৬০

সূরাঃ মুমতাহিনা ()

মাদানীমোট আয়াত ১৩ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡا عَدُوِّىۡ وَعَدُوَّكُمۡ اَوۡلِيَآءَ تُلۡقُوۡنَ اِلَيۡهِمۡ بِالۡمَوَدَّةِ وَقَدۡ كَفَرُوۡا بِمَا جَآءَكُمۡ مِّنَ الۡحَـقِّۚ يُخۡرِجُوۡنَ الرَّسُوۡلَ وَاِيَّاكُمۡ​ اَنۡ تُؤۡمِنُوۡا بِاللّٰهِ رَبِّكُمۡؕ اِنۡ كُنۡـتُمۡ خَرَجۡتُمۡ جِهَادًا فِىۡ سَبِيۡلِىۡ وَ ابۡتِغَآءَ مَرۡضَاتِىۡۖ  تُسِرُّوۡنَ اِلَيۡهِمۡ بِالۡمَوَدَّةِۖ  وَاَنَا اَعۡلَمُ بِمَاۤ اَخۡفَيۡتُمۡ وَمَاۤ اَعۡلَنۡتُمۡؕ وَمَنۡ يَّفۡعَلۡهُ مِنۡكُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ السَّبِيۡلِ‏ 

হে মুমিনগণ! তোমরা আমার ও তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করো না। তাদের নিকট তোমরা বন্ধুত্ব পেশ করছ, অথচ তারা তোমাদের নিকট আগত সত্যকে অস্বীকার করছে। তারা রাসূল ও তোমাদেরকে বের করে দিয়েছে এজন্য যে, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ্র উপর ঈমান এনেছ। যদি তোমরা বেরিয়ে থাক আমার পথে জিহাদের জন্য এবং আমার সন্তুষ্টি লাভের জন্য, তাহ’লে তাদের প্রতি গোপন বন্ধুত্ব পোষণ করোনা। আর আমি ভালভাবেই জানি যা তোমরা লুকিয়ে রাখ এবং যা তোমরা প্রকাশ কর। বস্ত্তত তোমাদের মধ্যে যে ব্যক্তি এরূপ করবে, সে ব্যক্তি সরল পথ থেকে বিচ্যুত হবে।

اِنۡ يَّثۡقَفُوۡكُمۡ يَكُوۡنُوۡا لَـكُمۡ اَعۡدَآءً وَّيَبۡسُطُوۡۤا اِلَيۡكُمۡ اَيۡدِيَهُمۡ وَاَلۡسِنَتَهُمۡ بِالسُّوۡٓءِ وَوَدُّوۡا لَوۡ تَكۡفُرُوۡنَؕ

যদি ওরা তোমাদের কব্জায় পায়, তাহ’লে ওরা তোমাদের শত্রু হয়ে যাবে এবং তোমাদের দিকে মন্দ উদ্দেশ্যে ওদের হাত ও যবান প্রসারিত করবে। আর ওরা চায়, যদি তোমরা (মুহাম্মাদের সাথে) কুফরী করতে!

لَنۡ تَـنۡفَعَكُمۡ اَرۡحَامُكُمۡ وَلَاۤ اَوۡلَادُكُمۡۛۚ يَوۡمَ الۡقِيٰمَةِۛۚ يَفۡصِلُ بَيۡنَكُمۡؕ وَاللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِيۡرٌ‏

(মনে রেখ) ক্বিয়ামতের দিন তোমাদের আত্মীয়-স্বজন ও সন্তান-সন্ততি তোমাদের কোন কাজে আসবে না। সেদিন তিনি তোমাদের মাঝে (জান্নাত ও জাহান্নামের) ফায়ছালা করে দিবেন। বস্ত্তত তোমরা যা কর সবই আল্লাহ দেখেন।

قَدۡ كَانَتۡ لَـكُمۡ اُسۡوَةٌ حَسَنَةٌ فِىۡۤ اِبۡرٰهِيۡمَ وَالَّذِيۡنَ مَعَهٗۚ اِذۡ قَالُوۡا لِقَوۡمِهِمۡ اِنَّا بُرَءٰٓؤُا مِنۡكُمۡ وَمِمَّا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰهِ كَفَرۡنَا بِكُمۡ وَبَدَا بَيۡنَنَا وَبَيۡنَكُمُ الۡعَدَاوَةُ وَالۡبَغۡضَآءُ اَبَدًا حَتّٰى تُؤۡمِنُوۡا بِاللّٰهِ وَحۡدَهٗۤ اِلَّا قَوۡلَ اِبۡرٰهِيۡمَ لِاَبِيۡهِ لَاَسۡتَغۡفِرَنَّ لَـكَ وَمَاۤ اَمۡلِكُ لَـكَ مِنَ اللّٰهِ مِنۡ شَىۡءٍؕ رَبَّنَا عَلَيۡكَ تَوَكَّلۡنَا وَاِلَيۡكَ اَنَـبۡنَا وَاِلَيۡكَ الۡمَصِيۡرُ‏

তোমাদের জন্য ইব্রাহীম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা তোমাদের থেকে এবং আল্লাহকে ছেড়ে তোমরা যাদের পূজা কর, তাদের থেকে মুক্ত। আর আমাদের ও তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ বিঘোষিত হ’ল চিরদিনের জন্য, যতদিন না তোমরা এক আল্লাহ্র উপর ঈমান আনবে। তবে ইব্রাহীমের ঐ কথাটি ব্যতীত, যা সে তার পিতাকে বলেছিল যে, আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। আর (এটুকু ব্যতীত) আমি তোমার জন্য আল্লাহ্র নিকট কিছুই করার ক্ষমতা রাখি না। (আর তারা বলেছিল) হে আমাদের প্রতিপালক! তোমার উপরেই আমরা ভরসা করি, তোমারই অভিমুখী হই এবং তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন।

رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةً لِّلَّذِيۡنَ كَفَرُوۡا وَاغۡفِرۡ لَـنَا رَبَّنَاۚ اِنَّكَ اَنۡتَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ‏

(তারা আরও দো‘আ করেছিল) হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার লক্ষ্যবস্ত্ততে পরিণত করো না। তুমি আমাদের ক্ষমা কর হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই তুমি মহা পরাক্রান্ত ও প্রজ্ঞাময়।

لَقَدۡ كَانَ لَـكُمۡ فِيۡهِمۡ اُسۡوَةٌ حَسَنَةٌ لِّمَنۡ كَانَ يَرۡجُوا اللّٰهَ وَالۡيَوۡمَ الۡاٰخِرَؕ وَمَنۡ يَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الۡغَنِىُّ الۡحَمِيۡدُ‏ 

নিশ্চয়ই তোমাদের জন্য তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতকে কামনা করে। আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, সে জেনে রাখুক যে, আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত।

عَسَى اللّٰهُ اَنۡ يَّجۡعَلَ بَيۡنَكُمۡ وَبَيۡنَ الَّذِيۡنَ عَادَيۡتُمۡ مِّنۡهُمۡ مَّوَدَّةًؕ وَاللّٰهُ قَدِيۡرٌؕ وَاللّٰهُ غَفُوۡرٌ رَّحِيۡمٌ‏

অবশ্যই আল্লাহ তোমাদের ও তোমাদের শত্রুদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। আল্লাহ সর্বশক্তিমান। আর আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান।

لَا يَنۡهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيۡنَ لَمۡ يُقَاتِلُوۡكُمۡ فِى الدِّيۡنِ وَلَمۡ يُخۡرِجُوۡكُمۡ مِّنۡ دِيَارِكُمۡ اَنۡ تَبَرُّوۡهُمۡ وَ تُقۡسِطُوۡۤا اِلَيۡهِمۡؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الۡمُقۡسِطِيۡنَ‏

দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদাচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালবাসেন।

اِنَّمَا يَنۡهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيۡنَ قَاتَلُوۡكُمۡ فِى الدِّيۡنِ وَاَخۡرَجُوۡكُمۡ مِّنۡ دِيَارِكُمۡ وَظَاهَرُوۡا عَلٰٓى اِخۡرَاجِكُمۡ اَنۡ تَوَلَّوۡهُمۡۚ وَمَنۡ يَّتَوَلَّهُمۡ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوۡنَ‏

আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন, যারা দ্বীনের কারণে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করেছে ও তোমাদের বহিষ্কারে সাহায্য করেছে। বস্ত্তত তাদের সাথে যারা বন্ধুত্ব করে, তারাই যালেম।

يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِذَا جَآءَكُمُ الۡمُؤۡمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامۡتَحِنُوۡهُنَّؕ اَللّٰهُ اَعۡلَمُ بِاِيۡمَانِهِنَّۚ فَاِنۡ عَلِمۡتُمُوۡهُنَّ مُؤۡمِنٰتٍ فَلَا تَرۡجِعُوۡهُنَّ اِلَى الۡكُفَّارِؕ لَا هُنَّ حِلٌّ لَّهُمۡ وَلَا هُمۡ يَحِلُّوۡنَ لَهُنَّۚ وَاٰ تُوۡهُمۡ مَّاۤ اَنۡفَقُوۡاؕ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ اَنۡ تَنۡكِحُوۡهُنَّ اِذَاۤ اٰ تَيۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّؕ وَلَا تُمۡسِكُوۡا بِعِصَمِ الۡكَوَافِرِ وَسۡــَٔـلُوۡا مَاۤ اَنۡفَقۡتُمۡ وَلۡيَسۡــَٔـلُوۡا مَاۤ اَنۡفَقُوۡاؕ ذٰ لِكُمۡ حُكۡمُ اللّٰهِؕ يَحۡكُمُ بَيۡنَكُمۡؕ وَاللّٰهُ عَلِيۡمٌ حَكِيۡمٌ‏ 

হে মুমিনগণ! যখন তোমাদের নিকট মুমিন নারীরা হিজরত করে আসে, তখন তোমরা তাদের পরীক্ষা কর। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সর্বাধিক অবগত। অতঃপর যদি তোমরা জানতে পার যে, তারা ঈমানদার, তাহ’লে তাদেরকে কাফেরদের নিকট ফিরিয়ে দিয়ো না। তারা তাদের জন্য হালাল নয় এবং তারাও এদের জন্য হালাল নয়। আর কাফেররা (মোহরানা বাবদ) যা ব্যয় করেছে, সেটা তাদের দিয়ে দাও। বস্ত্তত তাদের বিয়ে করায় তোমাদের কোন দোষ নেই, যখন তোমরা তাদের মোহরানা দিয়ে দিবে। আর তোমরা কাফের স্ত্রীদের সাথে দাম্পত্য সম্পর্ক রেখো না। তোমরা (মোহরানা বাবদ) যা ব্যয় করেছ, সেটা চেয়ে নাও এবং তারা যেটা ব্যয় করেছে, সেটা তারা চেয়ে নিক। এটাই আল্লাহ্র বিধান। তিনি তোমাদের মাঝে ফায়ছালা করেন। বস্ত্তত আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়।

وَاِنۡ فَاتَكُمۡ شَىۡءٌ مِّنۡ اَزۡوَاجِكُمۡ اِلَى الۡكُفَّارِ فَعَاقَبۡتُمۡ فَاٰ تُوا الَّذِيۡنَ ذَهَبَتۡ اَزۡوَاجُهُمۡ مِّثۡلَ مَاۤ اَنۡفَقُوۡاؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىۡۤ اَنۡـتُمۡ بِهٖ مُؤۡمِنُوۡنَ‏

আর যদি তোমাদের স্ত্রীদের কেউ তোমাদের ছেড়ে কাফেরদের নিকট চলে যায়। অতঃপর যদি তোমরা (গণীমত লাভের) সুযোগ পাও, তাহ’লে যাদের স্ত্রী চলে গেছে, তাদেরকে তাদের ব্যয়ের পরিমাণ মোহরানা দিয়ে দাও। আর তোমরা আল্লাহকে ভয় কর, যার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছ।

يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا جَآءَكَ الۡمُؤۡمِنٰتُ يُبَايِعۡنَكَ عَلٰٓى اَنۡ لَّا يُشۡرِكۡنَ بِاللّٰهِ شَيۡــًٔا وَّلَا يَسۡرِقۡنَ وَلَا يَزۡنِيۡنَ وَلَا يَقۡتُلۡنَ اَوۡلَادَهُنَّ وَلَا يَاۡتِيۡنَ بِبُهۡتَانٍ يَّفۡتَرِيۡنَهٗ بَيۡنَ اَيۡدِيۡهِنَّ وَاَرۡجُلِهِنَّ وَلَا يَعۡصِيۡنَكَ فِىۡ مَعۡرُوۡفٍ​ فَبَايِعۡهُنَّ وَاسۡتَغۡفِرۡ لَهُنَّ اللّٰهَؕ اِنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِيۡمٌ‏

হে নবী! যখন মুমিন নারীগণ তোমার কাছে এসে এই মর্মে বায়‘আত করে যে, তারা আল্লাহ্র সাথে কোন কিছুকে শরীক করবে না, চুরি করবেনা, যেনা করবে না, তাদের সন্তানদের হত্যা করবে না, মিথ্যা অপবাদ দিবে না এবং বৈধ কর্মে তোমার অবাধ্যতা করবে না, তাহ’লে তুমি তাদের বায়‘আত গ্রহণ কর ও তাদের জন্য আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান।

يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لَا تَتَوَلَّوۡا قَوۡمًا غَضِبَ اللّٰهُ عَلَيۡهِمۡ قَدۡ يَــٮِٕـسُوۡا مِنَ الۡاٰخِرَةِ كَمَا يَــٮِٕـسَ الۡكُفَّارُ مِنۡ اَصۡحٰبِ الۡقُبُوۡرِ‏ 

হে মুমিনগণ! আল্লাহ যে জাতির প্রতি রুষ্ট, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। তারা পরকাল সম্পর্কে হতাশ হয়ে পড়েছে যেমন হতাশ হয়েছে কাফেররা তাদের কবরবাসীদের সম্পর্কে।