৯২

সূরাঃ লায়েল (রাত্রি)

মাক্কীমোট আয়াত ২১ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

وَالَّيۡلِ اِذَا يَغۡشٰىۙ

শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে

وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ

শপথ দিবসের, যখন তা প্রকাশিত হয়

وَمَا خَلَقَ الذَّكَرَ وَالۡاُنۡثٰٓىۙ

শপথ, যা তিনি সৃষ্টি করেছেন নর ও মাদী

اِنَّ سَعۡيَكُمۡ لَشَتّٰىؕ

নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা বিভিন্নমুখী।

فَاَمَّا مَنۡ اَعۡطٰى وَاتَّقٰىۙ

অতঃপর যে ব্যক্তি দান করে ও আল্লাহভীরু হয়,

وَصَدَّقَ بِالۡحُسۡنٰىۙ

এবং উত্তম বিষয়কে সত্য বলে বিশ্বাস করে,

فَسَنُيَسِّرُهٗ لِلۡيُسۡرٰىؕ

অবশ্যই আমরা তাকে সরল পথের জন্য সহজ করে দেব।

وَاَمَّا مَنۡۢ بَخِلَ وَاسۡتَغۡنٰىۙ

পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করে ও বেপরওয়া হয়,

وَكَذَّبَ بِالۡحُسۡنٰىۙ

এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,

فَسَنُيَسِّرُهٗ لِلۡعُسۡرٰىؕ

অচিরেই আমরা তাকে কঠিন পথের জন্য সহজ করে দেব।

وَمَا يُغۡنِىۡ عَنۡهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ

তার ধন-সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে ধ্বংস হবে।

اِنَّ عَلَيۡنَا لَـلۡهُدٰىۖ

নিশ্চয়ই আমাদের দায়িত্ব হ’ল পথ প্রদর্শন করা।

وَاِنَّ لَـنَا لَـلۡاٰخِرَةَ وَالۡاُوۡلٰى‏

নিশ্চয়ই আমাদের মালিকানায় রয়েছে পরকাল ও ইহকাল।

فَاَنۡذَرۡتُكُمۡ نَارًا تَلَظّٰىۚ

অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি থেকে ভয় প্রদর্শন করছি।

لَا يَصۡلٰٮهَاۤ اِلَّا الۡاَشۡقَىۙ

যাতে প্রবেশ করবে না হতভাগা ব্যতীত।

الَّذِىۡ كَذَّبَ وَتَوَلّٰىؕ

যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

وَسَيُجَنَّبُهَا الۡاَتۡقَىۙ

নিশ্চয়ই এ থেকে দূরে রাখা হবে আল্লাহভীরু ব্যক্তিকে,

الَّذِىۡ يُؤۡتِىۡ مَالَهٗ يَتَزَكّٰىۚ

যে তার ধন-সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য

وَمَا لِاَحَدٍ عِنۡدَهٗ مِنۡ نِّعۡمَةٍ تُجۡزٰٓىۙ

এবং কারু জন্য তার নিকটে কোন অনুগ্রহ থাকে না যা প্রতিদান যোগ্য।

اِلَّا ابۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ الۡاَعۡلٰىۚ

কেবলমাত্র তার মহান প্রতিপালকের চেহারা অন্বেষণ ব্যতীত।

وَلَسَوۡفَ يَرۡضٰى‏

আর অবশ্যই সে অচিরেই সন্তোষ লাভ করবে।