৭৩

সূরাঃ মুযযাম্মিল (চাদরাবৃত)

মাক্কীমোট আয়াত ২০ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

قُمِ الَّيۡلَ اِلَّا قَلِيۡلًاۙ

ওঠ (ছালাতে) রাত্রি জাগরণ কর কিছু অংশ ব্যতীত।

نِّصۡفَهٗۤ اَوِ انْقُصۡ مِنۡهُ قَلِيۡلًاۙ

অর্ধরাত্রি বা তার চাইতে কিছু কম।

اَوۡ زِدۡ عَلَيۡهِ وَرَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِيۡلًاؕ

অথবা কিছু বেশী। আর কুরআন তেলাওয়াত কর ধীরে-সুস্থে সুন্দরভাবে।

اِنَّا سَنُلۡقِىۡ عَلَيۡكَ قَوۡلًا ثَقِيۡلًا‏

আমরা সত্বর তোমার উপর নাযিল করব ভারী কিছু বিষয়।

اِنَّ نَاشِئَةَ الَّيۡلِ هِىَ اَشَدُّ وَطۡـاً وَّاَقۡوَمُ قِيۡلًاؕ

নিশ্চয়ই রাত্রি জাগরণ প্রবৃত্তি দলনে সহায়ক এবং বিশুদ্ধ পাঠের সর্বাধিক উপযোগী।

اِنَّ لَـكَ فِى النَّهَارِ سَبۡحًا طَوِيۡلًاؕ

নিশ্চয়ই দিনের বেলায় তোমার রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।

وَاذۡكُرِ اسۡمَ رَبِّكَ وَتَبَتَّلۡ اِلَيۡهِ تَبۡتِيۡلًاؕ

সুতরাং তুমি (রাত্রিতে) তোমার পালনকর্তার নাম স্মরণ কর এবং একাগ্রচিত্তে তাঁর দিকে রত হও।

رَبُّ الۡمَشۡرِقِ وَالۡمَغۡرِبِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذۡهُ وَكِيۡلًا‏ 

যিনি পূর্ব ও পশ্চিমের মালিক। যিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তুমি তাঁকেই কর্মবিধায়ক হিসাবে গ্রহণ কর।

وَاصۡبِرۡ عَلٰى مَا يَقُوۡلُوۡنَ وَاهۡجُرۡهُمۡ هَجۡرًا جَمِيۡلًا‏

আর তারা যেসব কথা বলে, তাতে তুমি ধৈর্যধারণ কর এবং তাদেরকে সুন্দরভাবে পরিহার করে চল।

وَذَرۡنِىۡ وَالۡمُكَذِّبِيۡنَ اُولِى النَّعۡمَةِ وَمَهِّلۡهُمۡ قَلِيۡلًا‏ 

আর তুমি ছেড়ে দাও আমাকে ও বিত্তবান মিথ্যারোপকারীদেরকে এবং ওদের কিছুদিন অবকাশ দাও।

اِنَّ لَدَيۡنَاۤ اَنۡـكَالًا وَّجَحِيۡمًاۙ

নিশ্চয়ই আমাদের কাছে রয়েছে বেড়ীসমূহ এবং জ্বলন্ত অগ্নিকুন্ড।

وَّطَعَامًا ذَا غُصَّةٍ وَّعَذَابًا اَلِيۡمًا‏

রয়েছে গলায় আটকে যায় এমন খাদ্য ও যন্ত্রণাদায়ক শাস্তি।

يَوۡمَ تَرۡجُفُ الۡاَرۡضُ وَالۡجِبَالُ وَكَانَتِ الۡجِبَالُ كَثِيۡبًا مَّهِيۡلًا‏ 

যেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ বহমান বালুকারাশির ন্যায় হবে।

اِنَّاۤ اَرۡسَلۡنَاۤ اِلَيۡكُمۡ رَسُوۡلًاۙ شَاهِدًا عَلَيۡكُمۡ كَمَاۤ اَرۡسَلۡنَاۤ اِلٰى فِرۡعَوۡنَ رَسُوۡلًاؕ

আমরা তোমাদের নিকট একজন রাসূলকে পাঠিয়েছি তোমাদের উপর সাক্ষী স্বরূপ, যেমন ফেরাঊনের নিকট একজন রাসূলকে পাঠিয়েছিলাম।

فَعَصٰى فِرۡعَوۡنُ الرَّسُوۡلَ فَاَخَذۡنٰهُ اَخۡذًا وَّبِيۡلًا‏

কিন্তু ফেরাঊন সেই রাসূলের অবাধ্যতা করেছিল। ফলে আমরা তাকে কঠিনভাবে পাকড়াও করেছিলাম।

فَكَيۡفَ تَتَّقُوۡنَ اِنۡ كَفَرۡتُمۡ يَوۡمًا يَّجۡعَلُ الۡوِلۡدَانَ شِيۡبَاۖ

অতএব যদি তোমরা কুফরী কর, তবে সেদিন তোমরা কিভাবে বাঁচতে পারবে, যেদিন বালককে বৃদ্ধ করে ফেলবে?

اۨلسَّمَآءُ مُنۡفَطِرٌ ۢ بِهٖؕ كَانَ وَعۡدُهٗ مَفۡعُوۡلًا‏

যেদিনের ভয়াবহতায় আকাশ বিদীর্ণ হবে। তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।

اِنَّ هٰذِهٖ تَذۡكِرَةٌۚ فَمَنۡ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيۡلًا‏ 

নিশ্চয়ই এটি উপদেশ বাণী। অতএব যে চায় তার প্রতিপালকের পথ অবলম্বন করুক।

اِنَّ رَبَّكَ يَعۡلَمُ اَنَّكَ تَقُوۡمُ اَدۡنىٰ مِنۡ ثُلُثَىِ الَّيۡلِ وَ نِصۡفَهٗ وَثُلُثَهٗ وَطَآٮِٕفَةٌ مِّنَ الَّذِيۡنَ مَعَكَؕ وَاللّٰهُ يُقَدِّرُ الَّيۡلَ وَالنَّهَارَؕ عَلِمَ اَنۡ لَّنۡ تُحۡصُوۡهُ فَتَابَ عَلَيۡكُمۡ​ فَاقۡرَءُوۡا مَا تَيَسَّرَ مِنَ الۡقُرۡاٰنِؕ عَلِمَ اَنۡ سَيَكُوۡنُ مِنۡكُمۡ مَّرۡضٰىۙ وَاٰخَرُوۡنَ يَضۡرِبُوۡنَ فِى الۡاَرۡضِ يَبۡتَغُوۡنَ مِنۡ فَضۡلِ اللّٰهِۙ وَاٰخَرُوۡنَ يُقَاتِلُوۡنَ فِىۡ سَبِيۡلِ اللّٰهِۖ  فَاقۡرَءُوۡا مَا تَيَسَّرَ مِنۡهُۙ وَاَقِيۡمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقۡرِضُوا اللّٰهَ قَرۡضًا حَسَنًاؕ وَمَا تُقَدِّمُوۡا لِاَنۡفُسِكُمۡ مِّنۡ خَيۡرٍ تَجِدُوۡهُ عِنۡدَ اللّٰهِ هُوَ خَيۡرًا وَّاَعۡظَمَ اَجۡرًاؕ وَاسۡتَغۡفِرُوا اللّٰهَؕ اِنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِيۡمٌ‏

তোমার পালনকর্তা জানেন যে, তুমি (তাহাজ্জুদে) রাত্রি জাগরণ করে থাক কমপক্ষে রাত্রির দুই তৃতীয়াংশ, কখনো অর্ধেক, কখনো এক তৃতীয়াংশ এবং তোমার সাথীদেরও একটি দল। আল্লাহ রাত্রি ও দিবসের পরিমাণ নির্ধারণ করে থাকেন। তিনি জানেন তোমরা রাত্রির উক্ত পরিমাণের হিসাব ঠিক রাখতে পারো না। তাই তিনি তোমাদের প্রতি ক্ষমাপরায়ণ হয়েছেন। অতএব তোমাদের পক্ষে যতটুকু সহজ হয়, ততটুকু রাত্রি জাগরণ কর। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ আল্লাহ্র অনুগ্রহ সন্ধানে ভ্রমণে বের হবে, কেউ আল্লাহ্র রাস্তায় জিহাদে লিপ্ত হবে; অতএব যতটুকু সহজ হয়, ততটুকু রাত্রি জাগরণ কর। আর তোমরা ছালাত কায়েম কর ও যাকাত আদায় কর এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। বস্ত্তত তোমরা নিজেদের জন্য যতটুকু সৎকর্ম অগ্রিম পাঠাবে, তোমরা তা আল্লাহ্র নিকটে পাবে। সেটাই হ’ল উত্তম ও মহান পুরস্কার। আর তোমরা আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান।