৮৯

সূরাঃ ফজর (প্রভাতকাল)

মাক্কীমোট আয়াত ৩০ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

وَالۡفَجۡرِۙ

শপথ ফজরের

وَلَيَالٍ عَشۡرٍۙ

শপথ দশ রাত্রির

وَّالشَّفۡعِ وَالۡوَتۡرِۙ

শপথ জোড় ও বেজোড়ের

وَالَّيۡلِ اِذَا يَسۡرِۚ

শপথ রাত্রির, যখন তা অতিক্রান্ত হ’তে থাকে।

هَلۡ فِىۡ ذٰلِكَ قَسَمٌ لِّذِىۡ حِجۡرٍؕ

নিশ্চয়ই ঐসবের মধ্যে বড় ধরনের শপথ রয়েছে জ্ঞানী ব্যক্তির জন্য।

اَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍۙ

তুমি কি জানো না তোমার প্রভু কি আচরণ করেছিলেন ‘আদ গোত্রের সাথে?

اِرَمَ ذَاتِ الۡعِمَادِۙ

ইরম বংশের। যারা ছিল উঁচু স্তম্ভসমূহের মালিক।

الَّتِىۡ لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِى الۡبِلَادِۙ

যাদের ন্যায় কাউকে জনপদ সমূহে সৃষ্টি করা হয়নি।

وَثَمُوۡدَ الَّذِيۡنَ جَابُوا الصَّخۡرَ بِالۡوَادِۙ

এবং (কি আচরণ করেছিলেন) ছামূদ গোত্রের সাথে? যারা পাথর কেটে উপত্যকায় গৃহ নির্মাণ করেছিল।

وَفِرۡعَوۡنَ ذِى الۡاَوۡتَادِۙ

এবং (কি আচরণ করেছিলেন) ফেরাঊনের সাথে? যে ছিল বহু কীলকের অধিকারী।

الَّذِيۡنَ طَغَوۡا فِى الۡبِلَادِۙ

যারা দেশে সীমালংঘন করেছিল।

فَاَكۡثَرُوۡا فِيۡهَا الۡفَسَادَۙ

অতঃপর সেখানে তারা বহু অনাচার করেছিল।

فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍۙۚ

ফলে তোমার প্রতিপালক তাদের উপরে শাস্তির কশাঘাত হানেন।

اِنَّ رَبَّكَ لَبِالۡمِرۡصَادِؕ

নিশ্চয়ই তোমার প্রতিপালক ঘাটিতে ওঁৎ পেতে আছেন।

فَاَمَّا الۡاِنۡسَانُ اِذَا مَا ابۡتَلٰٮهُ رَبُّهٗ فَاَكۡرَمَهٗ وَنَعَّمَهٗۙ فَيَقُوۡلُ رَبِّىۡۤ اَكۡرَمَنِؕ

কিন্তু মানুষ এরূপ যে, যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মানিত করেন ও সুখ-সম্পদ দান করেন, তখন সে বলে, আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন।

وَاَمَّاۤ اِذَا مَا ابۡتَلٰٮهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهٗۙ فَيَقُوۡلُ رَبِّىۡۤ اَهَانَنِۚ

পক্ষান্তরে যখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন এবং তার রূযী সংকুচিত করেন, তখন সে বলে, আমার প্রভু আমাকে হেয় করেছেন।

كَلَّا​ بَلۡ لَّا تُكۡرِمُوۡنَ الۡيَتِيۡمَۙ

কখনোই (এরূপ) নয়। বরং তোমরা ইয়াতীমকে সম্মান কর না।

وَلَا تَحٰٓضُّوۡنَ عَلٰى طَعَامِ الۡمِسۡكِيۡنِۙ

এবং অভাবগ্রস্তকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত কর না।

وَتَاۡكُلُوۡنَ التُّرَاثَ اَكۡلًا لَّـمًّاۙ

আর তোমরা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ যথেচ্ছভাবে ভক্ষণ করে থাক,

وَّتُحِبُّوۡنَ الۡمَالَ حُبًّا جَمًّاؕ

এবং তোমরা ধন-সম্পদকে অত্যধিক ভালবাস।

كَلَّاۤ اِذَا دُكَّتِ الۡاَرۡضُ دَكًّا دَكًّاۙ

এটা কখনই ঠিক নয়। (স্মরণ কর) যেদিন পৃথিবী চূর্ণ-বিচূর্ণ হবে,

وَّجَآءَ رَبُّكَ وَالۡمَلَكُ صَفًّا صَفًّاۚ

এবং তোমার পালনকর্তা আসবেন ও ফেরেশতামন্ডলী থাকবে সারিবদ্ধভাবে,

وَجِاىْٓءَ يَوۡمَٮِٕذٍۢ بِجَهَنَّمَۙ ​ يَوۡمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الۡاِنۡسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكۡرٰىؕ

যেদিন জাহান্নামকে আনা হবে। যেদিন মানুষ (তার কৃতকর্ম) স্মরণ করবে। কিন্তু তখন তার এই স্মৃতিচারণ কোন্ কাজে আসবে?

يَقُوۡلُ يٰلَيۡتَنِىۡ قَدَّمۡتُ لِحَـيَاتِىۚ

সেদিন সে বলবে, হায়! যদি আমার এই (পরকালীন) জীবনের জন্য অগ্রিম কিছু (সৎকর্ম) পাঠিয়ে দিতাম!

فَيَوۡمَٮِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌۙ

অতঃপর সেদিন আল্লাহ্র শাস্তির ন্যায় শাস্তি কেউ দিবে না।

وَّلَا يُوۡثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌؕ

এবং তাঁর বাঁধনের ন্যায় শক্ত বাঁধন কেউ দিবে না।

ارۡجِعِىۡۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرۡضِيَّةًۚ

ফিরে চলো তোমার প্রভুর পানে, সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন অবস্থায়।

فَادۡخُلِىۡ فِىۡ عِبٰدِىۙ

অতঃপর প্রবেশ কর আমার বান্দাদের মধ্যে।

وَادۡخُلِىۡ جَنَّتِى‏

এবং প্রবেশ কর আমার জান্নাতে।