৭১

সূরাঃ নূহ (নবী নূহ (‘আলাইহিস সালাম))

মাক্কীমোট আয়াত ২৮ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

اِنَّاۤ اَرۡسَلۡنَا نُوۡحًا اِلٰى قَوۡمِهٖۤ اَنۡ اَنۡذِرۡ قَوۡمَكَ مِنۡ قَبۡلِ اَنۡ يَّاۡتِيَهُمۡ عَذَابٌ اَلِيۡمٌ‏

আমরা নূহকে প্রেরণ করেছিলাম তার জাতির নিকট (এই নির্দেশ সহ) যে, তুমি তোমার জাতিকে সতর্ক কর তাদের নিকট যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই।

قَالَ يٰقَوۡمِ اِنِّىۡ لَـكُمۡ نَذِيۡرٌ مُّبِيۡنٌۙ

সে বলল, হে আমার জাতি! আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী।

اَنِ اعۡبُدُوا اللّٰهَ وَاتَّقُوۡهُ وَاَطِيۡعُوۡنِۙ

তোমরা আল্লাহ্র ইবাদত কর ও তাঁকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

يَغۡفِرۡ لَـكُمۡ مِّنۡ ذُنُوۡبِكُمۡ وَيُؤَخِّرۡكُمۡ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىؕ اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَآءَ لَا يُؤَخَّرُۘ لَوۡ كُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ‏

তাহ’লে তিনি তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন ও নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দিবেন। নিশ্চয়ই আল্লাহ্র নির্ধারিত সময় যখন এসে যাবে, তখন আর অবকাশ দেওয়া হবে না, যদি তোমরা এটা জানতে!

قَالَ رَبِّ اِنِّىۡ دَعَوۡتُ قَوۡمِىۡ لَيۡلًا وَّنَهَارًاۙ

নূহ বলল, হে আমার পালনকর্তা! আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি রাত্রি-দিন।

فَلَمۡ يَزِدۡهُمۡ دُعَآءِىۡۤ اِلَّا فِرَارًا‏

কিন্তু আমার দাওয়াত কেবল তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে।

وَاِنِّىۡ كُلَّمَا دَعَوۡتُهُمۡ لِتَغۡفِرَ لَهُمۡ جَعَلُوۡۤا اَصَابِعَهُمۡ فِىۡۤ اٰذَانِهِمۡ وَاسۡتَغۡشَوۡا ثِيَابَهُمۡ وَاَصَرُّوۡا وَاسۡتَكۡبَرُوا اسۡتِكۡبَارًاۚ

আমি যতবারই তাদের আহবান করেছি, যাতে তুমি তাদের ক্ষমা কর, ততবারই তারা কানে আঙ্গুল দিয়েছে, কাপড় দিয়ে মুখ ঢেকেছে, যিদ করেছে এবং চূড়ান্ত অহংকার দেখিয়েছে।

ثُمَّ اِنِّىۡ دَعَوۡتُهُمۡ جِهَارًاۙ

অতঃপর আমি তাদের ডেকেছি উঁচু স্বরে।

ثُمَّ اِنِّىۡۤ اَعۡلَـنۡتُ لَهُمۡ وَاَسۡرَرۡتُ لَهُمۡ اِسۡرَارًاۙ

তারপর আমি তাদের ডেকেছি প্রকাশ্যে ও গোপনে।

فَقُلۡتُ اسۡتَغۡفِرُوۡا رَبَّكُمۡؕ اِنَّهٗ كَانَ غَفَّارًاۙ

অতঃপর আমি তাদের বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল।

يُّرۡسِلِ السَّمَآءَ عَلَيۡكُمۡ مِّدۡرَارًاۙ

তিনি তোমাদের উপর মুষলধারে বারি বর্ষণকারী মেঘমালা প্রেরণ করবেন।

وَّيُمۡدِدۡكُمۡ بِاَمۡوَالٍ وَّبَنِيۡنَ وَيَجۡعَلۡ لَّـكُمۡ جَنّٰتٍ وَّيَجۡعَلۡ لَّـكُمۡ اَنۡهٰرًاؕ

তিনি তোমাদের সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের জন্য বাগিচাসমূহ সৃষ্টি করবেন ও নদীসমূহ প্রবাহিত করবেন।

مَا لَـكُمۡ لَا تَرۡجُوۡنَ لِلّٰهِ وَقَارًاۚ

তোমাদের কি হ’ল যে তোমরা আল্লাহ্র ক্ষমতাকে ভয় পাচ্ছ না?

وَقَدۡ خَلَقَكُمۡ اَطۡوَارًا‏

অথচ তিনি তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে।

اَلَمۡ تَرَوۡا كَيۡفَ خَلَقَ اللّٰهُ سَبۡعَ سَمٰوٰتٍ طِبَاقًاۙ

তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে।

وَّجَعَلَ الۡقَمَرَ فِيۡهِنَّ نُوۡرًاۙ وَّجَعَلَ الشَّمۡسَ سِرَاجًا‏

আর সেগুলির মধ্যে চন্দ্রকে স্থাপন করেছেন জ্যোতি রূপে ও সূর্যকে প্রদীপ রূপে।

وَاللّٰهُ اَنۡۢبَتَكُمۡ مِّنَ الۡاَرۡضِ نَبَاتًاۙ

বস্ত্তত আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে যথার্থরূপে।

ثُمَّ يُعِيۡدُكُمۡ فِيۡهَا وَيُخۡرِجُكُمۡ اِخۡرَاجًا‏

অতঃপর তোমাদের সেখানে ফিরিয়ে নিবেন এবং সেখান থেকে বের করে নিবেন যথার্থভাবে।

وَاللّٰهُ جَعَلَ لَـكُمُ الۡاَرۡضَ بِسَاطًاۙ

আল্লাহ তোমাদের জন্য পৃথিবীকে বিস্তৃত করেছেন।

لِّـتَسۡلُكُوۡا مِنۡهَا سُبُلًا فِجَاجًا‏

যাতে তোমরা এর প্রশস্ত পথ সমূহে চলাচল করতে পার।

قَالَ نُوۡحٌ رَّبِّ اِنَّهُمۡ عَصَوۡنِىۡ وَاتَّبَعُوۡا مَنۡ لَّمۡ يَزِدۡهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًاۚ

নূহ বলল, হে আমার প্রতিপালক! তারা আমাকে অমান্য করেছে এবং এমন সব লোকের অনুসরণ করছে, যাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করে না।

وَمَكَرُوۡا مَكۡرًا كُبَّارًاۚ

আর তারা মারাত্মক চক্রান্ত করছে।

وَ قَالُوۡا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمۡ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًاۙ وَّ لَا يَغُوۡثَ وَيَعُوۡقَ وَنَسۡرًاۚ

তারা (লোকদের) বলছে, তোমরা তোমাদের উপাস্যদের পরিত্যাগ করোনা এবং পরিত্যাগ করোনা ওয়াদ, সুওয়া‘, ইয়াগূছ, ইয়া‘ঊক্ব ও নাসরকে।

وَقَدۡ اَضَلُّوۡا كَثِيۡرًا​ۚ وَلَا تَزِدِ الظّٰلِمِيۡنَ اِلَّا ضَلٰلًا‏ 

আর নিশ্চিতভাবে এইসব নেতারা বহু মানুষকে পথভ্রষ্ট করেছে। অতএব তুমি যালেমদের কেবল ভ্রষ্টতাই বাড়িয়ে দাও!

مِّمَّا خَطِٓيْئٰتِهِمۡ اُغۡرِقُوۡا فَاُدۡخِلُوۡا نَارًاۙ فَلَمۡ يَجِدُوۡا لَهُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰهِ اَنۡصَارًا‏

তাদের পাপরাশির কারণে তাদেরকে ডুবিয়ে মারা হয়েছে। অতঃপর তাদেরকে (কবরের) আগুনে প্রবেশ করানো হয়েছে। সেদিন তারা আল্লাহ্র মুকাবিলায় কাউকে তাদের সাহায্যকারী পায়নি।

وَ قَالَ نُوۡحٌ رَّبِّ لَا تَذَرۡ عَلَى الۡاَرۡضِ مِنَ الۡكٰفِرِيۡنَ دَيَّارًا‏ 

আর নূহ বলল, হে আমার প্রতিপালক! তুমি ভূপৃষ্ঠে কাফির গৃহবাসীদের একজনকেও ছেড়োনা।

اِنَّكَ اِنۡ تَذَرۡهُمۡ يُضِلُّوۡا عِبَادَكَ وَلَا يَلِدُوۡۤا اِلَّا فَاجِرًا كَفَّارًا‏

কেননা তুমি যদি ওদের ছাড়, তাহ’লে ওরা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে। আর ওরা কোন সন্তান জন্ম দিবে না কেবল পাপিষ্ঠ কাফির ব্যতীত।

رَبِّ اغۡفِرۡلِىۡ وَلِـوَالِدَىَّ وَلِمَنۡ دَخَلَ بَيۡتِىَ مُؤۡمِنًا وَّلِلۡمُؤۡمِنِيۡنَ وَالۡمُؤۡمِنٰتِؕ وَلَا تَزِدِ الظّٰلِمِيۡنَ اِلَّا تَبَارًا‏

হে আমার প্রতিপালক! তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে, আর যারা মুমিন হয়ে আমার বাড়ীতে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা কর। আর তুমি যালেমদের ধ্বংস ছাড়া কিছুই বৃদ্ধি করোনা।