৯০

সূরাঃ বালাদ (নগরী)

মাক্কীমোট আয়াত ২০ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

لَاۤ اُقۡسِمُ بِهٰذَا الۡبَلَدِۙ

আমি শপথ করছি এই নগরীর;

وَاَنۡتَ حِلٌّ ۢ بِهٰذَا الۡبَلَدِۙ

এমতাবস্থায় যে তুমি এই নগরীতে অবস্থানকারী।

وَوَالِدٍ وَّمَا وَلَدَۙ

শপথ জনকের ও যাকে সে জন্ম দেয়।

لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِىۡ كَبَدٍؕ

নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি মানুষকে শ্রমনির্ভর রূপে।

اَيَحۡسَبُ اَنۡ لَّنۡ يَّقۡدِرَ عَلَيۡهِ اَحَدٌۘ

সে কি মনে করে তার উপরে কেউ কখনো ক্ষমতাবান হবে না?

يَقُوۡلُ اَهۡلَكۡتُ مَالًا لُّبَدًاؕ

সে বলে যে, আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।

اَيَحۡسَبُ اَنۡ لَّمۡ يَرَهٗۤ اَحَدٌؕ

সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

اَلَمۡ نَجۡعَلۡ لَّهٗ عَيۡنَيۡنِۙ

আমরা কি দেইনি তাকে দু’টি চোখ?

وَلِسَانًا وَّشَفَتَيۡنِۙ

এবং জিহবা ও দু’টি ঠোঁট?

وَهَدَيۡنٰهُ النَّجۡدَيۡنِۚ

আর আমরা তাকে দেখিয়েছি দু’টি পথ।

فَلَا اقۡتَحَمَ الۡعَقَبَةَۖ

কিন্তু সে তো গিরিসংকটে প্রবেশ করেনি।

وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الۡعَقَبَةُؕ

তুমি কি জানো গিরিসংকট কি?

فَكُّ رَقَبَةٍۙ

তা হ’ল দাসমুক্তি।

اَوۡ اِطۡعٰمٌ فِىۡ يَوۡمٍ ذِىۡ مَسۡغَبَةٍۙ

অথবা ক্ষুধার দিনে অন্নদান করা

يَّتِيۡمًا ذَا مَقۡرَبَةٍۙ

ইয়াতীম নিকটাত্মীয়কে।

اَوۡ مِسۡكِيۡنًا ذَا مَتۡرَبَةٍؕ

অথবা ভূলুণ্ঠিত অভাবগ্রস্তকে।

ثُمَّ كَانَ مِنَ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ وَتَوَاصَوۡا بِالۡمَرۡحَمَةِؕ

অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা বিশ্বাস স্থাপন করে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় ও পরস্পরকে দয়ার উপদেশ দেয়।

اُولٰٓٮِٕكَ اَصۡحٰبُ الۡمَيۡمَنَةِؕ

এরাই হ’ল ডান পাশের মানুষ।

وَالَّذِيۡنَ كَفَرُوۡا بِاٰيٰتِنَا هُمۡ اَصۡحٰبُ الۡمَشۡـَٔـمَةِؕ

আর যারা আমাদের আয়াতসমূহকে অস্বীকার করে, তারা হ’ল বাম পাশের লোক।

عَلَيۡهِمۡ نَارٌ مُّؤۡصَدَةٌ‏

তাদের উপরে থাকবে পরিবেষ্টিত অগ্নি।