৭০

সূরাঃ মা‘আরিজ (সিঁড়ি সমূহ)

মাক্কীমোট আয়াত ৪৪ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

سَاَلَ سَآٮِٕلٌ ۢ بِعَذَابٍ وَّاقِعٍۙ

প্রশ্নকারী প্রশ্ন করল অবধারিত শাস্তি সম্পর্কে।

لِّلۡكٰفِرِيۡنَ لَيۡسَ لَهٗ دَافِعٌۙ

অবিশ্বাসীদের জন্য যাকে বাধা দানকারী কেউ নেই-

مِّنَ اللّٰهِ ذِى الۡمَعَارِجِؕ

আল্লাহ থেকে; যিনি সিঁড়ি সমূহের মালিক।

تَعۡرُجُ الۡمَلٰٓٮِٕكَةُ وَ الرُّوۡحُ اِلَيۡهِ فِىۡ يَوۡمٍ كَانَ مِقۡدَارُهٗ خَمۡسِيۡنَ اَلۡفَ سَنَةٍۚ

যে সিঁড়ি দিয়ে ফেরেশতাগণ ও জিব্রীল দৈনিক ঊর্ধ্বারোহন করে তার দিকে। যে দিনের পরিমাণ তোমাদের পঞ্চাশ হাযার বছরের সমান।

فَاصۡبِرۡ صَبۡرًا جَمِيۡلًا‏

অতএব তুমি উত্তমভাবে ছবর কর।

اِنَّهُمۡ يَرَوۡنَهٗ بَعِيۡدًاۙ

তারা (অবিশ্বাসীরা) ঐদিনকে বহু দূরে মনে করে।

وَّنَرٰٮهُ قَرِيۡبًاؕ

অথচ আমরা ঐদিনকে নিকটে মনে করি।

يَوۡمَ تَكُوۡنُ السَّمَآءُ كَالۡمُهۡلِۙ

সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত

وَتَكُوۡنُ الۡجِبَالُ كَالۡعِهۡنِۙ

এবং পর্বতসমূহ হবে (ধুনিত) রঙিন পশমের মত।

وَلَا يَسۡـَٔـلُ حَمِيۡمٌ حَمِيۡمًاۖۚ

সেদিন কোন বন্ধু তার বন্ধুর খোঁজ নিবে না।

يُّبَصَّرُوۡنَهُمۡؕ يَوَدُّ الۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِىۡ مِنۡ عَذَابِ يَوۡمِٮِٕذٍۢ بِبَنِيۡهِۙ

তাদের পরস্পরকে ভালভাবে দেখানো হবে। অপরাধী সেদিনের শাস্তির বিনিময় হিসাবে দিতে চাইবে তার সন্তানদের,

وَ صَاحِبَتِهٖ وَاَخِيۡهِۙ

তার স্ত্রী ও ভাইকে;

وَفَصِيۡلَتِهِ الَّتِىۡ تُــْٔوِيۡهِۙ

তার আত্মীয়-স্বজনকে, যারা তাকে আশ্রয় দিত;

وَمَنۡ فِى الۡاَرۡضِ جَمِيۡعًاۙ ثُمَّ يُنۡجِيۡهِۙ

এবং পৃথিবীতে যত লোক আছে সবাইকে; অতঃপর তিনি যেন তাকে মুক্তি দেন।

كَلَّاؕ اِنَّهَا لَظٰىۙ

কখনই না। এটাতো লেলিহান অগ্নি।

نَزَّاعَةً لِّلشَّوٰىۖ ۚ

যা চামড়া তুলে নিবে।

تَدۡعُوۡا مَنۡ اَدۡبَرَ وَتَوَلّٰىۙ

সে ঐ ব্যক্তিকে ডাকবে, যে (সত্য থেকে) পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল।

وَجَمَعَ فَاَوۡعٰى‏

যে সম্পদ জমা করেছিল, অতঃপর তা পুঞ্জিভূত করে রেখেছিল।

اِنَّ الۡاِنۡسَانَ خُلِقَ هَلُوۡعًاۙ

নিশ্চয়ই মানুষ সৃষ্টি হয়েছে ভীরু রূপে।

اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوۡعًاۙ

যখন তাকে মন্দ স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে।

وَاِذَا مَسَّهُ الۡخَيۡرُ مَنُوۡعًاۙ

আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে, তখন সে কৃপণ হয়।

اِلَّا الۡمُصَلِّيۡنَۙ

তবে মুছল্লীগণ ব্যতীত।-

الَّذِيۡنَ هُمۡ عَلٰى صَلَاتِهِمۡ دَآٮِٕمُوۡنَۙ

যারা নিয়মিতভাবে ছালাত আদায় করে।

وَالَّذِيۡنَ فِىۡۤ اَمۡوَالِهِمۡ حَقٌّ مَّعۡلُوۡمٌۙ

যাদের সম্পদে নির্ধারিত হক থাকে,

لِّلسَّآٮِٕلِ وَالۡمَحۡرُوۡمِۙ

প্রার্থী ও বঞ্চিতদের জন্য।

وَالَّذِيۡنَ يُصَدِّقُوۡنَ بِيَوۡمِ الدِّيۡنِۙ

যারা বিচার দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

وَالَّذِيۡنَ هُمۡ مِّنۡ عَذَابِ رَبِّهِمۡ مُّشۡفِقُوۡنَۚ

যারা তাদের প্রতিপালকের শাস্তি থেকে ভীত।

اِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَاۡمُوۡنٍ‏

নিশ্চয়ই তাদের প্রতিপালকের শাস্তি হ’তে নিশ্চিন্ত থাকার উপায় নেই।

وَالَّذِيۡنَ هُمۡ لِفُرُوۡجِهِمۡ حٰفِظُوۡنَۙ

যারা তাদের লজ্জাস্থানকে হেফাযত করে।

اِلَّا عَلٰٓى اَزۡوَاجِهِمۡ اَوۡ مَا مَلَـكَتۡ اَيۡمَانُهُمۡ فَاِنَّهُمۡ غَيۡرُ مَلُوۡمِيۡنَۚ

তবে তাদের স্ত্রী ও মালিকানাধীন দাসী ব্যতীত। তারা এতে নিন্দিত হবে না।

فَمَنِ ابۡتَغٰى وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الۡعٰدُوۡنَۚ

যারা এদেরকে ছেড়ে অন্যদের কামনা করে, তারাই তো সীমালংঘনকারী।

وَالَّذِيۡنَ هُمۡ لِاَمٰنٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رٰعُوۡنَۙ

যারা তাদের আমানত সমূহ রক্ষা করে ও অঙ্গীকার পূর্ণ করে।

وَالَّذِيۡنَ هُمۡ بِشَهٰدٰتِهِمۡ قَآٮِٕمُوۡنَۙ

যারা তাদের সাক্ষ্য সমূহে অবিচল থাকে।

وَالَّذِيۡنَ هُمۡ عَلٰى صَلَاتِهِمۡ يُحَافِظُوۡنَؕ

আর যারা তাদের ছালাতের হেফাযত করে।

اُولٰٓٮِٕكَ فِىۡ جَنّٰتٍ مُّكۡرَمُوۡنَؕ ‏

তারাই হবে জান্নাতে সম্মানিত।

فَمَالِ الَّذِيۡنَ كَفَرُوۡا قِبَلَكَ مُهۡطِعِيۡنَۙ

অতঃপর অবিশ্বাসীদের কি হ’ল যে, তারা তোমার দিকে ছুটে আসছে?

عَنِ الۡيَمِيۡنِ وَعَنِ الشِّمَالِ عِزِيۡنَ‏

ডান ও বাম দিক থেকে দলে দলে?

اَيَطۡمَعُ كُلُّ امۡرِىءٍ مِّنۡهُمۡ اَنۡ يُّدۡخَلَ جَنَّةَ نَعِيۡمٍۙ ‏ 

তাদের প্রত্যেকে কি আশা করে যে, তাকে প্রবেশ করানো হবে নে‘মতপূর্ণ জান্নাতে?

كَلَّاؕ اِنَّا خَلَقۡنٰهُمۡ مِّمَّا يَعۡلَمُوۡنَ‏

কখনোই না। আমরা তাদেরকে যা হ’তে সৃষ্টি করেছি তা তো তারা জানে।

فَلَاۤ اُقۡسِمُ بِرَبِّ الۡمَشٰرِقِ وَالۡمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوۡنَۙ

অতঃপর আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচল সমূহের মালিকের। নিশ্চয়ই আমরা সক্ষম-

عَلٰٓى اَنۡ نُّبَدِّلَ خَيۡرًا مِّنۡهُمۡۙ وَمَا نَحۡنُ بِمَسۡبُوۡقِيۡنَ‏

তাদের বদলে উত্তম লোকদের সৃষ্টি করতে। আর এতে আমরা আদৌ অক্ষম নই।

فَذَرۡهُمۡ يَخُوۡضُوۡا وَيَلۡعَبُوۡا حَتّٰى يُلٰقُوۡا يَوۡمَهُمُ الَّذِىۡ يُوۡعَدُوۡنَۙ

অতএব তুমি ওদের ছাড় ওরা খেল-তামাশায় মত্ত থাকুক, যতদিন না তারা তাদের দেওয়া প্রতিশ্রুত দিবসের সম্মুখীন হয়।

يَوۡمَ يَخۡرُجُوۡنَ مِنَ الۡاَجۡدَاثِ سِرَاعًا كَاَنَّهُمۡ اِلٰى نُصُبٍ يُّوۡفِضُوۡنَۙ ‏ 

সেদিন তারা কবর থেকে বের হবে দ্রুতবেগে, যেন তারা কোন এক লক্ষ্যবস্ত্তর দিকে ছুটে চলেছে।

خَاشِعَةً اَبۡصَارُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٌؕ ذٰلِكَ الۡيَوۡمُ الَّذِىۡ كَانُوۡا يُوۡعَدُوۡنَ‏

যখন তাদের দৃষ্টি থাকবে অবনত এবং হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে। সেটা হবে সেই দিন, যেদিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হ’ত।