৭৫

সূরাঃ ক্বিয়ামাহ (পুনরুত্থান)

মাক্কীমোট আয়াত ৪০ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

لَاۤ اُقۡسِمُ بِيَوۡمِ الۡقِيٰمَةِۙ

আমি শপথ করছি পুনরুত্থান দিবসের।

وَلَاۤ اُقۡسِمُ بِالنَّفۡسِ اللَّوَّامَةِؕ

এবং শপথ করছি ধিক্কার দানকারী আত্মার।

اَيَحۡسَبُ الۡاِنۡسَانُ اَلَّنۡ نَّجۡمَعَ عِظَامَهٗؕ

মানুষ কি মনে করে যে, আমরা তার অস্থিসমূহ কখনোই একত্রিত করব না?

بَلٰى قٰدِرِيۡنَ عَلٰٓى اَنۡ نُّسَوِّىَ بَنَانَهٗ‏

হ্যাঁ, আমরা তার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।

بَلۡ يُرِيۡدُ الۡاِنۡسَانُ لِيَفۡجُرَ اَمَامَهٗۚ

বরং মানুষ ভবিষ্যতে আরও পাপাচার করতে চায়।

يَسۡـَٔـلُ اَيَّانَ يَوۡمُ الۡقِيٰمَةِؕ

সে প্রশ্ন করে পুনরুত্থান দিবস কখন হবে?

فَاِذَا بَرِقَ الۡبَصَرُۙ

অতঃপর যেদিন চক্ষু স্থির হয়ে যাবে

وَخَسَفَ الۡقَمَرُۙ

এবং চন্দ্র জ্যোতিহীন হবে।

وَجُمِعَ الشَّمۡسُ وَالۡقَمَرُۙ

আর সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে।

يَقُوۡلُ الۡاِنۡسَانُ يَوۡمَٮِٕذٍ اَيۡنَ الۡمَفَرُّۚ

সেদিন মানুষ বলবে, কোথায় পালাব?

كَلَّا لَا وَزَرَؕ

কখনই না। কোথাও আশ্রয় নেই।

اِلٰى رَبِّكَ يَوۡمَٮِٕذِ اۨلۡمُسۡتَقَرُّؕ

সেদিন তোমার প্রতিপালকের নিকটেই হবে অবস্থান স্থল।

يُنَبَّؤُا الۡاِنۡسَانُ يَوۡمَٮِٕذٍۢ بِمَا قَدَّمَ وَاَخَّرَؕ

সেদিন মানুষকে অবহিত করা হবে, যা সে অগ্রিম পাঠিয়েছে এবং যা সে পশ্চাতে ছেড়ে গেছে।

بَلِ الۡاِنۡسَانُ عَلٰى نَفۡسِهٖ بَصِيۡرَةٌۙ

বরং প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে ভালো করেই জানে।

وَّلَوۡ اَلۡقٰى مَعَاذِيۡرَهٗؕ

যদিও সে (বাঁচার জন্য) নানা অজুহাত পেশ করে।

لَا تُحَرِّكۡ بِهٖ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهٖؕ

তাড়াতাড়ি ‘অহি’ আয়ত্ত করার জন্য তুমি দ্রুত জিহবা সঞ্চালন করো না।

اِنَّ عَلَيۡنَا جَمۡعَهٗ وَقُرۡاٰنَهٗۚۖ

নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমাদের।

فَاِذَا قَرَاۡنٰهُ فَاتَّبِعۡ قُرۡاٰنَهٗۚ

অতএব যখন আমরা তা (জিব্রীলের মাধ্যমে) পাঠ করি, তখন তুমি সেই পাঠের অনুসরণ কর।

ثُمَّ اِنَّ عَلَيۡنَا بَيَانَهٗؕ

অতঃপর এর ব্যাখ্যা দানের দায়িত্ব আমাদেরই।

كَلَّا بَلۡ تُحِبُّوۡنَ الۡعَاجِلَةَۙ

কখনোই না। বরং তোমরা দুনিয়াকেই (অধিক) ভালবাস।

وَتَذَرُوۡنَ الۡاٰخِرَةَؕ

আর আখেরাতকে ছেড়ে চল।

وُجُوۡهٌ يَّوۡمَٮِٕذٍ نَّاضِرَةٌۙ

সেদিন অনেক চেহারা হবে উজ্জ্বল।

اِلٰى رَبِّهَا نَاظِرَةٌۚ

তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে।

وَوُجُوۡهٌ يَّوۡمَٮِٕذٍۢ بَاسِرَةٌۙ

আর সেদিন অনেক চেহারা হবে বিবর্ণ।

تَظُنُّ اَنۡ يُّفۡعَلَ بِهَا فَاقِرَةٌؕ

আশংকা করবে যে, তাদের সাথে ধ্বংসকারী আচরণ করা হবে।

كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِىَۙ

কখনই না। যখন প্রাণ ওষ্ঠাগত হবে

وَقِيۡلَ مَنۡ رَاقٍۙ

এবং বলা হবে, কে আছ ঝাড়-ফুঁককারী?

وَّظَنَّ اَنَّهُ الۡفِرَاقُۙ

সে নিশ্চিত হবে যে, এটাই তার বিদায় মুহূর্ত।

وَالۡتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ

আর তার পায়ের নলার সাথে নলা জড়িয়ে যাবে।

اِلٰى رَبِّكَ يَوۡمَٮِٕذِ اۨلۡمَسَاقُؕ ‏

সেদিন হবে তোমার প্রতিপালকের নিকট ফিরে যাওয়ার দিন।

فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ

সে বিশ্বাস করেনি ও ছালাত আদায় করেনি।

وَلٰڪِنۡ كَذَّبَ وَتَوَلّٰىۙ

কিন্তু সে মিথ্যারোপ করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে।

ثُمَّ ذَهَبَ اِلٰٓى اَهۡلِهٖ يَتَمَطّٰىؕ

অতঃপর সে দম্ভভরে তার পরিবারের কাছে ফিরে গিয়েছে।

اَوۡلٰى لَكَ فَاَوۡلٰىۙ

ধিক তোমাকে পুনরায় ধিক!

ثُمَّ اَوۡلٰى لَكَ فَاَوۡلٰىؕ

অতঃপর ধিক তোমাকে পুনরায় ধিক!

اَيَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ يُّتۡرَكَ سُدًىؕ

মানুষ কি মনে করে যে, এমনিতেই তাকে ছেড়ে দেয়া হবে?

اَلَمۡ يَكُ نُطۡفَةً مِّنۡ مَّنِىٍّ يُّمۡنٰىۙ

সে কি স্খলিত বীর্যের শুক্রাণু ছিল না?

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰىۙ

অতঃপর সে হ’ল রক্তপিন্ড। অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করলেন ও বিন্যস্ত করলেন।

فَجَعَلَ مِنۡهُ الزَّوۡجَيۡنِ الذَّكَرَ وَالۡاُنۡثٰىؕ

অতঃপর তা থেকে সৃষ্টি করলেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী।

اَلَيۡسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰٓى اَنۡ يُّحۡـىِۦَ الۡمَوۡتٰى‏

তবুও কি তিনি মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নন?