৮৫

সূরাঃ বুরূজ (নক্ষত্ররাজি)

মাক্কীমোট আয়াত ২২ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

وَالسَّمَآءِ ذَاتِ الۡبُرُوۡجِۙ

শপথ নক্ষত্রশোভিত আকাশের

وَالۡيَوۡمِ الۡمَوۡعُوۡدِۙ

শপথ প্রতিশ্রুত দিবসের

وَشَاهِدٍ وَّمَشۡهُوۡدٍؕ

শপথ সাক্ষ্যদাতার ও উপস্থিতগণের।

قُتِلَ اَصۡحٰبُ الۡاُخۡدُوۡدِۙ

ধ্বংস হৌক! গর্তওয়ালারা

النَّارِ ذَاتِ الۡوَقُوۡدِۙ

বহু ইন্ধনযুক্ত আগুনওয়ালারা।

اِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُوۡدٌۙ

যখন তারা সেখানে উপবিষ্ট ছিল

وَّهُمۡ عَلٰى مَا يَفۡعَلُوۡنَ بِالۡمُؤۡمِنِيۡنَ شُهُوۡدٌؕ

এবং বিশ্বাসীগণের সাথে যে আচরণ তারা করছিল, তা প্রত্যক্ষ করছিল।

وَمَا نَقَمُوۡا مِنۡهُمۡ اِلَّاۤ اَنۡ يُّؤۡمِنُوۡا بِاللّٰهِ الۡعَزِيۡزِ الۡحَمِيۡدِۙ ‏ 

তারা তাদের থেকে প্রতিশোধ নিয়েছিল কেবল এ কারণে যে, তারা বিশ্বাস স্থাপন করেছিল মহাপরাক্রান্ত ও মহাপ্রশংসিত আল্লাহ্র উপরে।

الَّذِىۡ لَهٗ مُلۡكُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ شَهِيۡدٌؕ

যার জন্যই আসমান ও যমীনের রাজত্ব। বস্ত্তত আল্লাহ সবকিছু প্রত্যক্ষ করেন।

اِنَّ الَّذِيۡنَ فَتَـنُوا الۡمُؤۡمِنِيۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ثُمَّ لَمۡ يَتُوۡبُوۡا فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ الۡحَرِيۡقِؕ

নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও নারীদের নির্যাতন করেছে, অতঃপর তারা তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং রয়েছে তীব্র দহন জ্বালা।

اِنَّ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمۡ جَنّٰتٌ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُؕ  ذٰلِكَ الۡفَوۡزُ الۡكَبِيۡرُؕ

পক্ষান্তরে যারা ঈমান আনে ও সৎকর্ম সমূহ সম্পাদন করে, তাদের জন্য রয়েছে জান্নাত। যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। আর এটাই হ’ল বড় সফলতা।

اِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيۡدٌؕ

নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।

اِنَّهٗ هُوَ يُبۡدِئُ وَيُعِيۡدُۚ

তিনিই প্রথম সৃষ্টি করেন এবং তার পুনরাবৃত্তি করেন।

وَهُوَ الۡغَفُوۡرُ الۡوَدُوۡدُۙ

তিনি ক্ষমাশীল ও প্রেমময়,

ذُو الۡعَرۡشِ الۡمَجِيۡدُۙ

তিনি আরশের মালিক, তিনি মহিমাময়।

فَعَّالٌ لِّمَا يُرِيۡدُؕ

তিনি যা চান তাই করেন।

هَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ الۡجُـنُوۡدِۙ

তোমার কাছে সেনাদলের খবর পৌঁছেছে কি?

فِرۡعَوۡنَ وَثَمُوۡدَؕ

ফেরাঊনের ও ছামূদের?

بَلِ الَّذِيۡنَ كَفَرُوۡا فِىۡ تَكۡذِيۡبٍۙ

বরং কাফেররা মিথ্যারোপে লিপ্ত আছে।

وَّاللّٰهُ مِنۡ وَّرَآٮِٕهِمۡ مُّحِيۡطٌۚ

অথচ আল্লাহ তাদেরকে চারদিক থেকে বেষ্টন করে আছেন।

بَلۡ هُوَ قُرۡاٰنٌ مَّجِيۡدٌۙ

বরং এটি মর্যাদামন্ডিত কুরআন,

فِىۡ لَوۡحٍ مَّحۡفُوۡظٍ‏

যা সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ।