بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
وَالضُّحٰىۙ
শপথ পূর্বা‡হ্নর,
وَالَّيۡلِ اِذَا سَجٰىۙ
শপথ রাত্রির, যখন তা নিথর হয়;
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ
তোমার পালনকর্তা তোমাকে পরিত্যাগ করেননি বা তোমার উপরে বিরূপ হননি।
وَلَـلۡاٰخِرَةُ خَيۡرٌ لَّكَ مِنَ الۡاُوۡلٰىؕ
নিশ্চয়ই পরকাল তোমার জন্য ইহকালের চাইতে শ্রেয়।
وَلَسَوۡفَ يُعۡطِيۡكَ رَبُّكَ فَتَرۡضٰىؕ
তোমার পালনকর্তা সত্বর তোমাকে (‘মাক্বামে মাহমূদ’) দান করবেন। অতঃপর তুমি সন্তুষ্ট হয়ে যাবে।
اَلَمۡ يَجِدۡكَ يَتِيۡمًا فَاٰوٰى
তিনি কি তোমাকে ইয়াতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى
তিনি তোমাকে পেয়েছিলেন পথ সম্পর্কে অনবহিত। অতঃপর তোমাকে পথ প্রদর্শন করেছেন।
وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغۡنٰىؕ
তিনি তোমাকে পেয়েছিলেন নিঃস্ব। অতঃপর অভাবমুক্ত করেছেন।
فَاَمَّا الۡيَتِيۡمَ فَلَا تَقۡهَرۡؕ
অতএব তুমি ইয়াতীমের প্রতি কঠোর হবে না।
وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنۡهَرۡؕ
এবং সাহায্যপ্রার্থীকে ধমকাবে না।
وَاَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ
অতঃপর তুমি তোমার পালনকর্তার অনুগ্রহের কথা বর্ণনা কর \