۙ

যেদিন তারা অবনত দৃষ্টিতে কবরসমূহ থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মত।

مُّهۡطِعِيۡنَ اِلَى الدَّاعِؕ يَقُوۡلُ الۡكٰفِرُوۡنَ هٰذَا يَوۡمٌ عَسِرٌ‏ 

আর ছুটতে থাকবে আহবানকারীর দিকে। সেদিন অবিশ্বাসীরা বলবে, আজ বড়ই কঠিন দিন।

كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوۡحٍ فَكَذَّبُوۡا عَبۡدَنَا وَقَالُوۡا مَجۡنُوۡنٌ وَّازۡدُجِرَ‏

এদের পূর্বে নূহের কওম মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমাদের বান্দা (নূহের) প্রতি এবং বলেছিল ‘পাগল’। আর সে (তাদের কাছ থেকে) হুমকি পেয়েছিল।

فَدَعَا رَبَّهٗۤ اَنِّىۡ مَغۡلُوۡبٌ فَانْـتَصِرۡ‏

তখন সে তার প্রতিপালককে আহবান করে বলল যে, আমি অক্ষম। অতএব তুমি (ওদের থেকে) প্রতিশোধ নাও।

فَفَتَحۡنَاۤ اَبۡوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنۡهَمِرٍۖ

অতঃপর আমরা আকাশের দরজাসমূহ খুলে দিলাম মুষলধারে বৃষ্টিসহ।

وَّفَجَّرۡنَا الۡاَرۡضَ عُيُوۡنًا فَالۡتَقَى الۡمَآءُ عَلٰٓى اَمۡرٍ قَدۡ قُدِرَۚ

আর যমীন থেকে উৎসারিত করলাম নদীসমূহ। অতঃপর সকল পানি মিলিত হ’ল পূর্ব নির্ধারিত এক ধ্বংস কর্মে।

وَحَمَلۡنٰهُ عَلٰى ذَاتِ اَلۡوَاحٍ وَّدُسُرٍۙ

আর আমরা নূহকে উঠালাম কাঠ ও পেরেক নির্মিত এক নৌযানে।

تَجۡرِىۡ بِاَعۡيُنِنَاۚ جَزَآءً لِّمَنۡ كَانَ كُفِرَ‏

যা আমাদের চোখের সামনে চলতে থাকল। এটি ছিল বদলা ঐ ব্যক্তির জন্য যাকে অস্বীকার করা হয়েছিল (অর্থাৎ নূহের জন্য)।

وَلَقَدْ تَّرَكۡنٰهَاۤ اٰيَةً فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ‏

আর আমরা এটাকে একটা দৃষ্টান্ত হিসাবে রেখে দিলাম। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

فَكَيۡفَ كَانَ عَذَابِىۡ وَنُذُرِ‏

সুতরাং কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী?

وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ‏

আর আমরা কুরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

كَذَّبَتۡ عَادٌ فَكَيۡفَ كَانَ عَذَابِىۡ وَنُذُرِ‏

‘আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল। অতঃপর কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী?

اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيۡحًا صَرۡصَرًا فِىۡ يَوۡمِ نَحۡسٍ مُّسۡتَمِرٍّۙ ‏ 

আমরা তাদের উপর প্রেরণ করেছিলাম প্রবল ঝঞ্ঝাবায়ু এক স্থায়ী মন্দ দিবসে।

تَنۡزِعُ النَّاسَۙ كَاَنَّهُمۡ اَعۡجَازُ نَخۡلٍ مُّنۡقَعِرٍ‏

যা মানুষকে টেনে-হিঁচড়ে নিচ্ছিল, যেন তারা উৎপাটিত খেজুর বৃক্ষের কান্ড।

فَكَيۡفَ كَانَ عَذَابِىۡ وَنُذُرِ‏

অতএব কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী?

وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ‏

আর আমরা কুরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

كَذَّبَتۡ ثَمُوۡدُ بِالنُّذُرِ‏

ছামূদ জাতি সতর্কবাণী সমূহে মিথ্যারোপ করেছিল।

فَقَالُـوۡۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗۤۙ اِنَّاۤ اِذًا لَّفِىۡ ضَلٰلٍ وَّسُعُرٍ‏

তারা বলেছিল, আমরা কি আমাদেরই মধ্যেকার একজন ব্যক্তির অনুসরণ করব? তাহ’লে তো আমরা অবশ্যই ভ্রষ্টতায় ও পাগলামীতে লিপ্ত হয়ে পড়ব।

ءَاُلۡقِىَ الذِّكۡرُ عَلَيۡهِ مِنۡۢ بَيۡنِنَا بَلۡ هُوَ كَذَّابٌ اَشِرٌ‏

আমাদের মধ্য থেকে কি কেবল তারই উপর অহি নাযিল হয়েছে? বরং সে মহা মিথ্যাবাদী ও মহা দাম্ভিক।

سَيَعۡلَمُوۡنَ غَدًا مَّنِ الۡكَذَّابُ الۡاَشِرُ‏

কালই তারা জানতে পারবে, কে মহা মিথ্যাবাদী ও মহা দাম্ভিক।

اِنَّا مُرۡسِلُوا النَّاقَةِ فِتۡنَةً لَّهُمۡ فَارۡتَقِبۡهُمۡ وَاصۡطَبِرۡ‏ 

আমরা তাদের পরীক্ষার জন্য (তাদের দাবীমতে) উষ্ট্রী পাঠাব। অতঃপর তুমি তাদের (অবস্থা) পর্যবেক্ষণ কর ও (তাদের দেওয়া কষ্টে) ধৈর্যধারণ কর।

وَنَبِّئۡهُمۡ اَنَّ الۡمَآءَ قِسۡمَةٌ ۢ بَيۡنَهُمۡۚ كُلُّ شِرۡبٍ مُّحۡتَضَرٌ‏ 

আর তাদের জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানি বণ্টন নির্ধারিত হয়েছে। অতএব তারা পালাক্রমে হাযির হবে।

فَنَادَوۡا صَاحِبَهُمۡ فَتَعَاطٰى فَعَقَرَ‏

তখন তারা তাদের লোকটিকে ডাকল। অতঃপর সে উষ্ট্রীকে ধরল ও হত্যা করল।

فَكَيۡفَ كَانَ عَذَابِىۡ وَنُذُرِ‏

অতঃপর কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী?

اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ صَيۡحَةً وَّاحِدَةً فَكَانُوۡا كَهَشِيۡمِ الۡمُحۡتَظِرِ‏ 

আমরা তাদের উপর প্রেরণ করলাম একটি মাত্র নিনাদ। তাতেই তারা হয়ে গেল খোয়াড় মালিকের চূর্ণিত খড়-কুটোর মতো।

وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ‏

আমরা কুরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

كَذَّبَتۡ قَوۡمُ لُوۡطٍ ۢ بِالنُّذُرِ‏

লূতের সম্প্রদায় সতর্কবাণী সমূহে মিথ্যারোপ করেছিল।

اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوۡطٍؕ نَّجَّيۡنٰهُمۡ بِسَحَرٍۙ

আমরা তাদের উপর প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী ঝঞ্ঝাবায়ু। তবে লূতের পরিবার ব্যতীত। আমরা তাদেরকে শেষ রাতে উদ্ধার করেছিলাম-

نِّعۡمَةً مِّنۡ عِنۡدِنَاؕ كَذٰلِكَ نَجۡزِىۡ مَنۡ شَكَرَ‏

আমাদের পক্ষ হ’তে অনুগ্রহ হিসাবে। এভাবেই আমরা পুরস্কৃত করে থাকি কৃতজ্ঞ বান্দাদের।

وَلَقَدۡ اَنۡذَرَهُمۡ بَطۡشَتَـنَا فَتَمَارَوۡا بِالنُّذُرِ‏

অথচ লূত অবশ্যই তাদেরকে আমাদের কঠিন পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। কিন্তু তারা সেসব সতর্কবাণী সম্পর্কে বিতন্ডা করেছিল।

وَلَقَدۡ رَاوَدُوۡهُ عَنۡ ضَيۡفِهٖ فَطَمَسۡنَاۤ اَعۡيُنَهُمۡ فَذُوۡقُوۡا عَذَابِىۡ وَنُذُرِ‏

তারা লূতের নিকট তার মেহমানদের ব্যাপারে কুপ্রস্তাব দিয়েছিল। তখন আমরা তাদের চোখগুলিকে অন্ধ করে দিলাম। অতএব এখন তোমরা আমার শাস্তি ও সতর্কবাণী সমূহের পরিণাম ভোগ কর।

وَلَقَدۡ صَبَّحَهُمۡ بُكۡرَةً عَذَابٌ مُّسۡتَقِرٌّۚ

আর প্রত্যুষে তাদের উপর নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল।

فَذُوۡقُوۡا عَذَابِىۡ وَنُذُرِ‏

অতএব তোমরা আমার শাস্তি ও সতর্কবাণী সমূহের পরিণাম ভোগ কর।

وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ‏

আর আমরা কুরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

وَلَقَدۡ جَآءَ اٰلَ فِرۡعَوۡنَ النُّذُرُۚ

আর অবশ্যই ফেরাঊন সম্প্রদায়ের কাছে এসেছিল সতর্কবাণী সমূহ।

كَذَّبُوۡا بِاٰيٰتِنَا كُلِّهَا فَاَخَذۡنٰهُمۡ اَخۡذَ عَزِيۡزٍ مُّقۡتَدِرٍ‏ 

তারা আমাদের সকল নিদর্শনকে মিথ্যা বলেছিল। ফলে আমরা তাদেরকে পাকড়াও করলাম মহাপরাক্রান্ত ও সর্বশক্তিমানের পাকড়াওয়ের ন্যায়।

اَكُفَّارُكُمۡ خَيۡرٌ مِّنۡ اُولٰٓٮِٕكُمۡ اَمۡ لَكُمۡ بَرَآءَةٌ فِى الزُّبُرِۚ ‏ 

তোমাদের অবিশ্বাসীরা কি তাদের চাইতে বড়? নাকি তোমাদের জন্য অব্যাহতি রয়েছে আল্লাহ্র কিতাব সমূহে?

اَمۡ يَقُوۡلُوۡنَ نَحۡنُ جَمِيۡعٌ مُّنۡتَصِرٌ‏

নাকি তারা বলে যে, আমরা এক অপরাজেয় দল?

سَيُهۡزَمُ الۡجَمۡعُ وَيُوَلُّوۡنَ الدُّبُرَ‏

শ্রীঘ্রই দলটি পরাজিত হবে এবং তারা পৃষ্ঠপ্রদর্শন করবে।

بَلِ السَّاعَةُ مَوۡعِدُهُمۡ وَالسَّاعَةُ اَدۡهٰى وَاَمَرُّ‏

বরং ক্বিয়ামত হ’ল ওদের জন্য প্রতিশ্রুত সময়। আর ক্বিয়ামত হবে আরও ভয়ংকর ও আরও তিক্ততর।

اِنَّ الۡمُجۡرِمِيۡنَ فِىۡ ضَلٰلٍ وَّسُعُرٍۘ

নিশ্চয় পাপীরা ভ্রষ্টতায় ও উন্মত্ততায় লিপ্ত।

يَوۡمَ يُسۡحَبُوۡنَ فِى النَّارِ عَلٰى وُجُوۡهِهِمۡؕ ذُوۡقُوۡا مَسَّ سَقَرَ‏ 

যেদিন তাদেরকে উপুড়মুখী করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের মধ্যে, (এবং বলা হবে) জাহান্নামের স্বাদ আস্বাদন কর।

اِنَّا كُلَّ شَىۡءٍ خَلَقۡنٰهُ بِقَدَرٍ‏

আমরা সকল বস্ত্ত সৃষ্টি করেছি পরিমাণ মত।

وَمَاۤ اَمۡرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمۡحٍۢ بِالۡبَصَرِ‏

আর আমাদের আদেশ হয় মাত্র একবার, চোখের পলকের মত।

وَلَقَدۡ اَهۡلَـكۡنَاۤ اَشۡيَاعَكُمۡ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ‏

আমরা তোমাদের মত লোকদের ধ্বংস করেছি। অতএব (সেখান থেকে) উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

وَكُلُّ شَىۡءٍ فَعَلُوۡهُ فِى الزُّبُرِ‏

আর তারা যা কিছু করেছে, সবই আমলনামায় রয়েছে।

وَ كُلُّ صَغِيۡرٍ وَّكَبِيۡرٍ مُّسۡتَطَرٌ‏

আর ছোট ও বড় সবই রয়েছে লিপিবদ্ধ।

اِنَّ الۡمُتَّقِيۡنَ فِىۡ جَنّٰتٍ وَّنَهَرٍۙ

নিশ্চয়ই মুত্তাক্বীরা থাকবে জান্নাতে ও নদী সমূহের মাঝে।

  فِىۡ مَقۡعَدِ صِدۡقٍ عِنۡدَ مَلِيۡكٍ مُّقۡتَدِرٍ‏

যথাযোগ্য আসনে সকল ক্ষমতার অধিকারী সর্বোচ্চ মালিকের সান্নিধ্যে।