৮৬

সূরাঃ তারেক (রাত্রিতে আগমনকারী)

মাক্কীমোট আয়াত ১৭ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

وَالسَّمَآءِ وَالطَّارِقِۙ

শপথ আকাশের ও রাত্রিতে আগমনকারীর।

وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الطَّارِقُۙ

তুমি কি জানো রাত্রিতে আগমনকারী কি?

النَّجۡمُ الثَّاقِبُۙ

তা হ’ল উজ্জ্বল নক্ষত্র।

اِنۡ كُلُّ نَفۡسٍ لَّمَّا عَلَيۡهَا حَافِظٌؕ

নিশ্চয়ই প্রত্যেকের উপরে হেফাযতকারী রয়েছে।

فَلۡيَنۡظُرِ الۡاِنۡسَانُ مِمَّ خُلِقَؕ

অতএব মানুষের দেখা উচিত সে কোন্ বস্ত্ত হ’তে সৃষ্ট হয়েছে।

خُلِقَ مِنۡ مَّآءٍ دَافِقٍۙ

সে সৃষ্ট হয়েছে সবেগে স্খলিত পানি হ’তে।

يَّخۡرُجُ مِنۡۢ بَيۡنِ الصُّلۡبِ وَالتَّرَآٮِٕبِؕ

যা নির্গত হয় মেরুদন্ড ও বুকের মধ্যস্থল হ’তে।

اِنَّهٗ عَلٰى رَجۡعِهٖ لَقَادِرٌؕ

নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

يَوۡمَ تُبۡلَى السَّرَآٮِٕرُۙ

যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে

فَمَا لَهٗ مِنۡ قُوَّةٍ وَّلَا نَاصِرٍؕ

সেদিন তার কোন শক্তি থাকবে না বা কোন সাহায্যকারী থাকবে না।

وَالسَّمَآءِ ذَاتِ الرَّجۡعِۙ

শপথ বর্ষণশীল আকাশের

وَالۡاَرۡضِ ذَاتِ الصَّدۡعِۙ

এবং বিদারণশীল পৃথিবীর।

اِنَّهٗ لَقَوۡلٌ فَصۡلٌۙ

নিশ্চয়ই এ কুরআন সিদ্ধান্তকারী বাণী

وَّمَا هُوَ بِالۡهَزۡلِؕ

এবং এটি কোন বৃথাবাক্য নয়।

اِنَّهُمۡ يَكِيۡدُوۡنَ كَيۡدًاۙ

নিশ্চয়ই তারা দারুণভাবে চক্রান্ত করে।

وَّاَكِيۡدُ كَيۡدًاۚۖ

আর আমিও যথাযথ কৌশল করি।

فَمَهِّلِ الۡكٰفِرِيۡنَ اَمۡهِلۡهُمۡ رُوَيۡدًا‏

অতএব অবিশ্বাসীদের সুযোগ দাও এবং ওদের অবকাশ দাও কিছু দিনের জন্য।