৬৯

সূরাঃ হা-ক্কাহ (নিশ্চিত ঘটনা)

মাক্কীমোট আয়াত ৫২ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

اَلۡحَـآقَّةُۙ

নিশ্চিত ঘটনা।

مَا الۡحَـآقَّةُۚ

নিশ্চিত ঘটনা কি?

وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الۡحَــآقَّةُؕ

তুমি কি জানো নিশ্চিত ঘটনা কি?

كَذَّبَتۡ ثَمُوۡدُ وَعَادٌۢ بِالۡقَارِعَةِ‏

ছামূদ ও ‘আদ সম্প্রদায় ক্বিয়ামতকে মিথ্যা বলেছিল।

فَاَمَّا ثَمُوۡدُ فَاُهۡلِكُوۡا بِالطَّاغِيَةِ‏

অতঃপর ছামূদ সম্প্রদায়; তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক গগণবিদারী নিনাদ দ্বারা।

وَاَمَّا عَادٌ فَاُهۡلِكُوۡا بِرِيۡحٍ صَرۡصَرٍ عَاتِيَةٍۙ

আর ‘আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা।

سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوۡمًاۙ فَتَرَى الۡقَوۡمَ فِيۡهَا صَرۡعٰىۙ كَاَنَّهُمۡ اَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٍۚ

যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন অবিরতভাবে। তুমি (সেখানে থাকলে) তাদের দেখতে ভূপাতিত অবস্থায় জীর্ণ খেজুর কান্ড সমূহের ন্যায়।

فَهَلۡ تَرٰى لَهُمۡ مِّنۡۢ بَاقِيَةٍ‏

তুমি তাদের অবশিষ্ট কাউকে দেখতে পাও কি?

وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَنۡ قَبۡلَهٗ وَالۡمُؤۡتَفِكٰتُ بِالۡخَـاطِئَةِۚ

অতঃপর ফেরাঊন ও তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া শহরবাসীরা (লূত সম্প্রদায়) গুরুতর পাপে লিপ্ত ছিল।

فَعَصَوۡا رَسُوۡلَ رَبِّهِمۡ فَاَخَذَهُمۡ اَخۡذَةً رَّابِيَةً‏

তারা তাদের পালনকর্তার প্রেরিত রাসূলের অবাধ্যতা করেছিল। ফলে তিনি তাদের কঠিনভাবে পাকড়াও করলেন।

اِنَّا لَمَّا طَغَا الۡمَآءُ حَمَلۡنٰكُمۡ فِى الۡجَارِيَةِۙ

অতঃপর যখন পানি উথলে উঠেছিল, তখন আমরা তোমাদেরকে (নূহের) কিশতীতে আরোহণ করিয়েছিলাম।

لِنَجۡعَلَهَا لَـكُمۡ تَذۡكِرَةً وَّتَعِيَهَاۤ اُذُنٌ وَّاعِيَةٌ‏

যাতে এটা আমরা তোমাদের জন্য স্মৃতি হিসাবে রাখতে পারি এবং ধারণকারী কানগুলি এ ঘটনা স্মরণে রাখে।

فَاِذَا نُفِخَ فِى الصُّوۡرِ نَفۡخَةٌ وَّاحِدَةٌۙ

অতঃপর যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে একটি মাত্র ফুঁক।

وَحُمِلَتِ الۡاَرۡضُ وَ الۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةًۙ

আর পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে এবং এক ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।

فَيَوۡمَٮِٕذٍ وَّقَعَتِ الۡوَاقِعَةُۙ

অতঃপর সেদিন ক্বিয়ামত সংঘটিত হবে।

وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِىَ يَوۡمَٮِٕذٍ وَّاهِيَةٌۙ

সেদিন আকাশ বিদীর্ণ হয়ে তুচ্ছ বস্ত্ততে পরিণত হবে।

وَّالۡمَلَكُ عَلٰٓى اَرۡجَآٮِٕهَاؕ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَٮِٕذٍ ثَمٰنِيَةٌؕ

এসময় ফেরেশতারা আকাশের প্রান্তসীমায় থাকবে এবং তাদের উপরে আটজন (ফেরেশতা) তোমার প্রভুর আরশ বহন করবে।

يَوۡمَٮِٕذٍ تُعۡرَضُوۡنَ لَا تَخۡفٰى مِنۡكُمۡ خَافِيَةٌ‏

সেদিন তোমাদেরকে (আল্লাহ্র সামনে) পেশ করা হবে এবং তোমাদের থেকে কোনকিছুই গোপন থাকবে না।

فَاَمَّا مَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ بِيَمِيۡنِهٖۙ فَيَقُوۡلُ هَآؤُمُ اقۡرَءُوۡا كِتٰبِيَهۡۚ

অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে (খুশীতে) বলবে, এসো তোমরা আমার আমলনামা পড়ে দেখ!

اِنِّىۡ ظَنَنۡتُ اَنِّىۡ مُلٰقٍ حِسَابِيَهۡۚ

আমি নিশ্চিতভাবে জানতাম যে, আমি অবশ্যই হিসাবের সম্মুখীন হব।

فَهُوَ فِىۡ عِيۡشَةٍ رَّاضِيَةٍۙ

অতঃপর সে সুখী জীবন যাপন করবে-

فِىۡ جَنَّةٍ عَالِيَةٍۙ

সুউচ্চ জান্নাতে।

قُطُوۡفُهَا دَانِيَةٌ‏

যার ফলসমূহ থাকবে নাগালের মধ্যে।

كُلُوۡا وَاشۡرَبُوۡا هَنِيۡٓـــًٔا ۢ بِمَاۤ اَسۡلَفۡتُمۡ فِى الۡاَيَّامِ الۡخَـالِيَةِ‏ 

(বলা হবে) খুশী মনে খাও ও পান কর বিগত দিনে যেসব সৎকর্ম তোমরা অগ্রিম প্রেরণ করেছিলে, তার প্রতিদান হিসাবে।

وَاَمَّا مَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖۙ فَيَقُوۡلُ يٰلَيۡتَنِىۡ لَمۡ اُوۡتَ كِتٰبِيَهۡۚ

পক্ষান্তরে যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায়! যদি আমাকে এ আমলনামা না দেওয়া হ’ত!

وَلَمۡ اَدۡرِ مَا حِسَابِيَهۡۚ

যদি আমি আমার হিসাব না জানতাম!

يٰلَيۡتَهَا كَانَتِ الۡقَاضِيَةَۚ

হায়! মৃত্যুই যদি আমার শেষ পরিণতি হ’ত!

مَاۤ اَغۡنٰى عَنِّىۡ مَالِيَهۡۚ

আমার ধন-সম্পদ আমার কোন কাজে আসল না।

هَلَكَ عَنِّىۡ سُلۡطٰنِيَهۡۚ

আমার ক্ষমতা বরবাদ হয়ে গেছে।

خُذُوۡهُ فَغُلُّوۡهُۙ

(তখন ফেরেশতাদের বলা হবে) শক্তভাবে ধরো ওকে। অতঃপর (হাত সহ) গলায় বেড়ী পরাও ওকে।

ثُمَّ الۡجَحِيۡمَ صَلُّوۡهُۙ

অতঃপর জাহান্নামে প্রবেশ করাও ওকে।

ثُمَّ فِىۡ سِلۡسِلَةٍ ذَرۡعُهَا سَبۡعُوۡنَ ذِرَاعًا فَاسۡلُكُوۡهُؕ

অতঃপর সত্তুর হাত দীর্ঘ শিকলে পেঁচিয়ে বাঁধো ওকে।

اِنَّهٗ كَانَ لَا يُؤۡمِنُ بِاللّٰهِ الۡعَظِيۡمِۙ

সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।

وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الۡمِسۡكِيۡنِؕ

সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করত না।

فَلَيۡسَ لَـهُ الۡيَوۡمَ هٰهُنَا حَمِيۡمٌۙ

অতএব আজকে এখানে তার কোন বন্ধু নেই।

وَّلَا طَعَامٌ اِلَّا مِنۡ غِسۡلِيۡنٍۙ

আর তার জন্য কোন খাদ্য নেই দেহ নিঃসৃত পুঁজ-রক্ত ব্যতীত।

لَّا يَاۡكُلُهٗۤ اِلَّا الۡخٰطِئُوْنَ‏

যা কেউ খাবে না পাপীরা ব্যতীত।

فَلَاۤ اُقۡسِمُ بِمَا تُبۡصِرُوۡنَۙ

অতঃপর আমি শপথ করছি ঐসব বস্ত্তর যা তোমরা দেখতে পাও

وَمَا لَا تُبۡصِرُوۡنَۙ

এবং যা তোমরা দেখতে পাও না।

اِنَّهٗ لَقَوۡلُ رَسُوۡلٍ كَرِيۡمٍۚۙ

নিশ্চয়ই এ কুরআন সম্মানিত রাসূলের (জিব্রীলের) পাঠ।

وَّمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٍؕ قَلِيۡلًا مَّا تُؤۡمِنُوۡنَۙ

এটা কোন কবির কথা নয়। কিন্তু তোমরা কমই বিশ্বাস করে থাক।

وَلَا بِقَوۡلِ كَاهِنٍؕ قَلِيۡلًا مَّا تَذَكَّرُوۡنَؕ

এটা কোন গণৎকারের কথাও নয়। অথচ তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাক।

تَنۡزِيۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِيۡنَ‏

এটি বিশ্ব চরাচরের প্রতিপালকের পক্ষ হ’তে পর্যায়ক্রমে অবতীর্ণ।

وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ الۡاَقَاوِيۡلِۙ

আর যদি সে আমাদের উপর কোন কথা বানিয়ে বলত,

لَاَخَذۡنَا مِنۡهُ بِالۡيَمِيۡنِۙ

তাহ’লে অবশ্যই আমরা তাকে ডান হাত দিয়ে ধরে ফেলতাম।

ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ الۡوَتِيۡنَۖ

অতঃপর আমরা তার গর্দানের প্রাণ শিরা কেটে দিতাম।

فَمَا مِنۡكُمۡ مِّنۡ اَحَدٍ عَنۡهُ حَاجِزِيۡنَ‏

আর তখন তোমাদের মধ্যে এমন কেউ থাকত না, যে তার ব্যাপারে আমাদের বাধা দিতে পারে।

وَاِنَّهٗ لَتَذۡكِرَةٌ لِّلۡمُتَّقِيۡنَ‏

নিশ্চয়ই এটি আল্লাহভীরুদের জন্য উপদেশ গ্রন্থ।

وَاِنَّا لَنَعۡلَمُ اَنَّ مِنۡكُمۡ مُّكَذِّبِيۡنَ‏

আর আমরা অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যারোপকারী আছে।

وَاِنَّهٗ لَحَسۡرَةٌ عَلَى الۡكٰفِرِيۡنَ‏

আর নিশ্চয়ই এটি অবিশ্বাসীদের জন্য আক্ষেপ।

 وَاِنَّهٗ لَحَـقُّ الۡيَقِيۡنِ‏

অথচ অবশ্যই এটি নিশ্চিতভাবে সত্য।

فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّكَ الۡعَظِيۡمِ‏

অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা বর্ণনা কর (যিনি এই কুরআন নাযিল করেছেন)।