৮১

সূরাঃ তাকভীর (আলোহীন করা)

মাক্কীমোট আয়াত ২৯ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

اِذَا الشَّمۡسُ كُوِّرَتۡۙ

যেদিন সূর্যকে আলোহীন করা হবে

وَاِذَا النُّجُوۡمُ انْكَدَرَتۡۙ

যেদিন নক্ষত্র সমূহ খসে পড়বে

وَاِذَا الۡجِبَالُ سُيِّرَتۡۙ

যেদিন পর্বতমালা চালিত হবে

وَاِذَا الۡعِشَارُ عُطِّلَتۡۙ

যেদিন দশ মাসের গাভিন উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে

وَاِذَا الۡوُحُوۡشُ حُشِرَتۡۙ

যেদিন বন্যপশুদের একত্রিত করা হবে

وَاِذَا الۡبِحَارُ سُجِّرَتۡۙ

যেদিন সমুদ্রগুলিকে অগ্নিময় করা হবে

وَاِذَا النُّفُوۡسُ زُوِّجَتۡۙ

যেদিন আত্মাসমূহকে মিলিত করা হবে

وَاِذَا الۡمَوۡءٗدَةُ سُٮِٕلَتۡۙ

যেদিন জীবন্ত প্রোথিত কন্যা সন্তান জিজ্ঞাসিত হবে

بِاَىِّ ذَنۡۢبٍ قُتِلَتۡۚ

কি অপরাধে সে নিহত হয়েছিল?

وَاِذَا الصُّحُفُ نُشِرَتۡۙ

যেদিন আমলনামা সমূহ খুলে দেওয়া হবে।

وَاِذَا السَّمَآءُ كُشِطَتۡۙ

যেদিন আকাশকে আবরণমুক্ত করা হবে।

وَاِذَا الۡجَحِيۡمُ سُعِّرَتۡۙ

যেদিন জাহান্নামকে উত্তপ্ত করা হবে।

وَاِذَا الۡجَـنَّةُ اُزۡلِفَتۡۙ

যেদিন জান্নাতকে নিকটবর্তী করা হবে।

عَلِمَتۡ نَفۡسٌ مَّاۤ اَحۡضَرَتۡؕ

সেদিন প্রত্যেকে জানবে সে কি উপস্থিত করেছে।

فَلَاۤ اُقۡسِمُ بِالۡخُنَّسِۙ

আমি শপথ করছি ঐসব নক্ষত্রের, যা (দিবসে) হারিয়ে যায় ও (রাতে) প্রকাশিত হয়।

الۡجَوَارِ الۡكُنَّسِۙ

যা চলমান হয় ও অদৃশ্য হয়।

وَالَّيۡلِ اِذَا عَسۡعَسَۙ

শপথ রাত্রির যখন তা নিষ্ক্রান্ত হয়।

وَالصُّبۡحِ اِذَا تَنَفَّسَۙ

শপথ প্রভাতকালের যখন তা প্রকাশিত হয়।

اِنَّهٗ لَقَوۡلُ رَسُوۡلٍ كَرِيۡمٍۙ

নিশ্চয় এই কুরআন সম্মানিত বাহকের (জিব্রীলের) আনীত বাণী।

ذِىۡ قُوَّةٍ عِنۡدَ ذِى الۡعَرۡشِ مَكِيۡنٍۙ

যিনি শক্তিশালী এবং আরশের অধিপতির নিকটে মর্যাদাবান।

مُّطَاعٍ ثَمَّ اَمِيۡنٍؕ

যিনি সকলের মান্যবর ও সেখানকার বিশ্বাসভাজন।

وَ مَا صَاحِبُكُمۡ بِمَجۡنُوۡنٍۚ

তোমাদের সাথী (মুহাম্মাদ) পাগল নন।

وَلَقَدۡ رَاٰهُ بِالۡاُفُقِ الۡمُبِيۡنِۚ

তিনি অবশ্যই তাকে (জিব্রীলকে) দেখেছেন প্রকাশ্য দিগন্তে।

وَمَا هُوَ عَلَى الۡغَيۡبِ بِضَنِيۡنٍۚ

আর অদৃশ্য বিষয় (অহি) বর্ণনায় তিনি (মুহাম্মাদ) কৃপণ নন।

وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطٰنٍ رَّجِيۡمٍۙ

এটা (কুরআন) বিতাড়িত শয়তানের উক্তি নয়।

فَاَيۡنَ تَذۡهَبُوۡنَؕ

অতএব তোমরা কোথায় যাচ্ছ?

اِنۡ هُوَ اِلَّا ذِكۡرٌ لِّلۡعٰلَمِيۡنَۙ

এটা তো বিশ্ববাসীদের জন্য উপদেশ মাত্র।

لِمَنۡ شَآءَ مِنۡكُمۡ اَنۡ يَّسۡتَقِيۡمَؕ

সেই ব্যক্তির জন্য, যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়।

وَمَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الۡعٰلَمِيۡنَ‏

আর তোমরা (আল্লাহ্র পথের) ইচ্ছা করতে পার না, যদি না আল্লাহ ইচ্ছা করেন। যিনি বিশ্বচরাচরের পালনকর্তা।