بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
اَلَمۡ نَشۡرَحۡ لَـكَ صَدۡرَكَۙ
আমরা কি তোমার বক্ষ উন্মুক্ত করিনি?
وَوَضَعۡنَا عَنۡكَ وِزۡرَكَۙ
আর আমরা তোমার থেকে বোঝা নামিয়ে দিয়েছি।
الَّذِىۡۤ اَنۡقَضَ ظَهۡرَكَۙ
যা তোমার পৃষ্ঠকে ভেঙ্গে দিচ্ছিল।
وَرَفَعۡنَا لَـكَ ذِكۡرَكَؕ
আর আমরা তোমার আলোচনাকে সমুচ্চ করেছি।
فَاِنَّ مَعَ الۡعُسۡرِ يُسۡرًاۙ
অতঃপর নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
اِنَّ مَعَ الۡعُسۡرِ يُسۡرًاؕ
নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡۙ
অতএব যখন অবসর পাও, ইবাদতের কষ্টে রত হও।
وَاِلٰى رَبِّكَ فَارۡغَب
এবং তোমার প্রভুর দিকে রুজূ হও।